তোরে পুতুলের মত লিরিক্স [ Tore Putuler Moto Lyrics ] । কুমার বিশ্বজিৎ । Kumar Bishwajit

তোরে পুতুলের মত লিরিক্স [ Tore Putuler Moto Lyrics ]

কুমার বিশ্বজিৎ । Kumar Bishwajit

 

 

 

কুমার বিশ্বজিৎ একজন বাংলাদেশী সঙ্গীত শিল্পী। তিনি বাংলাদেশের সঙ্গীত জগতের সবচেয়ে জনপ্রিয় ও সম্মানিত ব্যক্তিত্বদের একজন। একাধারে তিনি গীতিকার, সুরকার, সঙ্গীত শিল্পী, সঙ্গীত পরিচালক। তিনি একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-এর অধীন চট্টগ্রাম সিটি কলেজ থেকে স্নাতক সম্পন্ন করেন।

 

তোরে পুতুলের মত লিরিক্স [ Tore Putuler Moto Lyrics ] । কুমার বিশ্বজিৎ । Kumar Bishwajit

তোরে পুতুলের মত লিরিক্স

তোরে পুতুলের মতো করে সাজিয়ে
হৃদয়ের কোঠরে রাখবো
আর হৃদয়ের চোখ মেলে তাকিয়ে
সারাটি জীবন ভরে দেখবো
আমি নেই নেই নেই রে
আমি নেই নেই নেই রে
যেন তোরই মাঝে হারিয়ে গেছি
তোরে পুতুলের মতো করে সাজিয়ে
হৃদয়ের কোঠরে রাখবো
আর হৃদয়ের চোখ মেলে তাকিয়ে
সারাটি জীবন ভরে দেখবো
তোর রিনিঝিনি কাঁকনের ছন্দ
নির্ঘুম স্বপ্নে বাজে রে
আর নন্দিত বাঁধনের শিহরণ
দু’চোখের জানালায় জাগে রে
তোরে রংধনু সাত রঙ রাঙিয়ে
ফুলদানি সাজিয়ে রাখবো
আর কপালেতে নীল টিপ পড়িয়ে
প্রেমেরই আল্পনা আঁকবো
আমি নেই নেই নেই রে
আমি নেই নেই নেই রে
যেন তোরই মাঝে হারিয়ে গেছি
তোর ভাবনার করিডোরে সারাদিন
হেঁটে হেঁটে যেন আমি মরেছি
আর স্বপ্নেতে জেগে জেগে পাহারা
অধরেতে ঠাঁই করে নিয়েছি
তোরে বুকেরই কারাগারে চিরদিন
বন্দী করে আমি রাখবো
আর শূন্য জীবনে আমারই
অনিমেষ জড়িয়ে যে রাখবো
আমি নেই নেই নেই রে
আমি নেই নেই নেই রে
যেন তোরই মাঝে হারিয়ে গেছি
তোরে পুতুলের মত করে সাজিয়ে
হৃদয়ের কোঠরে রাখবো
আর হৃদয়ের চোখ মেলে তাকিয়ে
সারাটি জীবন ভরে দেখবো
আমি নেই নেই নেই রে
আমি নেই নেই নেই রে
আমি নেই নেই নেই রে
আমি নেই নেই নেই রে
আমি নেই নেই নেই রে
আমি নেই…
তোরে পুতুলের মত লিরিক্স [ Tore Putuler Moto Lyrics ] । কুমার বিশ্বজিৎ । Kumar Bishwajit
Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

জনপ্রিয় খবর

জনপ্রিয় বিভাগ

আমাদের সম্পর্কে

সঙ্গীত গুরুকুল, GOLN হলো সংগীতপ্রেমীদের জন্য একটি অনলাইন জ্ঞান ও তথ্যভান্ডার। এখানে থাকছে গানের কথা ও বাণী, শিল্পী ও সংগীত ব্যক্তিত্বের তথ্য, গানের ধরন, সংগীত শিক্ষা, ইতিহাস, রিভিউ এবং সংগীতজগতের সাম্প্রতিক নানা বিষয়। সংগীতকে জানা, শেখা ও ভালোবাসার একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম গড়ে তোলাই আমাদের লক্ষ্য।

ইমেইল করুন:

Press Release: pr@bn.musicgoln.com

Complaint: complaint@bn.musicgoln.com

Contact: +8801775895618

© ২০২৬ সঙ্গীত গুরুকুল, GOLN। সর্বস্বত্ব সংরক্ষিত।