পণ্ডিত শিব কুমার শর্মা চলে গেলেন।
নেপাল থেকে আফগানিস্তান পর্যন্ত যারাই সাফ-সুতরা গান বাজনা শোনেন, তাদের মনে পণ্ডিতজীর জন্য আছে গভীর শ্রদ্ধা।
পন্ডিতজীর আগে সন্তুর (Santoor) একটা সাদামাটা ফোক ইন্সট্রুমেন্ট ছিল। যন্ত্র হিসেবে সীমাবদ্ধতাও ছিল অনেক। যেমন ঢেও খেলানো সুরা বাজানো যেত না, সুরের আন্দোলন করার রেয়াজ ছিল না। তাই মূল যন্ত্র হিসেবে শাস্ত্রীয় সংগীত তো দূরে থাক, সাধারণ গানও করা যেত না। সহযোগী যন্ত্র হিসেবেই বাজত।
পন্ডিতজীর হাতেই যন্ত্রটি একক যন্ত্র হিসেবে শাস্ত্রীয় সংগীতের অঙ্গনে জায়গা করে নিয়েছিলো। তিনি যন্ত্রটির কারিগরি উন্নয়ন করেছে, মীড় সহ শুদ্ধ সঙ্গীত বাজাবার জন্য প্রয়োজনীয় গায়কী অঙ্গের কায়দা গুলো আবিষ্কার করেছেন। বাজিয়ে, জমিয়ে দেখিয়েছেন মিয়া মালহারের মত গম্ভীর-জলদগম্ভীর রাগ।
সঙ্গীতের ইতিহাসে তার নাম উজ্জ্বল থাকবে।
বারবার মনে আসতে থাকবে।
তার আত্মার শান্তি কামনা করি।







![যারে ছেড়ে এলাম অবহেলে [ Jare Chere Elam Obohele ] 1 যারে ছেড়ে এলাম অবহেলে](https://bn.musicgoln.com/wp-content/uploads/2024/01/যারে-ছেড়ে-এলাম-অবহেলে-1024x576.webp)
![ও নদীরে একটি কথা শুধাই শুধু তোমারে [ O Nodire Ekti Kotha Shudhu Tomare ] 2 ও নদীরে একটি কথা শুধাই শুধু তোমারে ও নদীরে একটি কথা শুধাই শুধু তোমারে [ O Nodire Ekti Kotha Shudhu Tomare ]](https://bn.musicgoln.com/wp-content/uploads/2024/01/ও-নদীরে-একটি-কথা-শুধাই-শুধু-তোমারে-1024x576.webp)





