কি মায়া লাগাইলারে বন্ধু [ Ki Maya Lagailare Bondhu ]

“কি মায়া লাগাইলারে বন্ধু” গানটি একটি লোকগান । লোকগান বা লোক সঙ্গীত বাংলাদেশের সঙ্গীতের একটি অন্যতম ধারা। এটি মূলত বাংলার নিজস্ব সঙ্গীত।

কি মায়া লাগাইলারে বন্ধু [ Ki Maya Lagailare Bondhu ]

গানের জনরাঃ লোকগান

কি মায়া লাগাইলারে বন্ধু [ Ki Maya Lagailare Bondhu ]

কিবা যাদুমন্ত্র বলে পাগল বানাইলায়
কি মায়া লাগাইলারে বন্ধু
কি মায়া লাগাইলায় ।।
কিবা যাদুমন্ত্র বলে পাগল বানাইলায়
কি মায়া লাগাইলায় রে বন্ধু
কি মায়া লাগাইলায়

কি মায়া লাগাইলায় রে বন্ধু

কি মায়া লাগাইলা।
তারানিয়া চন্দ্র খেলে দুরেরই আসমানে
ফুল নিয়া খেলে ভ্রমর ফুলেরই বাগানে
তারানিয়া চন্দ্র খেলে দুরেরই আসমানে
ফুল নিয়া খেলে ভ্রমর ফুলেরই বাগানে
তোমায় নিয়া প্রানে প্রানে খেলতে মনে চায়
কি মায়া লাগাইলায় রে বন্ধু
কি মায়া লাগাইলায় ।।
বৃষ্টি নিয়া বরষা খেলে আষাঢ় শ্রাবণ মাসে
রোদ্র নিয়া সকাল খেলে শিশির ভেজা ঘাসে
বৃষ্টি নিয়া বরষা খেলে আষাঢ় শ্রাবণ মাসে
রোদ্র নিয়া সকাল খেলে শিশির ভেজা ঘাসে
তোমায় নিয়া চাই যে পাশে দোলিতে দোলনায়
কি মায়া লাগাইলায় রে বন্ধু
কি মায়া লাগাইলায় ।।
ঢেউরে নিয়া সাগর খেলে হইয়া উম্মাতাল
নৌকা নিয়া মাঝি খেলে
উড়ায় রঙ্গের পাল
ঢেউরে নিয়া সাগর খেলে হইয়া উম্মাতাল
নৌকা নিয়া মাঝি খেলে
উড়ায় রঙ্গের পাল
তোমায় নিয়া সৈয়দ দুলাল পিরিতের গান গায়
কি মায়া লাগাইলায় রে বন্ধু
কি মায়া লাগাইলায়
কি মায়া লাগাইলায় রে বন্ধু
কি মায়া লাগাইলায়
কিবা যাদুমন্ত্র বলে পাগল বানাইলায়
কি মায়া লাগাইলায় রে বন্ধু
কি মায়া লাগাইলায়
কি মায়া লাগাইলায় রে বন্ধু
কি মায়া লাগাইলায় ।।

লোকসঙ্গীতঃ

লোক সঙ্গীত বাংলাদেশের সঙ্গীতের একটি অন্যতম ধারা। এটি মূলত বাংলার নিজস্ব সঙ্গীত। গ্রাম বাংলার মানুষের জীবনের কথা, সুখ দুঃখের কথা ফুটে ওঠে এই সঙ্গীতে। এর আবার অনেক ভাগ রয়েছে। এটি একটি দেশের বা দেশের যেকোনো অঞ্চলের কালচার সংস্কৃতিকে তুলে ধরে।  অনেকে ফোক বা লোকগীতি গানকে ওয়ার্ল্ড মিউজিকও বলে থাকেন। সাধারণত কোন একটি অঞ্চলের নিজস্ব ঢঙে, সুর ও সঙ্গীত ব্যবহার করে, সে অঞ্চলের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র ব্যবহার করে এবং গানের কথায় সে অঞ্চলের ইতিহাস ও সংস্কৃতি ফুটিয়ে তোলার মাধ্যমে ফোক গানের সৃষ্টি করা হয়।

আমাদের দেশে জারি, সারি, ভাটিয়ালি, ভাওয়াইয়া, মুর্শিদী, গম্ভীরাসহ আরও নানা ধরণের ফোক গানের সম্ভার রয়েছে। লালন সাই, হাসন রাজা, শাহ আব্দুল করিম, আব্বাসউদ্দিন আহমদ, আব্দুল আলীম, মমতাজ এরা নানা সময়ে নানা ধরণের ফোক সঙ্গীত সৃষ্টি করে এবং গেয়ে জনপ্রিয় হয়েছেন। বর্তমান সময়ে লালন ব্যান্ড, জলের গান, অর্ণবসহ অনেক শিল্পী রয়েছেন যারা ফোক ফিউশন গান করে থাকেন। এছাড়াও আমেরিকাতে বব ডিলান, বব গিবসন, জন ডেনভারের মত শিল্পীরা ফোক গানের জন্য বিখ্যাত।

Tags :

জনপ্রিয় খবর

জনপ্রিয় বিভাগ

আমাদের সম্পর্কে

সঙ্গীত গুরুকুল, GOLN হলো সংগীতপ্রেমীদের জন্য একটি অনলাইন জ্ঞান ও তথ্যভান্ডার। এখানে থাকছে গানের কথা ও বাণী, শিল্পী ও সংগীত ব্যক্তিত্বের তথ্য, গানের ধরন, সংগীত শিক্ষা, ইতিহাস, রিভিউ এবং সংগীতজগতের সাম্প্রতিক নানা বিষয়। সংগীতকে জানা, শেখা ও ভালোবাসার একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম গড়ে তোলাই আমাদের লক্ষ্য।

ইমেইল করুন:

Press Release: pr@bn.musicgoln.com

Complaint: complaint@bn.musicgoln.com

Contact: +8801775895618

© ২০২৬ সঙ্গীত গুরুকুল, GOLN। সর্বস্বত্ব সংরক্ষিত।