পাগলা হাওয়ার তরে [ Pagla Hawar Tore ]
লেবেলঃ স্টুডিও গুরুকুল [ Studio Gurukul ]
প্রযোজনাঃ সঙ্গীত গুরুকুল [ Music Gurukul ]
কাভারঃ ল্যারি রোজারিও [ Larry Rosario ]
পাগলা হাওয়ার তরে
মাটির পিদিম নিভু নিভু করে
পাগলা হাওয়ার তরে
মাটির পিদিম নিভু নিভু করে
ওরে ওরে হাওয়া থামনা রে
বন্ধু আসছে বহু দিন পরে
ওরে ওরে হাওয়া থামনা রে
বন্ধু আসছে বহু দিন পরে
তারা জ্বলেনি ঐ আকাশে
মাটির পিদিম নিভে গেলে
বন্ধুরে দেখবো কি করে
চন্দ্র গেছে দুর পরবাসে
তারা জ্বলেনি ঐ আকাশে
মাটির পিদিম নিভে গেলে
বন্ধুরে দেখবো কি করে
ওরে ওরে হাওয়া থামনা রে
বন্ধু আসছে বহু দিন পরে
ওরে ওরে হাওয়া থামনা রে
জোনাকগুলো নেইকো পাশে
পিদিম রে তুই নিভে গেলে
বন্ধুরে চিনবো কি করে
বিজলি চমকালো না এসে
জোনাকগুলো নেইকো পাশে
পিদিম রে তুই নিভে গেলে
বন্ধুরে চিনবো কি করে
ওরে ওরে হাওয়া থামনা রে
বন্ধু আসছে বহু দিন পরে
বন্ধু আসছে বহু দিন পরে
মাটির পিদিম নিভু নিভু করে
পাগলা হাওয়ার তরে
মাটির পিদিম নিভু নিভু করে
ওরে ওরে হাওয়া থামনা রে
বন্ধু আসছে বহু দিন পরে
ওরে ওরে হাওয়া থামনা রে
বন্ধু আসছে বহু দিন পরে
হে পাগলা হে হাওয়া হে পাগলা
হে পাগলা
ও বন্ধু আসছে বহুদিন পরে
জেমস :
ফারুক মাহফুজ আনাম (মঞ্চ নাম জেমস হিসাবেই সবচেয়ে বেশি জনপ্রিয়; জন্ম: ২ অক্টোবর ১৯৬৪), হচ্ছেন একজন বাংলাদেশী গায়ক-গীতিকার, গিটারিস্ট, সুরকার ও অভিনেতা এবং একজন বলিউড নেপথ্য গায়ক। তিনি রক ব্যান্ড “ফিলিংস” (বর্তমানে নগর বাউল হিসাবে পরিচিত) এর প্রধান গায়ক, গীতিকার ও গিটারিস্ট, যা তিনি ১৯৭৭ সালে প্রতিষ্ঠা করেন। জেমস নওগাঁয় জন্মগ্রহণ করেন, এবং বেড়ে উঠেন চট্টগ্রাম শহরে।
জেমস ১৯৯০ এর দশকে ফিলিংসের মুখ্যব্যক্তি হিসাবে মূলধারার খ্যাতিতে উঠে এসেছিলেন, যা “বিগ থ্রি অফ রক” এর মধ্যে অন্যতম, যারা এলআরবি এবং অর্কের পাশাপাশি বাংলাদেশে হার্ড রক সংগীত বিকাশ ও জনপ্রিয় করার জন্য প্রশংসিত। ফিলিংসকে বাংলাদেশের সাইকেডেলিক রক এর প্রবর্তক হিসাবে বিবেচনা করা হয়। তাকে প্রায়শই “গুরু” নামে অভিহিত করা হয়।
জেমস ব্যান্ডের পাশাপাশি “অনন্যা” (১৯৮৯), “পালাবে কোথায়?” (১৯৯৫), “দুঃখিনি দুঃখ করোনা” (১৯৯৭), “ঠিক আছে বন্ধু” (১৯৯৯) এর মতো হিট অ্যালবাম দিয়ে সাফল্যের সঙ্গে তার সোলো ক্যারিয়ারও (একক কর্মজীবন) এগিয়ে নিয়ে যান। তিনি বলিউডের চারটি চলচ্চিত্রে প্লেব্যাকও করেন, এগুলো গ্যাংস্টার (২০০৬), ওহ লামহে (২০০৬), লাইফ ইন এ… মেট্রো (২০০৭), ওয়ার্নিং (২০১৩)।
![পাগলা হাওয়ার তরে [ Pagla Hawar Tore ] 3 পাগলা হাওয়ার তরে](https://bn.musicgoln.com/wp-content/uploads/2022/10/জেমস-300x169.png)
পাগলা হাওয়ার তরে [ Pagla Hawar Tore ] নিয়ে কভার ঃ
সব ধরনের প্রচলিত ও অপ্রচলিত বাংলা গানের কথা সংগ্রহ করে সঙ্গীতপ্রেমীদের জন্য প্রকাশে কাজ করছে ‘লিরিক ডেস্ক’। আপনার কাঙ্ক্ষিত গানটি আমাদের ওয়েবসাইটে না পেলে জানান; আমরা তা সংগ্রহ করে দ্রুত আপলোড করে দেব।







![পাগলা হাওয়ার তরে [ Pagla Hawar Tore ] 1 পাগলা হাওয়ার তরে [ Pagla Hawar Tore ]](https://bn.musicgoln.com/wp-content/uploads/2024/02/পাগলা-হাওয়ার-তরে.webp)
![পাগলা হাওয়ার তরে [ Pagla Hawar Tore ] 2 Google news](https://bn.musicgoln.com/wp-content/uploads/2023/03/Google_news_logo.png)
![দিওয়ানা মাস্তানা [ Deewana Mastana ] 5 দিওয়ানা মাস্তানা [ Deewana Mastana ]](https://bn.musicgoln.com/wp-content/uploads/2024/02/দিওয়ানা-মাস্তানা-1024x576.webp)
![পাপড়ি কেন বোঝে না [ Papri Keno Bojhena ] 6 পাপড়ি কেন বোঝে না [ Papri Keno Bojhena ]](https://bn.musicgoln.com/wp-content/uploads/2024/02/papri-keno-bojhena-1024x576.webp)




