ডুবেছি আমি তোমার চোখের লিরিক্স | dubechi ami tomar cokher lyrics | মিফতা জামান | তুষার হাসান
শুধু তোমাকে বাংলা অ্যালবাম থেকে চির অধরা গানটি গেয়েছেন মিফতাহ্ জামান। গানের লিরিক্স লিখেছেন তুষার হাসান।
মিফতাহ্ জামান একজন বাংলাদেশী আধুনিক, নজরুল ও ধ্রুপদী সংগীতশিল্পী ও সুরকার। ২০১০ সালে সারাহ বিল্লাহর সাথে যৌথভাবে তার প্রথম অ্যালবাম শুধু তোমাকে মুক্তি পায়। এই এই অ্যালবামের গান “চির অধরা” এর মাধ্যমে তিনি ব্যাপক জনপ্রিয়তা ও খ্যাতি অর্জন করেন। ২০১১ সালে সাজিদ সরকারের সঙ্গীতায়োজনে শিহরণ অ্যালবামে টাইটেল গানে কন্ঠ দেন। এরপর ২০১২ সালে তার প্রথম একক অ্যালবাম দ্বিতীয়া মুক্তি পায়। এই অ্যালবামের “প্রাপ্তি শূণ্য” গানটির জন্য তিনি ২০১৩ সালে আধুনিক গান বিভাগে সিটিসেল চ্যানেল আই মিউজিক পুরস্কারের জন্য মনোনীত হন। এছাড়াও তিনি বেশ কয়েকটি মিশ্র অ্যালবামে কন্ঠ দিয়েছেন। ২০১৪ সালে তার দ্বিতীয় একক অ্যালবাম “আদরের শুকতারা” মুক্তি পায়।
ডুবেছি আমি তোমার চোখের লিরিক্স
গীতিকারঃ তুষার হাসান
কন্ঠশিল্পীঃ মিফতা জামান
অবাক চাঁদের আলোয় দেখো
ভেসে যায় আমাদের পৃথিবী,
আড়াল হতে দেখেছি তোমার
নিষ্পাপ মুখখানি।
ডুবেছি আমি তোমার চোখের অনন্ত মায়ায়
বুঝিনি কভু সেই মায়াতো আমার তরে নয়,
ভুলগুলো জমিয়ে রেখে বুকের মণিকোঠায়
আপন মনের আড়াল থেকে ..
ভালবাসবো তোমায়,
ভালবাসবো তোমায়।।
তোমার চিরচেনা পথের ওই সীমা ছাড়িয়ে
এই প্রেম বুকে ধরে আমি হয়তো যাবো হারিয়ে,
চোখের গভীরে তবু মিছে ইচ্ছে জড়িয়ে
একবার শুধু একটিবার হাতটা দাও বাড়িয়ে।
ডাকবেনা তুমি আমায় জানি কোনোদিন
তবু প্রার্থনা তোমার জন্য
হবেনা মলিন .. হবেনা মলিন ..
ডুবেছি আমি তোমার চোখের অনন্ত মায়ায়
বুঝিনি কভু সেই মায়াতো আমার তরে নয়,
ভুলগুলো জমিয়ে রেখে বুকের মণিকোঠায়
আপন মনের আড়াল থেকে
ভালবাসবো তোমায়,
ভালবাসবো তোমায় …
হাজার বছর এমনি করে
আকাশের চাঁদটা আলো দেবে,
আমার পাশে ক্লান্ত ছায়া
আজীবন রয়ে যাবে,
তবু এই অসহায় আমি
ভালবাসবো তোমাকে,
শুধু যে তোমাকে
ভালবাসবো তোমাকে।।
dubechi ami tomar cokher lyrics in english
Obak chader aloy dekho
Veshe jay amader prithibi
Aral hote dekheshi tomar
Nishpap mukh khani
Obak chader aloy dekho
Veshe jay amader prithibi
Aral hote dekheshi tomar
Nishpap mukh khani
Dubeshi ami tomar chokher
Ononto mayay
Bujhini kovu sei mayato amar tore noy
Dubeshi ami tomar chokher
Ononto mayay
Bujhini kovu sei mayato amar tore noy
Vulgulo jomiye rekhe buker monikothay
Apon moner aral theke
Valobashbo tomay
Valobashbo tomay
Tomar chirochena pother oi shima shariye
Ei prem buke dhore ami hoyto jabo hariye
Chokher govire tobu mishe isshe joriye
Ekbar sudhu ektibar hat ta dao bariye
Tomar chirochena pother oi shima shariye
Ei prem buke dhore ami hoyto jabo hariye
Chokher govire tobu mishe isshe joriye
Ekbar sudhu ektibar hat ta dao bariye
Dakbe na tumi amay jani konodin
Tobu prarthona tomar jonno
hobe na molin
Hajar boshor emni kore
Akasher chad ta alo debe
Amar pashe klanto shaya
Ajibon roye jabe
Tobu ei osohay ami
Valobashbo tomake
Shudhu je tumake
Valobasbo Tumake