কলিজা ভুনা কইরা দিলে [ Kolija vuna ]

“কলিজা ভুনা কইরা দিলে” গানটি একটি আধুনিক বাউল গান, যা লিখেছেন গীতিকার এবং সংগীতশিল্পী শিউলি সরকার । গানটি গেয়েছেন বাবু হাসান ।

কলিজা ভুনা কইরা দিলে [ Kolija vuna ]

গীতিকারঃ শিউলী সরকার 

প্রথম রেকর্ডের কন্ঠশিল্পীঃ বাবু হাসান

কলিজা ভুনা কইরা দিলে [ Kolija vuna ]

মানুষ এমনও আছে
কলিজা-ভুনা কইরা দিলে কইব
লবণ কম হইছে

যার জন্য করবায় চুরি সে তোমায় চোর বানাইবে
ও রে যার জন্য করবায় চুরি তোমায় চোর বানাইবে
মানুষ এমনও আছে
কলিজা-ভুনা কইরা দিলে কইব
লবণ কম হইছে

ও মানুষ এমনও আছে
কলিজা-ভুনা কইরা দিলে কইব
লবণ কম হইছে

যারে তুমি বিশ্বাস কইরা বুকে দিলা ঠাই
নিজে না খাইয়া তুমি যারে খাওয়াইলা
ও যারে তুমি বিশ্বাস কইরা বুকে দিলা ঠাই
নিজে না খাইয়া তুমি যারে খাওয়াইলা

দেখবা তুমি বুকে জড়াইয়া পিঠে ছুরি মারিবে
ও রে দেখবা তুমি বুকে জড়াইয়া তোমায় ছুরি মারিছে
মানুষ এমনও আছে
কলিজা ভুনা কইরা দিলে কইব
লবণ কম হইছে

ও মানুষ এমনও আছে
কলিজা ভুনা কইরা দিলে কইব
লবণ কম হইছে

আশা দিবো সব দিবো তোমায় আরও মিষ্টি কথা
তোমারে বুঝাইবো পরে তোমায় কত যে মমতা
ও আশা দিবো সব দিলাইবো কত মিষ্টি কথা
তোমারে বুঝাইবোতা কত যে মমতা

সুযোগ মত মাছ ধরিয়া নাও ডুবাইবে
সুযোগ মত মাছ ধরিয়া তোমার নাও ডুবাইছে

মানুষ এমনও আছে
কলিজা ভুনা কইরা দিলে কইব
লবণ কম হইছে

ও মানুষ এমনও আছে
কলিজা-ভুনা কইরা দিলে কইব
লবণ কম হইছে

মানুষ এমনও আছে
কলিজা-ভুনা কইরা দিলে কইব
লবণ কম হইছে ।

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

জনপ্রিয় খবর

জনপ্রিয় বিভাগ

সম্পাদক ও প্রকাশক : সুফি ফারুক ইবনে আবুবকর।

আমাদের সম্পর্কে

সঙ্গীত গুরুকুল, GOLN হলো সংগীতপ্রেমীদের জন্য একটি অনলাইন জ্ঞান ও তথ্যভান্ডার। এখানে থাকছে গানের কথা ও বাণী, শিল্পী ও সংগীত ব্যক্তিত্বের তথ্য, গানের ধরন, সংগীত শিক্ষা, ইতিহাস, রিভিউ এবং সংগীতজগতের সাম্প্রতিক নানা বিষয়। সংগীতকে জানা, শেখা ও ভালোবাসার একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম গড়ে তোলাই আমাদের লক্ষ্য।

ইমেইল করুন:

Press Release: pr@bn.musicgoln.com

Complaint: complaint@bn.musicgoln.com

Contact: +8801775895618

© ২০২৬ সঙ্গীত গুরুকুল, GOLN। সর্বস্বত্ব সংরক্ষিত।