ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার ও জলপাইগুড়ি জেলা এবং বাংলাদেশের রংপুর অঞ্চলের জনপ্রিয় গান ভাওয়াইয়ার মতোই এই অঞ্চলগুলোর আরেক প্রকার লোকসংগীতকে বলা হয় চট্কা গান।
চটুল থেকে চট্ক্কা শব্দটি এলেও এর বাণী সবসময় চটুল না-ও হতে পারে। এর বাণীতে সামাজিক অনেক বক্তব্যও খুঁজে পাওয়া যায়। হালকা ও চটুল রসের এই লোকসংগীতটির বিষয়বস্তু হচ্ছে প্রেম।
তবে সমাজের অনেক অজানা কথা, নারী নির্যাতনের অনেক অকথিত ইতিহাস হাসির ছলে চটকা গানের মধ্য দিয়ে ব্যক্ত করা হয়ে থাকে। রংপুর অঞ্চলের চট্কা গানগুলোর মধ্যে সমধিক জনপ্রিয় একটি চট্কা গান উদাহরণস্বরূপ উল্লেখ করা হলো :
যে জন প্রেমের ভাব জানে না, তার সঙ্গে নাই লেনাদেনা।
খাঁটি সোনা ছাড়িয়া যে নেয় নকল সোনা, সে জন সোনা চেনে না ।।
কুটা-কাটায় মানিক পাইলো রে, অথই পানিত ফেলিয়া দিলো রে
সাত রাজার ধন মানিক হারাইয়া ও( হায়রে)।
কুটা-কাটায় মন যে মানে না, সে জন মানিক চেনে না ॥
উল্লুকের থাকিতে রে নয়ন, না দেখে সে রবির কিরণ।
কী কব দুষ্কেরও কথা (ও আমি)
সে জন ভাব জানে না, সে জন মানিক চেনে না ।
পিঁপড়া বোঝে চিনিরও দাম, ও বানিয়ায় চিনে সোনা।
মাটির প্রেমের মূল্য কে জানে (ও হায়রে) ধরায় আছে কয়জনা, সে জন মানিক চেনে না |
[গীতিকার ও সুরকার : জলিলুল আলম, শিল্পী ফেরদৌসী রহমান, তাল: ঝুমুর (৬ মাত্রা)]
![চট্কা বা চটকা গান [ Chatka Song, Music Genre ] গীত ধারা । সঙ্গীত 1 সুফি ফারুক ইবনে আবুবকর](https://bn.musicgoln.com/wp-content/uploads/2026/09/সুফি-ফারুক-ইবনে-আবুবকর-20.png)
সুফি ফারুক ইবনে আবুবকর একজন বাংলাদেশি শিক্ষক, উদ্যোক্তা, সঙ্গীতানুরাগী ও সঙ্গীতের পৃষ্ঠপোষক। ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গীত, বিশেষত শাস্ত্রীয় সঙ্গীত নিয়ে তিনি নিয়মিত লেখালেখি ও গবেষণামূলক চর্চা করেন। সঙ্গীতের ঐতিহ্য, নান্দনিকতা ও জ্ঞানকে বৃহত্তর মানুষের কাছে পৌঁছে দিতে তিনি বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে চলেছেন। সঙ্গীতের প্রচার, প্রসার ও সংরক্ষণে তাঁর আগ্রহ এবং সক্রিয় ভূমিকা তাঁকে একজন নিবেদিতপ্রাণ সঙ্গীতপ্রেমী হিসেবে পরিচিত করেছে।












