সঙ্গীত গুরুকুল ডেস্ক
প্রকাশ: ৫ই জুলাই ২০২২, ৩:২০ পিএম
জয় বাংলা লিরিক্স [ Joy bangla banglar joy, Joy Bangla Lyrics ] – গাজী মাজহারুল আনোয়ার। গাজী মাজহারুল আনোয়ার একজন বাংলাদেশি চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, রচয়িতা, গীতিকার ও সুরকার। স্বাধীনতা ও দেশপ্রেম নিয়ে তিনি অসংখ্য শ্রোতাপ্রিয় গান লিখেছেন। তিনি ২০০২ সালে বাংলাদেশের একুশে পদক এবং ২০২১ সালে স্বাধীনতা পুরস্কার লাভ করেন। ২০ হাজারের বেশি গান রচনা করেছেন তিনি।বিবিসি বাংলা তৈরিকৃত সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিশটি বাংলা গানের তালিকায় রয়েছে তার লেখা তিনটি গান।
জয় বাংলা বাংলার জয়
জয় বাংলা বাংলার জয়।।
হবে হবে হবে, হবে নিশ্চয়
কোটি প্রাণ এক সাথে জেগেছে অন্ধরাতে
নতুন সূর্য ওঠার এই তো সময়।।
জয় বাংলা বাংলার জয়
জয় বাংলা বাংলার জয়।।
বাংলার প্রতি ঘর ভরে দিতে চাই মোরা অন্নে।।
আমাদের রক্ত টগবগ দুলছে মুক্তির দীপ্ত তারুণ্যে।।
নেই ― ভয়
জয় হউক রক্তের প্রচ্ছদ পট।
তবু করি না করি না করি না ভয়।
জয় বাংলা বাংলার জয়
জয় বাংলা বাংলার জয়।।
অশোকের ছায় যেন রাখালের বাঁশরী হয়ে গেছে একেবারে স্তব্দ।।
চারিদিকে শুনি আজ নিদারুণ হাহাকার আর ঐ কান্নার শব্দ।।
শাসনের নামে চলে শোষণের সুকঠিন যন্ত্র।।
বজ্রের হুঙ্কারে শৃঙ্খল ভাঙতে সংগ্রামী জনতা অতন্দ্র।
আর ― নয়।
তিলেতিলে বাংগালীর এই পরাজয়।।
আর করি না করি না করি না ভয়।
জয় বাংলা বাংলার জয়।।
ক্ষুধা আর বেকারের মিছিলটা যেন ঐ দিন দিন শুধু বেড়ে যাচ্ছে
রোদে পুড়ে জলে ভিজে অসহায় হয়ে আজ ফুটপাতে তারা তাই কাঁদছে ।।
বার বার ঘুঘু এসে খেয়ে যেতে দেবো নাতো আর ধান,
বাংলার দুশমন তোষামদি চাটুকার সাবধান, সাবধান, সাবধান ।।
এই দি—ন ।
সৃষ্টির উল্লাসে হবে রংগীন ।।
আর মানি না মানি না কোন সংশয়
জয় বাংলা বাংলার জয়।।
হবে হবে হবে, হবে নিশ্চয়
কোটি প্রাণ এক সাথে জেগেছে অন্ধরাতে
নতুন সূর্য ওঠার এই তো সময়।।
জয় বাংলা বাংলার জয়
জয় বাংলা বাংলার জয়।।
গাজী মাজহারুল আনোয়ার ১৯৪৩ সালের ২২শে ফেব্রুয়ারি কুমিল্লার দাউদকান্দি থানার তালেশ্বর গ্রামে জন্মগ্রহণ করেন। ২০ হাজার গানের রচয়িতা গাজী মাজহারুল আনোয়ার ১৯৬৪ সাল থেকে রেডিও পাকিস্তানে গান লেখা শুরু করেন। পাশাপাশি বাংলাদেশ টেলিভিশনের জন্মলগ্ন থেকেই নিয়মিত গান ও নাটক রচনা করেন। প্রথম চলচ্চিত্রের জন্য গান লেখেন ১৯৬৭ সালে আয়না ও অবশিষ্ট চলচ্চিত্রের জন্য। ১৯৬৭ সালে চলচ্চিত্রের সাথে যুক্ত হওয়ার পর থেকে কাহিনী, চিত্রনাট্য, সংলাপ ও গান লেখাতেও দক্ষতা দেখান তিনি। তার পরিচালিত প্রথম চলচ্চিত্র নান্টু ঘটক ১৯৮২ সালে মুক্তি পায়। তার পরিচালিত চলচ্চিত্রের সংখ্যা ৪১ টি।
গাজী মাজহারুল আনোয়ার ২০০২ সালে একুশে পদক এবং ২০২১ সালে সংস্কৃতিতে স্বাধীনতা পুরস্কার লাভ করেন। স্বাধীনতা যুদ্ধে বিশেষ অবদানের জন্য তিনি স্বাধীন দেশের সর্বপ্রথম পুরস্কার বাংলাদেশ প্রেসিডেন্ট গোল্ড মেডেল অ্যাওয়ার্ড লাভ করেন। পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, একাধিকবার বাচসাস পুরস্কার, বিজেএমই অ্যাওয়ার্ড, ডেইলি স্টার কর্তৃক লাইফ টাইম অ্যাওয়ার্ডসহ তার অর্জিত পুরস্কারের সংখ্যা ১১০।
জয় বাংলা লিরিক্স [ Joy Bangla Lyrics ] । গাজী মাজহারুল আনোয়ার
মন্তব্য