ফাইরুজ লাবিবা একজন বাংলাদেশী কনিষ্ঠ সঙ্গীত শিল্পী।দেশের ক্ষুদে সঙ্গীত প্রতিভাদের নিয়ে আয়োজিত রিয়্যালিটি শো ‘গানের রাজা’র প্রথম আসরের চ্যাম্পিয়ন হয়েছেন ফাইরুজ লাবিবা।
ব্যক্তিগত ও শিক্ষা জীবন
লবিবার জন্ম খুলনায়। তিনি সরকারী করোনেশন বালিকা উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করছেন।প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় যশোর শিক্ষা বোর্ডে প্রথম হয়েছিল ফাইরুজ লাবিবা। তার বড় বোন ফাইরুজ মালিহা ও একজন গায়িকা। তিনি চ্যানেল আই খুঁদে গান রাজ ২০১৩ এর চ্যাম্পিয়ন হয়েছেন। তার বাবা ব্যবসায়ী এবং মা অ্যাডভোকেট।
কর্মজীবন
লাবিবার যখন দুই বছর বয়স তখন থেকে গান শেখা শুরু করেন। মাত্র দুই বছর বয়স থেকে মা-বাবা আর ফুপিদের সান্নিধ্যে গান শিখেছে। এরপর তালিম নিয়েছে খুলনার আজিজুর রহমান ও হাফিজুর রহমানের কাছে। ঢাকায় ছন্দা নামের এক শিক্ষকের কাছে শিখেছে বেশ কিছুদিন।
সব ধরনের গানই গাইতে পারে সে। আগে সফট, মেলোডি ও ক্লাসিক্যাল করত। ‘গানের রাজা’য় এসে রক, চলচ্চিত্রের গানের পাশাপাশি রবীন্দ্রসংগীতও গেয়েছে।২০১৮ সালে তিনি গানের রাজাতে অংশ নিয়েছিলেন এবং চ্যাম্পিয়ন হয়েছিলেন।
‘গানের রাজা’ খেতাব পাওয়া সেই লাবিবা প্রথমবারের মত মৌলিক গান নিয়ে আসছেন। তবে সেটি সলো নয়, দ্বৈত। প্রথম গানেই পেয়েছেন সময়ের জনপ্রিয় সঙ্গীত শিল্পী ইমরান মাহমুদুলকে। তার সঙ্গে রোমান্টিক আঙ্গিকে একটি ডুয়েট গানে কন্ঠ দেন লাবিবা। ‘ফেলে আসি মন’ শিরোনামের গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন এবং গানে দ্বৈত কন্ঠ দেওয়ার পাশাপাশি গানের সুর ও সঙ্গীতায়োজন করেছেন ইমরান মাহমুদুল। গানটিতে কন্ঠ দিয়েছেন লাবিবা ও ইমরান মাহমুদুল।
লাবিবারা দুই বোনই। বড় বোনের স্বপ্ন চিকিৎসক হওয়ার। আর লাবিবার ইঞ্জিনিয়ার। প্রতিযোগিতা থেকে পাওয়া পুরস্কারের পাঁচ লাখ টাকা সে ব্যয় করতে চায় নিজের পড়ালেখার পেছনে। একটি জায়গায় বড় বোনের স্বপ্নের সঙ্গে তার দারুণ মিল—তা হলো বড় সংগীতশিল্পী হওয়া।
পুরস্কার এবং মনোনয়ন
গানের রাজা ২০১৯ এর চ্যাম্পিয়ন
বাংলা সঙ্গীতের কালজয়ী ব্যক্তিত্ব, গানের পেছনের না-বলা গল্প ও প্রাতিষ্ঠানিক সাংস্কৃতিক প্রেক্ষাপটকে আকর্ষণীয় আখ্যানে উপস্থাপন করতে কাজ করছে ‘ফিচার ডেস্ক’। এখানে স্থান পায় প্রখ্যাত শিল্পী ও সুরকারদের জীবনভিত্তিক বিবরণী, সৃষ্টিশীল কাজের নেপথ্য ইতিহাস এবং সুরের বিবর্তনের তথ্যভিত্তিক রূপলেখ। গভীর পর্যবেক্ষণ ও প্রাসঙ্গিক বিশ্লেষণের সমন্বয়ে সঙ্গীতকে নতুন দৃষ্টিভঙ্গিতে আবিষ্কার করাই আমাদের লক্ষ্য।















