বাওকুমটা বাতাস যেমন [ Baukumta Batash Jemon ]
লেবেলঃ স্টুডিও গুরুকুল [ Studio Gurukul ]
প্রযোজনাঃ সঙ্গীত গুরুকুল [ Music Gurukul ]
কাভারঃ সানজিদা লাভলী [ Sanjida Lovely ]
বাওকুমটা বাতাস যেমন
বাওকুমটা বাতাস যেমন
কন্ঠ শিল্পী রথীন্দ্রনাথ রায়
হুরুরু…হাট হাট হাট হাট
আরে ডাইনে চল ডাইনে চল ডাইনে চল
আরে বাওকুমটা বাতাস যেমন
ঘুরিয়া ঘুরিয়া মরে……..এ.এ
কি ও..রে
ওই মতন মোর গাড়ির চাকা পন্থে
পন্তে গুরে..রে
ওকি গাড়িয়াল মুই চলঙ রাজপন্থে…
আরে বাওকুমটা বাতাস যেমন
ঘুরিয়া ঘুরিয়া মরে…..এ.এ.
কি ও..রে
ওই মতন মোর গাড়ির চাকা পন্থে
পন্তে গুরে..রে..
ওকি গাড়িয়াল মুই চলঙ রাজপন্থে…
গুগল নিউজে আমাদের ফলো করুন
ওকি গাড়িয়াল মুই চলঙ রাজপন্থে…
ওরে বিয়ানে উটিয়া গরু
গাড়িত দিয়া জুড়ি……….ই.ই
ওরে বিয়ানে উটিয়া গরু
গাড়িত দিয়া জুড়ি…..ই.ই.
কি ও..রে
সোনা বালা সোনার বাদে চান্দে
দেশে ঘুরি..রে..
ওকি গাড়িয়াল মুই চলঙ রাজপন্থে…
ওকি গাড়িয়াল মুই চলঙ রাজপন্থে…
আরে গাড়ির চাকা ঘোরে আরো
মধ্যে করে রাও………..
আরে গাড়ির চাকা ঘোরে আরো
মধ্যে করে রাও……
কি ও..রে
ওই মতন চমকিয়া উঠে আমার
সর্ব গাওরে..
ওকি গাড়িয়াল মুই চলঙ রাজপন্থে…
ওকি গাড়িয়াল মুই চলঙ রাজপন্থে…
ওরে দেশ বিদেশে বেড়াঙ রে মুই
সোনার সোনা বাদে………এ.এ.
ওরে দেশ বিদেশে বেড়াঙ রে মুই
সোনার সোনা বাদে……
কি ও..রে
সেও সোনা অবশেষে ঘরত
বসি কান্দে রে..
ওকি গাড়িয়াল মুই চলঙ রাজপন্থে…
ওকি গাড়িয়াল মুই চলঙ রাজপন্থে…
আরে বাওকুমটা বাতাস যেমন
ঘুরিয়া ঘুরিয়া মরে……….এ.এ.
কি ও..রে
ওই মতন মোর গাড়ির চাকা পন্থে
পন্তে গুরে..রে..
ওকি গাড়িয়াল মুই চলঙ রাজপন্থে…
ওকি গাড়িয়াল মুই চলঙ রাজপন্থে…
ওকি গাড়িয়াল মুই চলঙ রাজপন্থে…
রথীন্দ্রনাথ রায় :
রথীন্দ্রনাথ রায় বাংলাদেশের লোকসঙ্গীতের একজন প্রখ্যাত শিল্পী। তিনি মূলতঃ বাংলাদেশের উত্তরবঙ্গে প্রচলিত লোকসঙ্গীত ভাওয়াইয়া গানের একজন শিল্পী। তিনি অনেক দেশাত্মবোধক গান গেয়ে সমগ্র বাংলাদেশের মানুষের হৃদয় জয় করে নিয়েছেন এবং সিনেমাতেও প্রচুর গান গেয়েছেন। তিনি ১৯৭১ সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা বেতারের নিয়মিত কণ্ঠশিল্পী হিসেবে গান পরিবেশন করে অনন্য ভূমিকা পালন করেন এবং কণ্ঠযুদ্ধশিল্পী হিসেবে পরিচিতি লাভ করেন।
সব ধরনের প্রচলিত ও অপ্রচলিত বাংলা গানের কথা সংগ্রহ করে সঙ্গীতপ্রেমীদের জন্য প্রকাশে কাজ করছে ‘লিরিক ডেস্ক’। আপনার কাঙ্ক্ষিত গানটি আমাদের ওয়েবসাইটে না পেলে জানান; আমরা তা সংগ্রহ করে দ্রুত আপলোড করে দেব।
ঢাকা অফিস : এ৩, নাভানা সাত্তার গার্ডেন, ৮৬/১ নিউ ইস্কাটন রোড, ঢাকা-১০০০
মোবাইল :+৮৮০১৭১৬০৪৩৩৮৩
আমাদের সম্পর্কে
সঙ্গীত গুরুকুল, GOLN হলো সংগীতপ্রেমীদের জন্য একটি অনলাইন জ্ঞান ও তথ্যভান্ডার। এখানে থাকছে গানের কথা ও বাণী, শিল্পী ও সংগীত ব্যক্তিত্বের তথ্য, গানের ধরন, সংগীত শিক্ষা, ইতিহাস, রিভিউ এবং সংগীতজগতের সাম্প্রতিক নানা বিষয়। সংগীতকে জানা, শেখা ও ভালোবাসার একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম গড়ে তোলাই আমাদের লক্ষ্য।