মুখরিত জীবন লিরিক্স [ mukhorito jibon lyrics ] । সোলস । souls

মুখরিত জীবন লিরিক্স [ mukhorito jibon lyrics ]

সোলস । souls

 

 

সোল্‌স বাংলাদেশের একটি জনপ্রিয় পপ মিউজিক ব্যান্ড। চট্টগ্রামে প্রতিষ্ঠিত হয়, এবং পরে ঢাকায় চলে আসেন । গত চার দশকেরও বেশি সময় ধরে এই ব্যান্ডটি বেশ কিছু জনপ্রিয় গান উপহার দিয়েছে বাংলা ভাষার শ্রোতাদের।

স্বাধীনতার ঠিক পরের বছর, ১৯৭২ সাল। দেশ তখন সবদিক দিয়েই অস্থিরতার ভেতর দিয়ে যাচ্ছে, শিল্প-সাহিত্য-সংগীতে­ও অচলাবস্থা।

সেসময় চট্টগ্রামের কয়েকজন গানপাগল তরুণ সাজিদ, জিলু, নেওয়াজ, রনি বড়ুয়া ও তাজুল মিলে গানের দল গঠন করে যাবতীয় অচলাবস্থাকে পাশ কাটাতে চাইলেন।

তখনকার সনাতনীয় প্রথাগত মিউজিকের বাইরে গিয়ে বিদেশী ব্যান্ডগুলোর অনুপ্রেরণায় ‘ওয়েস্টার্ন রক’ চর্চার এবং রক-এর সাথে দেশের তরুণদের পরিচয় করিয়ে দেওয়ার তাগিদ থেকেই তারা অগ্রসর হচ্ছিলেন।

 

 

মুখরিত জীবন লিরিক্স [ mukhorito jibon lyrics ] । সোলস । souls

 

মুখরিত জীবন লিরিক্স

 

এই মুখরিত জীবনের চলার বাঁকে
অজানা হাজার কত কাজের ভিড়ে
ছোট্টবেলার শত রঙ করা মুখ
সুর তোলে আজও এই মনকে ঘিরে।
ঝিনুক শামুকে ভরা বালুচরে
ঢেউয়ের সাথে নেচেছি
রঙ্গিন স্বপ্নে গাঁথা স্মৃতির মালা
সৈকতে ফেলে এসেছি।
ওরে ছুটে চল সেই সাগর তীরে
ওরে খুঁজে নেই চল, ফেলে আসা মুক্ত হীরে।
এই মুখরিত জীবনের চলার বাঁকে…।।
রাত্রিতে জোছনায় দাওয়ায় বসে
মজার গল্প কত শুনেছি,
ডুলো ডুলো আঁখিতে আবির মেখে
স্বপ্নের জাল বুনেছি।
ওরে সেইতো ভালো চোখ দুটো বুঝেছিলে
ওরে সেইতো ভালো সবকিছু ভুলেছিলে।
এই মুখরিত জীবনের চলার বাঁকে…।।
মুখরিত জীবন লিরিক্স [ mukhorito jibon lyrics ] । সোলস । souls
Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

জনপ্রিয় খবর

জনপ্রিয় বিভাগ

আমাদের সম্পর্কে

সঙ্গীত গুরুকুল, GOLN হলো সংগীতপ্রেমীদের জন্য একটি অনলাইন জ্ঞান ও তথ্যভান্ডার। এখানে থাকছে গানের কথা ও বাণী, শিল্পী ও সংগীত ব্যক্তিত্বের তথ্য, গানের ধরন, সংগীত শিক্ষা, ইতিহাস, রিভিউ এবং সংগীতজগতের সাম্প্রতিক নানা বিষয়। সংগীতকে জানা, শেখা ও ভালোবাসার একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম গড়ে তোলাই আমাদের লক্ষ্য।

ইমেইল করুন:

Press Release: pr@bn.musicgoln.com

Complaint: complaint@bn.musicgoln.com

Contact: +8801775895618

© ২০২৬ সঙ্গীত গুরুকুল, GOLN। সর্বস্বত্ব সংরক্ষিত।