দোল দোল দুলুনি [ Dol Dol Doloni ]
লেবেলঃ স্টুডিও গুরুকুল [ Studio Gurukul ]
প্রযোজনাঃ সঙ্গীত গুরুকুল [ Music Gurukul ]
কাভারঃ শারমিন শুমি [ Sharmin Shumi ]
দোল দোল দুলুনি
রাঙা মাথার চিরুনি
এনে দেবো হাট থেকে
মান তুমি কোরো না (মান তুমি কোরো না)
রাঙা মাথার চিরুনি
এনে দেবো হাট থেকে
মান তুমি কোরো না
তুলে এনে দোপাটি
রাঙা ফিতায় বেঁধে দেবো
মান তুমি কোরো না (মান তুমি কোরো না)
রাঙা মাথার চিরুনি
এনে দেবো হাট থেকে
মান তুমি কোরো না (মান তুমি কোরো না)
বউ কথা কও ডাকছে, পাখি কয় না কথা বউ
চেয়ে দেখ ডালিম ফুলে ঐ জমেছে মৌ
বউ কথা কও ডাকছে পাখি, কয় না কথা বউ
গয়না সোনার গায়েতে
আরো দেবো নাকের নোলক
মান তুমি কোরো না (মান তুমি কোরো না)
রাঙা মাথার চিরুনি
এনে দেবো হাট থেকে
মান তুমি কোরো না (মান তুমি কোরো না)
আপনজনা পর হইলে তাও কি প্রাণে সয়
চাঁদের সাথে নিত্যরাতে তারায় কথা কয়
আপনজনা পর হইলে তাও কি প্রাণে সয়
কাছে এসে বসো না
কিনে দেবো রেশমি চুড়ি
মান তুমি কোরো না (মান তুমি করো না)
রাঙা মাথার চিরুনি
এনে দেবো হাট থেকে
মান তুমি কোরো না (মান তুমি কোরো না)
তুলে এনে দোপাটি
রাঙা ফিতায় বেঁধে দেবো
মান তুমি কোরো না (মান তুমি কোরো না)
রাঙা মাথার চিরুনি
এনে দেবো হাট থেকে
মান তুমি কোরো না (মান তুমি কোরো না)
ফজলুর রহমান বাবু :
ফজলুর রহমান বাবু (জন্ম আগস্ট ২২, ১৯৬০) হলেন একজন বাংলাদেশী অভিনেতা এবং সঙ্গীতশিল্পী। তিনি সংক্ষেপে বাবু নামে অধিক পরিচিত। তিনি শতাধিক বাংলাদেশি টেলিভিশন নাটক, তার সাথে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র এবং বহু টেলিভিশন বিজ্ঞাপনে কাজ করেছেন। তিনি নাট্যধর্মী শঙ্খনাদ (২০০৪), মেয়েটি এখন কোথায় যাবে (২০১৬) ও ফাগুন হাওয়ায় (২০১৯) চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে এবং গহীন বালুচর (২০১৭) চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ কৌতুকাভিনয়শিল্পী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
২০২১সালে (নোনা জলের কাব্য) চলচ্চিত্র অভিনয়ের জন্য শেষ্ঠ পাশ্ব অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন ২০২১ সালে খাচার ভিতর অচিন পাখি অভিনয়ের জন্য সেরা অভিনেতা সমালোচক মেরিল পথম আলো পুরস্কার লাভ করেন তার অভিনীত অন্যান্য উল্লেখযোগ্য চলচ্চিত্র সমূহ হল দারুচিনি দ্বীপ (২০০৭), মনপুরা (২০০৯), অজ্ঞাতনামা (২০১৬), এবং হালদা (২০১৭)। (২০২১) নোনা জলের কাব্য
![দোল দোল দুলুনি [ Dol Dol Doloni ] 3 ফজলুর রহমান বাবু 1 দোল দোল দুলুনি [ Dol Dol Doloni ]](https://bn.musicgoln.com/wp-content/uploads/2023/05/ফজলুর-রহমান-বাবু-1-300x169.png)
দোল দোল দুলুনি [ Dol Dol Doloni ] নিয়ে কভার ঃ
সব ধরনের প্রচলিত ও অপ্রচলিত বাংলা গানের কথা সংগ্রহ করে সঙ্গীতপ্রেমীদের জন্য প্রকাশে কাজ করছে ‘লিরিক ডেস্ক’। আপনার কাঙ্ক্ষিত গানটি আমাদের ওয়েবসাইটে না পেলে জানান; আমরা তা সংগ্রহ করে দ্রুত আপলোড করে দেব।







![দোল দোল দুলুনি [ Dol Dol Doloni ] 1 দোল দোল দুলুনি](https://bn.musicgoln.com/wp-content/uploads/2024/02/দোল-দোল-দুলুনি.webp)
![দোল দোল দুলুনি [ Dol Dol Doloni ] 2 Google news](https://bn.musicgoln.com/wp-content/uploads/2023/03/Google_news_logo.png)





