ওরে গাড়িয়াল বন্ধুরে [ Ore Garial Bondhure ]

“ওরে গাড়িয়াল বন্ধুরে” গানটি একটি ভাওয়াইয়াগান । ভাওয়াইয়া মূলত বাংলাদেশের রংপুর এবং ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহারে ও আসামের গোয়ালপাড়ায় প্রচলিত এক প্রকার পল্লীগীতি।

ওরে গাড়িয়াল বন্ধুরে [ Ore Garial Bondhure ]

গানের জনরাঃ ভাওয়াইয়া গান

ওরে গাড়িয়াল বন্ধুরে [ Ore Garial Bondhure ]

ওরে গাড়িয়াল বন্ধু রে

বন্ধু ছাড়িয়া রইতে পারি নারে

ওরে গাড়িয়াল বন্ধু রে

 

বন্ধু গাড়ির চাকার ভরেয়া গান

অদিয়া অদিয়া চলিয়া যান রে

ওরে গাড়ীয়াল বন্ধুরে।।

 

বটের গাছে ঘুঘুর বাসা তোমার বন্ধুর কিসের আশা রে

ওরে গাড়িয়াল বন্ধু রে।।

 

বন্ধু, তোমারর মুখের ভাওয়াইয়া গান

পাগল করে আমার প্রাণ রে

ওরে গাড়িয়াল বন্ধু রে।।

 

তোমার বন্ধুর কঠোর হিয়া

বুঝাইতে না বোঝে দেহা রে

ওরে গাড়িয়াল বন্ধু রে।।

ভাওয়াইয়াগানঃ

 

ওরে গাড়িয়াল বন্ধুরে একটি ভাওয়াইয়া গান ভাওয়াইয়ামূলত বাংলাদেশের রংপুর এবং ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহারে ও আসামের গোয়ালপাড়ায় প্রচলিত এক প্রকার পল্লীগীতি। এসকল গানের বৈশিষ্ট্য হচ্ছে এ গানগুলোতে স্থানীয় সংস্কৃতি, জনপদের জীবনযাত্রা, তাদের কর্মক্ষেত্র, পারিবারিক ঘটনাবলী ইত্যাদির সার্থক প্রয়োগ ঘটেছে। ভাওয়াইয়া গান বাংলা লোকগানের সুরাঙ্গের প্রধান চারটি ধারার একটি। এই ধারটির বিকাশ ঘটেছে বরেন্দ্র-অঞ্চল-সহ উত্তরবঙ্গের বিশাল অঞ্চল জুড়ে। এই অঞ্চলের ভিতরে রয়েছে অখণ্ড বঙ্গদেশের কোচবিহার, জলপাইগুড়াই, দার্জিলিং-এর সমভূমি, উত্তর দিনাজপুর, রংপুর, আসামের গোয়ালপাড়া ও ধুবড়ি জেলা।

ভাওয়াইয়া গানের আকরভূমি রংপুর। বাংলাদেশের উত্তরাঞ্চলের নদী-নালা কম থাকায় গরুর গাড়িতে চলাচলের প্রচলন ছিল। আর গরুর গাড়ির গাড়োয়ান রাত্রে গাড়ি চলাবস্থায় বিরহ ভাবাবেগে কাতর হয়ে আপন মনে গান ধরে। উঁচু-নিচু রাস্তায় গাড়ির চাকা পড়লে তার গানের সুরে আধো-ভাঙ্গা বা ভাঁজ পড়ে। এই রকম সুরে ভাঙ্গা বা ভাঁজ পড়া গীতরীতিই ‘ভাওয়াইয়া’ গানে লক্ষণীয়।

আব্বাসউদ্দিনকে ‘ভাওয়াইয়া গানের সম্রাট‘ বলা হয় এবং প্রতিমা পান্ডে বড়ুয়াকে বলা হয় ‘ভাওয়াইয়া সম্রাজ্ঞী’।

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

জনপ্রিয় খবর

জনপ্রিয় বিভাগ

আমাদের সম্পর্কে

সঙ্গীত গুরুকুল, GOLN হলো সংগীতপ্রেমীদের জন্য একটি অনলাইন জ্ঞান ও তথ্যভান্ডার। এখানে থাকছে গানের কথা ও বাণী, শিল্পী ও সংগীত ব্যক্তিত্বের তথ্য, গানের ধরন, সংগীত শিক্ষা, ইতিহাস, রিভিউ এবং সংগীতজগতের সাম্প্রতিক নানা বিষয়। সংগীতকে জানা, শেখা ও ভালোবাসার একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম গড়ে তোলাই আমাদের লক্ষ্য।

ইমেইল করুন:

Press Release: pr@bn.musicgoln.com

Complaint: complaint@bn.musicgoln.com

Contact: +8801775895618

© ২০২৬ সঙ্গীত গুরুকুল, GOLN। সর্বস্বত্ব সংরক্ষিত।