পিঞ্জর খুলে দিয়েছি [ Pinjor Khule Diyechi ]
লেবেলঃ স্টুডিও গুরুকুল [ Studio Gurukul ]
প্রযোজনাঃ সঙ্গীত গুরুকুল [ Music Gurukul ]
কাভারঃ শহীদ [ Shohid ]
![পিঞ্জর খুলে দিয়েছি [ Pinjor Khule Diyechi ] 2 Music Gurukul Logo 512x512](https://bn.musicgoln.com/wp-content/uploads/2022/08/cropped-cropped-512x512-84.png)
পিঞ্জর খুলে দিয়েছি
যা রে যাবি যদি যা
যা রে যাবি যদি যা
যা কিছু কথা ছিল ভুলে গিয়েছি
যা রে যাবি যদি যা
যা রে যাবি যদি যা
যা রে হৃদয় ভেঙ্গে যা
যা রে হৃদয় ভেঙ্গে যা
জানি রে জানি তোকে ভালোবাসা ভালো নয়
শুনেছি খাঁচার পাখি আপন হবার নয়
জানি রে জানি তোকে ভালোবাসা ভালো নয়
যা কিছু কথা ছিল ভুলে গিয়েছি
যা রে যাবি যদি যা
যা রে যাবি যদি যা
যা রে পথ ভুলে যা
যা রে পথ ভুলে যা
আকাশের ঠিকানা খুঁজে পাবার কথা নয়
জানি রে এ জীবনে তোকে পাবার নয়
আকাশের ঠিকানা খুঁজে পাবার কথা নয়
যা কিছু কথা ছিল ভুলে গিয়েছি
যা রে যাবি যদি যা
যা রে যাবি যদি যা
যা কিছু কথা ছিল ভুলে গিয়েছি
যা রে যাবি যদি যা
যা রে যাবি যদি যা
যা রে যাবি যদি যা
যা রে যাবি যদি যা
বশির আহমেদ :
বশির আহমেদ (জন্ম: ১৯৩৯ — মৃত্যু: ১৯ এপ্রিল, ২০১৪) একজন বাঙালী সংগীতশিল্পী। বাংলাদেশী এই সঙ্গীতশিল্পী পাকিস্তান আমলে আহমেদ রুশদি বলে পরিচিত ছিলেন। তিনি শিল্পী নূর জাহানের সঙ্গে অনেক উর্দূ গান গেয়েছেন।
১৯৩৯ সালের ১৯ নভেম্বর কলকাতার খিদিরপুরে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম নাসির আহমেদ। দিল্লির এক পরিবারের সন্তান বশির আহমেদ কলকাতায় ওস্তাদ বেলায়েত হোসেনের কাছ থেকে সঙ্গীত শেখার পর মুম্বাইয়ে চলে যান। সেখানে উপমহাদেশের প্রখ্যাত ওস্তাদ বড়ে গোলাম আলী খাঁ’র কাছে তালিম নেন।
১৯৬৪ সালে সপরিবারে ঢাকায় আসেন। ঢাকায় আসার আগেই উর্দু চলচ্চিত্রে গান গাওয়া শুরু করে বশির আহমেদ। চলচ্চিত্রে ‘যব তোম একেলে হোগে হাম ইয়াদ আয়েঙ্গে’ গানটি পাকিস্তানে ব্যাপক জনপ্রিয়তা পায়। তার কণ্ঠস্বর ছিল মাধুর্যে ভরা। রাগ সঙ্গীতেও দখল ছিল তার। ওস্তাদ বড়ে গুলাম আলী খানের কাছে তালিম নেন তিনি। তালাশ চলচ্চিত্রে বিখ্যাত শিল্পী তালাত মাহমুদের সঙ্গে কাজ করেন। ২০১৪ সালের ১৯ এপ্রিল, শনিবার মোহাম্মদপুরে নিজের বাসায় তিনি মারা যান।
পিঞ্জর খুলে দিয়েছি [ Pinjor Khule Diyechi ] নিয়ে কভার ঃ
সব ধরনের প্রচলিত ও অপ্রচলিত বাংলা গানের কথা সংগ্রহ করে সঙ্গীতপ্রেমীদের জন্য প্রকাশে কাজ করছে ‘লিরিক ডেস্ক’। আপনার কাঙ্ক্ষিত গানটি আমাদের ওয়েবসাইটে না পেলে জানান; আমরা তা সংগ্রহ করে দ্রুত আপলোড করে দেব।







![পিঞ্জর খুলে দিয়েছি [ Pinjor Khule Diyechi ] 1 পিঞ্জর খুলে দিয়েছি](https://bn.musicgoln.com/wp-content/uploads/2024/01/pinjor-khule-diyechi.webp)
![পিঞ্জর খুলে দিয়েছি [ Pinjor Khule Diyechi ] 3 Google news](https://bn.musicgoln.com/wp-content/uploads/2023/03/Google_news_logo.png)
![তোমারি পরশে জীবন আমার ওগো ধন্য হল [ Tomari Porshe Jibone Amar Ogo Dhonnno ] 5 তোমারি পরশে জীবন আমার তোমারি পরশে জীবন আমার ওগো ধন্য হল [ Tomari Porshe Jibone Amar Ogo Dhonnno ]](https://bn.musicgoln.com/wp-content/uploads/2024/01/তোমারি-পরশে-জীবন-আমার-1024x576.webp)





