মোহাম্মদ নাম জপেছিলি বুলবুলি তুই আগে লিরিক্স | Muhammader nam lyrics | Kazi nazrul islam

মুহাম্মদের নাম গানটি রচয়িতা কাজী নজরুল ইসলাম, যিনি বিংশ শতাব্দীর অন্যতম প্রধান বাঙালি কবি ও সঙ্গীতকার। মাত্র ২৩ বছর বয়সে সাহিত্য জগতে প্রবেশ করে নজরুল তাঁর অসাধারণ প্রতিভা দিয়ে বাংলা সাহিত্যের নানা শাখায় এক নতুন দিগন্ত উন্মোচন করেন। “মুহাম্মদের নাম” গানটি তাঁর ভক্তিপূর্ণ রচনা, যা ইসলামী ঐতিহ্য ও ভক্তির গভীরতা ফুটিয়ে তোলে। এই গানটি আজও বাঙালি সমাজে ব্যাপক জনপ্রিয় ও সমাদৃত।

মুহাম্মদের নাম লিরিক্স | Muhammader nam lyrics | Kazi nazrul islam

মুহাম্মদের নাম জপেছিলি লিরিক্স

মোহাম্মদ নাম জপেছিলি বুলবুলি তুই আগে,
তাই কি রে তোর কন্ঠের গান এমন মধুর লাগে।

ওরে গোলাব নিরিবিলি,
(বুঝি) নবীর কদম ছুঁইয়েছিলি,
(তাই) তাঁর কদমের খোশবু আজও তোর আতরে জাগে।

মোর নবীরে লুকিয়ে দেখে,
তাঁর পেশানীর জ্যোতি মেখে,
ওরে ও চাঁদ, রাঙ্গলী কি তুই গভীর অনুরাগে।

ওরে ভ্রমর, তুই কি প্রথম
চুমেছিলি নবীর কদম,
আজও গুনগুনিয়ে সেই খুশী কি জানাস রে গুলবাগে।

YaifwwriN4BzRFCyqbslL4 মোহাম্মদ নাম জপেছিলি বুলবুলি তুই আগে লিরিক্স | Muhammader nam lyrics | Kazi nazrul islam
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

Muhammader nam jopechili lyrics in Roman / English

Mohammad naam jophechhili bulbuli tui aage,
Tai ki re tor konther gaan emon modhur lage.

Ore golab niribili,
(bujhi) Nobir kodom chhuiyechhili,
(tai) Taar kodomer khoshbu aaj-o tor aatore jaage.

Mor Nobire lukie dekhe,
Taar peshanir jyoti mekhe,
Ore o chaand, rangoli ki tui gobhir onurage.

Ore bhromor, tui ki prothom
Chumiechhili Nobir kodom,
Aaj-o gunguniye sei khushi ki janas re gulbage.

Leave a Comment