বেতের আড়া লিরিক্স [ Beter Aara Lyrics ] । বারোশিয়া । পলাশ ও অংকন । Palash and Ankon

বেতের আড়া লিরিক্স [ Beter Aara Lyrics ]

বারোশিয়া

পলাশ ও অংকন । Palash and Ankon

 

বেতের আড়া লিরিক্স [ Beter Aara Lyrics ] । বারোশিয়া । পলাশ ও অংকন । Palash and Ankon

বেতের আড়া লিরিক্স

বাড়ির পাশে বেতের আড়া
হাল জুইড়াছি বিহান বেলা রে
এত বেলা হয় ভাবিজান পান্তা
নাই মোর ক্ষ্যতে রে…
বাড়ির পাশে বেতের আড়া
হাল জুড়াইছে ছোট্ট দ্যাওরা রে
এত বেলা হয় দ্যাওরা মোর পান্তা
খায় না আইসা রে…

 

পান্তার বাটি হাতে লইয়ে
যায় ভাবিজান পন্থ দিয়া রে
চলিতে তার ধাপ উঠে না
ওই না মাঞ্জার বিষে রে

স্বামী আমার যেমন তেমন
দ্যাওরা আমার মনের মতন
দ্যাওরা মরলে হবো পাগল
হবো দেশান্তরী রে…

 

 

ক্ষ্যাত নষ্ট দুবলা ঘাসে
নারী নষ্ট পুকুর ঘাটে রে
পুরুষ নষ্ট হয় দ্যাওরা গো
ওই না শহর বাজারে…

জ্যৈষ্ঠ মাসে আম পড়ে
টাপুর টুপুর শব্দ করে রে
দ্যাওরা আমার আম টুকাইয়া
রাখে আমার ঘরে রে…

আম টুকাই ভোর বিহানে
মনটা থাকে ভাবির ধ্যানে রে
একলা ঘরে ভাবি আমার রইছে
কেমন করে রে…

দ্যাওরা আমার বাজারে যায়
পন্থে বড় বাঘের ভয় রে
দ্যাওরারে মুই কিন্যা দিবো
ময়ূর কণ্ঠি ঘোড়া রে…

বাজার থাইক্যা আইস্যা দেখি
ভাবি আমার ভানছে ঢেঁকি রে
ভাবির জইন্য আনছি একখান চান্দির
একখান টিকলি রে….

 

 

বেতের আড়া লিরিক্স [ Beter Aara Lyrics ] । বারোশিয়া । পলাশ ও অংকন । Palash and Ankon

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

জনপ্রিয় খবর

জনপ্রিয় বিভাগ

সম্পাদক ও প্রকাশক : সুফি ফারুক ইবনে আবুবকর।

আমাদের সম্পর্কে

সঙ্গীত গুরুকুল, GOLN হলো সংগীতপ্রেমীদের জন্য একটি অনলাইন জ্ঞান ও তথ্যভান্ডার। এখানে থাকছে গানের কথা ও বাণী, শিল্পী ও সংগীত ব্যক্তিত্বের তথ্য, গানের ধরন, সংগীত শিক্ষা, ইতিহাস, রিভিউ এবং সংগীতজগতের সাম্প্রতিক নানা বিষয়। সংগীতকে জানা, শেখা ও ভালোবাসার একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম গড়ে তোলাই আমাদের লক্ষ্য।

ইমেইল করুন:

Press Release: pr@bn.musicgoln.com

Complaint: complaint@bn.musicgoln.com

Contact: +8801775895618

© ২০২৬ সঙ্গীত গুরুকুল, GOLN। সর্বস্বত্ব সংরক্ষিত।