ভালো লাগে জোছনা রাতে লিরিক্স [ Bhalo Lage Josna Rate Lyrics ] । নকীব খান । Nakib Khan

ভালো লাগে জোছনা রাতে লিরিক্স [ Bhalo Lage Josna Rate Lyrics ]

নকীব খান । Nakib Khan

ব্যান্ডঃ রেনেসাঁ

 

রেনেসাঁ বাংলাদেশের একটি অন্যতম জনপ্রিয় ব্যান্ড যা ১৯৮৫ সালে গঠিত হয়। ১৯৮৫ সালে নকীব খান সোলস ছেড়ে ঢাকায় আসার পর এই ব্যান্ড গঠন করেন।

১৯৮৫ সালে বাংলাদেশের রক ব্যান্ড সোলস ছাড়ার পর নকিব খান রেনেসাঁ গঠন করেন। ব্যান্ডটির প্রথম অ্যালবাম প্রকাশিত হয় ১৯৮৮ সালে।

নকীব  বলেন- ‘তখন দেশে রক গানের জোয়ার চলছে। আমরা চাচ্ছিলাম সেখান থেকে বেরিয়ে এসে নতুন কিছু করতে। মেলোডিয়াস, শক্তিশালী লিরিকস নিয়ে বাংলা গান করতে আমাদের দারুণ আকাংঙ্খা হচ্ছিল।’  রেনেসাঁর অন্যতম সদস্য নকীব  বলেন, ‘যেহেতু আমরা সবাই চাকরি নিয়ে ব্যস্ত থাকি তাই একটু সময় নিয়ে অ্যালবামের কাজগুলো করতে হয়। তা ছাড়া আমাদের ব্যান্ডের সবাই গানের ব্যাপারে খুবই সিরিয়াস। গানের গুণগত মানের ব্যাপারে আমরা কখনোই আপস করতে রাজি নই।’  নকিব ও পিলু “টু বি কনটিনিউড…” নামের একটি ছবিতে ‘তোমার কষ্টের চিৎকারে জন্ম নিলাম আমি’ শিরোনামের গান গেয়েছেন যে ছবিটি পরিচালনা করছেন ইফতেখার আহমেদ ফাহমি।

২০০৯ সালে এবিসি রেডিওর ঈদ আনন্দ আয়োজনে স্টুডিও কনসার্টে অংশ নেয় রেঁনেসা ব্যান্ড।

 

 

ভালো লাগে জোছনা রাতে লিরিক্স [ Bhalo Lage Josna Rate Lyrics ] । নকীব খান । Nakib Khan

ভালো লাগে জোৎস্না রাতে
মেঘ হয়ে আকাশে ভাসতে
ধানের শীষে বাতাস হয়ে
কিষানীর মন ছুঁয়ে যেতে
ভালো লাগে রোদ হয়ে
ঐ পাখির ডানা ছুঁয়ে খেলতে

 

 

আমার জানালায় উদাস দুপুর
কবিতার বই খুলে দেখছে
গাঁয়ের সেই পথে জামের মুকুল
পড়ে আছে পাকা লাল বটফল
এক গরুর গাড়ি সেই যে পথে
ক্লান্তির ছাপ রেখে চলছে

 

 

সেগুন কাঠের ঐ দরজা ভেঙে
বিকেলের রোদ এসে থামলে
আমার কবিতা শুকসারী হয়ে
মগ্ন চেতনার শীস দেয়
আমি পিয়ানোতে হাত রেখে
ভালো লাগা সব ধরে রাখছি

 

 

ভালো লাগে জোৎস্না রাতে
মেঘ হয়ে আকাশে ভাসতে
ধানের শীষে বাতাস হয়ে
কিষানীর মন ছুঁয়ে যেতে
ভালো লাগে রোদ হয়ে
ঐ পাখির ডানা ছুঁয়ে খেলতে

 

ভালো লাগে জোছনা রাতে লিরিক্স [ Bhalo Lage Josna Rate Lyrics ] । নকীব খান । Nakib Khan

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

জনপ্রিয় খবর

জনপ্রিয় বিভাগ

আমাদের সম্পর্কে

সঙ্গীত গুরুকুল, GOLN হলো সংগীতপ্রেমীদের জন্য একটি অনলাইন জ্ঞান ও তথ্যভান্ডার। এখানে থাকছে গানের কথা ও বাণী, শিল্পী ও সংগীত ব্যক্তিত্বের তথ্য, গানের ধরন, সংগীত শিক্ষা, ইতিহাস, রিভিউ এবং সংগীতজগতের সাম্প্রতিক নানা বিষয়। সংগীতকে জানা, শেখা ও ভালোবাসার একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম গড়ে তোলাই আমাদের লক্ষ্য।

ইমেইল করুন:

Press Release: pr@bn.musicgoln.com

Complaint: complaint@bn.musicgoln.com

Contact: +8801775895618

© ২০২৬ সঙ্গীত গুরুকুল, GOLN। সর্বস্বত্ব সংরক্ষিত।