দয়াল তোমার লীলা বোঝা দায় [Dayal tomar lila bojha daI]

দয়াল তোমার লীলা বোঝা দায় [Dayal tomar lila bojha daI] গানটি লিখেছেন এবং সুর করেছেন গোপাল হালদার । গোপাল হালদার একজন বিশিষ্ট বাঙালি সাহিত্যিক,সাহিত্যতাত্ত্বিক, চিন্তাশীল প্রাবন্ধিক ও স্বাধীনতা সংগ্রামী তথা রাজনৈতিক কর্মী । গোপাল হালদারের জন্ম ১৯০২ খ্রিস্টাব্দের ১১ই ফেব্রুয়ারি বৃটিশ ভারতের অধুনা বাংলাদেশের ঢাকা বিক্রমপুরের বিদগাঁও-এ। তার পিতা সীতাকান্ত হালদার ছিলেন আইন ব্যবসায়ী।

দয়াল তোমার লীলা বোঝা দায় লিরিক্স [Dayal tomar lila bojha daI lyric ]

গীতিকারঃ গোপাল হালদার

সুরকারঃ গোপাল হালদার

দয়াল তোমার লীলা বোঝা দায় [DAYAL TOMAR LILA BOJHA DAI]

দয়াল তোমার লীলা বোঝা দায়
দীনের বন্ধু করুণা সিন্ধু,
রাধার শ্যামরায়।।
তুমি গোঠের রাখাল রাজা,
যশোদার কানাই,
বিষ্ণুপ্রিয়ার প্রাণসখা,
নদীয়ার নিমাই।।
তোমারই নাম সকাল সাঁঝে
শুক-শারি গায়।
দীনের বন্ধু করুণা সিন্ধু
রাধার শ্যামরায়।
তুমি রাতের ধ্রুবতারা,
তুমি রবি দিনে,
তোমার রসের রসিক যেজন,
সেজন নেবে চিনে।।
তুমি ছাড়া এ জগতে
চলার উপায় নাই।
দীনের বন্ধু করুণা সিন্ধু
রাধার শ্যামরায়।

গোপাল হালদারঃ

পরিচয়’ পত্রিকার সম্পাদনা করেন (১৯৪৪-৪৮, ১৯৫২-৬৭) দীর্ঘদিন। এছাড়া ‘স্বাধীনতা’ পত্রিকার সাংবাদিকতা, কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেনেটে, পশ্চিমবঙ্গ বিধানপরিষদে এবং নানা অনুষ্ঠানে-প্রতিষ্ঠানে দক্ষতার পরিচয় রেখেছেন। স্বাধীনতার পরও ১৯৪৯ খ্রিস্টাব্দে চার মাসের জন্য কারাবাসে ছিলেন। ১৯৬৯ খ্রিস্টাব্দেও আইন অমান্য আন্দোলনে যোগ দিয়ে কারাবরণ করেছেন।

গোপাল হালদার ১৯৯৩ খ্রিস্টাব্দের ৩রা অক্টোবর প্রয়াত হন।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

জনপ্রিয় খবর

জনপ্রিয় বিভাগ

আমাদের সম্পর্কে

সঙ্গীত গুরুকুল, GOLN হলো সংগীতপ্রেমীদের জন্য একটি অনলাইন জ্ঞান ও তথ্যভান্ডার। এখানে থাকছে গানের কথা ও বাণী, শিল্পী ও সংগীত ব্যক্তিত্বের তথ্য, গানের ধরন, সংগীত শিক্ষা, ইতিহাস, রিভিউ এবং সংগীতজগতের সাম্প্রতিক নানা বিষয়। সংগীতকে জানা, শেখা ও ভালোবাসার একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম গড়ে তোলাই আমাদের লক্ষ্য।

ইমেইল করুন:

Press Release: pr@bn.musicgoln.com

Complaint: complaint@bn.musicgoln.com

Contact: +8801775895618

© ২০২৬ সঙ্গীত গুরুকুল, GOLN। সর্বস্বত্ব সংরক্ষিত।