কেনো পিরিতি লিরিক্স [ Keno Piriti Lyrics ] । হাবিব ওয়াহিদ । Habib Wahid

কেনো পিরিতি লিরিক্স [ Keno Piriti Lyrics ]

হাবিব ওয়াহিদ । Habib Wahid

 

কেনো পিরিতি লিরিক্স [ Keno Piriti Lyrics ] । হাবিব ওয়াহিদ । Habib Wahid

হাবিব ওয়াহিদ (যিনি হাবিব নামেই শ্রোতাদের কাছে বেশি পরিচিত) (জন্ম: ১৫ অক্টোবর ১৯৭৯) একজন বাংলাদেশী জনপ্রিয় সুরকার, সঙ্গীতশিল্পী এবং সংগীত পরিচালক। তিনি বাংলা লোকগীতির ফিউশনের সাথে টেকনো এবং শহুরে বিটের সমন্বয়ের জন্যে সমধিক পরিচিত।

হাবিবের পিতা ফেরদৌস ওয়াহিদ আধুনিক বাংলা পপ সঙ্গীতের পথদ্রষ্টা ছিলেন। ১৯৭০ ও ১৯৮০’র দশকে ফেরদৌস ওয়াহিদ বাংলা পপ সঙ্গীতকে সম্মানজনক স্থানে নিয়ে গিয়েছিলেন।

হাবিব তাই ছোটবেলাতেই তার পিতার কী-বোর্ড থেকে সুর করতে শিখেন। পরে তিনি স্কুল অব অডিও ইঞ্জিনিয়ারিং, (লন্ডনে) শব্দ প্রকৌশলে অধ্যয়ন করেন। এসময় তিনি এশিয়ান আন্ডারগ্রাউন্ডের নিতিনের সাথে কাজ করার সুযোগ পান।

 

 

কেনো পিরিতি লিরিক্স [ Keno Piriti Lyrics ] । হাবিব ওয়াহিদ । Habib Wahid

কেনো পিরিতি লিরিক্স

কেনো পিরিতি বাড়াইলা রে বন্ধু
ছেড়ে যাইবা যদি
কেমনে রাখিবো তোর মন,
আমার আপন ঘরে বাঁধি রে বন্ধু
ছেড়ে যাইবা যদি।
কেনো পিরিতি বাড়াইলা রে বন্ধু
ছেড়ে যাইবা যদি।

 

পাড়া-পড়শি বাদী আমার,
বাদী কালনী নদী
পাড়া-পড়শি বাদী আমার,
বাদী কালনী নদী
মরম-জ্বালা সইতে না’রি,
দিবা-নিশি কান্দি রে বন্ধু
ছেড়ে যাইবা যদি।
কেনো পিরিতি বাড়াইলা রে বন্ধু
ছেড়ে যাইবা যদি।
কেনো পিরিতি বাড়াইলা রে বন্ধু
ছেড়ে যাইবা যদি।

কারে কি বলিবো আমি
নিজেই অপরাধী
কারে কি বলিবো আমি
নিজেই অপরাধী
কেঁদে-কেঁদে চোখের জলে
বহাইলাম নদী রে বন্ধু
ছেড়ে যাইবা যদি।
কেনো পিরিতি বাড়াইলা রে বন্ধু
ছেড়ে যাইবা যদি।
কেনো পিরিতি বাড়াইলা রে বন্ধু
ছেড়ে যাইবা যদি।

 

বাউল আব্দুল করিম বলে
হলো এ-কী ব্যাধি?
বাউল আব্দুল করিম বলে
হলো এ-কী ব্যাধি?
তুমি বিনে এই ভুবনে
কে আছে ঔষধি রে বন্ধু
ছেড়ে যাইবা যদি।
কেনো পিরিতি বাড়াইলা রে বন্ধু
ছেড়ে যাইবা যদি।
কেনো পিরিতি বাড়াইলা রে বন্ধু
ছেড়ে যাইবা যদি।

কেনো পিরিতি বাড়াইলা রে বন্ধু
ছেড়ে যাইবা যদি।
কেমনে রাখিবো তোর মন,
আমার আপন ঘরে বাঁধি রে বন্ধু
ছেড়ে যাইবা যদি।
কেনো পিরিতি বাড়াইলা রে বন্ধু
ছেড়ে যাইবা যদি।
কেনো পিরিতি বাড়াইলা রে বন্ধু
ছেড়ে যাইবা যদি।

 

কেনো পিরিতি লিরিক্স [ Keno Piriti Lyrics ] । হাবিব ওয়াহিদ । Habib Wahid

 

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

জনপ্রিয় খবর

জনপ্রিয় বিভাগ

আমাদের সম্পর্কে

সঙ্গীত গুরুকুল, GOLN হলো সংগীতপ্রেমীদের জন্য একটি অনলাইন জ্ঞান ও তথ্যভান্ডার। এখানে থাকছে গানের কথা ও বাণী, শিল্পী ও সংগীত ব্যক্তিত্বের তথ্য, গানের ধরন, সংগীত শিক্ষা, ইতিহাস, রিভিউ এবং সংগীতজগতের সাম্প্রতিক নানা বিষয়। সংগীতকে জানা, শেখা ও ভালোবাসার একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম গড়ে তোলাই আমাদের লক্ষ্য।

ইমেইল করুন:

Press Release: pr@bn.musicgoln.com

Complaint: complaint@bn.musicgoln.com

Contact: +8801775895618

© ২০২৬ সঙ্গীত গুরুকুল, GOLN। সর্বস্বত্ব সংরক্ষিত।