জেনে নিতে হবে মনে তার কোন দাগ লিরিক – সুমিত্রা লাহিড়ী, মুকুল দত্ত, অনুপ জলোটা

জেনে নিতে হবে” মূলত এক তরফা ভালোবাসার বেদনাবোধ আর অতীতের স্মৃতিতে আটকে থাকা এক মানুষের অন্তর্দাহের কাব্যিক প্রকাশ। জলসা (অনুপ জলোটা-র) অ্যালবামটি ১৯৮৬ সালে প্রকাশিত হয়েছিল। এই এ্যালবামের গীতিকার : মুকুল দত্ত। সুরকার ও সঙ্গীত পরিচালক সুমিত্রা লাহিড়ী।

 

এলবাম পরিচিতি:

লেবেল: মিউজিক ইন্ডিয়া – 2394 877
ফরম্যাট: ভিনাইল, এলপি (LP), সংকলন অ্যালবাম, স্টেরিও, লোকগীতি
দেশ: ভারত
প্রকাশের সাল: ১৯৮৬
ধরন (Genre): লোকসংগীত, বিশ্বসংগীত ও কান্ট্রি
শৈলী (Style): বাংলা সংগীত

 

জলসা অ্যালবাম - অনুপ জলোটা - ১৯৮৬

 

গানের পরিচিতি

গানের নাম: জেনে নিতে হবে
অ্যালবাম: জলসা
শিল্পী: অনুপ জলোটা
সুরকার: সুমিত্রা লাহিড়ী
ধরন: আধুনিক বাংলা গান / রোমান্টিক-নস্টালজিক

গানের কথা

জেনে নিতে হবে
মনে তার কোন দাগ
রয়ে গেছে কি না আজও।
চোখের জলসা ঘরে,
খুশির বাসর তার
রোজ রাতে বসে কি না আজও।

চোখে তার স্বপ্নের
হাট বসে কি না বসে।
গোধূলির বুক চিরে
পথচাওয়া চোখ তার
জলে ভরে আসে কি না আজও।
চোখের জলসা ঘরে,
খুশির বাসর তার—
রোজ রাতে বসে কি না আজও।

না বলা কথার ভিড়
মাথা খুঁড়ে মরে যেত—
কেন যে গেল না বলা!
সেই ভেবে মন তার
ভেঙে যায় কি না আজও।
চোখের জলসা ঘরে,
খুশির বাসর তার—
রোজ রাতে বসে কি না আজও।

ভালবাসা নিয়ে বুকে,
আগুন লাগিয়ে সুখে—
সবকিছু ফেলে দিয়ে
“পিয়া, পিয়া” ডাকে—
প্রাণ তার যায় কি না আজও।
জেনে নিতে হবে
মনে তার কোন দাগ
রয়ে গেছে কি না আজও।

Romanized Lyrics — Jene Nite Hobe

Jene nite hobe
Mone tar kono daag
Roye geche ki na aaj-o.
Chokher jolsha ghore,
Khushir bashor tar—
Roj raate bosh-e ki na aaj-o.

Chokhe tar shopner
Haat bosh-e ki na bosh-e.
Godhulir buk chir-e
Poth-chawa chokh tar
Jole bhore as-e ki na aaj-o.
Chokher jolsha ghore,
Khushir bashor tar—
Roj raate bosh-e ki na aaj-o.

Na bola kothar bhir,
Matha khure more jeto—
Keno je gelo na bola!
Sei bhebe mon tar
Bhenge jay ki na aaj-o.
Chokher jolsha ghore,
Khushir bashor tar—
Roj raate bosh-e ki na aaj-o.

Bhalobasha niye buke,
Agun lagiye shukhe—
Shobkichu phele diye
“Piya, piya” kore—
Pran tar jay ki na aaj-o.
Jene nite hobe
Mone tar kono daag
Roye geche ki na aaj-o.

এই এ্যলবামের অন্যান্য গান:

১। যারা ডাকে তারা ভুলে যায়
২। জীবনের জলসা ঘরে
৩। ভরেনা তোমায় দেখে দেখে
৪। জেনে নিতে হবে
৫। এমন কেন হয় মা শ্যামা
৬। অমন চুল খুলে আর
৭। দিসনা মনকে এমন জ্বালা
৮। ভালোবেসে যারা সুখ পেতে চায়