আজ আমার কৌপিন দে গো [ Aj Amay Kopni De Go ]

আজ আমার কৌপিন দে গো [ Aj Amay Kopni De Go ]
লেবেলঃ স্টুডিও গুরুকুল [ Studio Gurukul ]
প্রযোজনাঃ সঙ্গীত গুরুকুল [ Music Gurukul ]
কাভারঃ Faruq Noori [ ফারুক নূরী ]

 

Music Gurukul Logo 512x512

 

আজ আমার কৌপিন দে গো

আজ আমায় কৌপীন দে গো ভারতী গোঁসাই
কাঙাল হব, মেঙে খাব রাজ-রাজ্যের আর কার্য নাই।।

এমনি যদি নাহি পারি
ভিক্ষার ছলে বলবো হরি
এই বাসনা মনে করি
বলিব নাম ঠাঁই-অঠাঁই।

সাধুশাস্ত্রে জানা গেল
সুখ চেয়ে সোয়াস্তি ভাল
খাই বা না খাই নিষ্কলহ
তাতে যদি মুক্তি পাই।

স্বপ্নে যেমন রাজ-রাজ্য পায়
ঘুম ভাঙিলে সব মিথ্যা হয়
এমনি জান সংসারময়
লালন ফকির কেঁদে কয়।।
Google news
গুগল নিউজে আমাদের ফলো করুন

 

লালন শাহ :

লালন (১৭ অক্টোবর ১৭৭৪ – ১৭ অক্টোবর ১৮৯০) ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী একজন বাঙালি; যিনি ফকির লালনলালন সাঁইলালন শাহমহাত্মা লালন ইত্যাদি নামেও পরিচিত। তিনি একাধারে একজন আধ্যাত্মিক ফকির সাধক, মানবতাবাদী, সমাজ সংস্কারক এবং দার্শনিক। তিনি অসংখ্য গানের গীতিকার, সুরকার ও গায়ক ছিলেন। লালনকে বাউল গানের অগ্রদূতদের অন্যতম একজন হিসেবে বিবেচনা করা হয় এবং তার গান উনিশ শতকে বেশ জনপ্রিয়তা অর্জন করে।

লালন ছিলেন একজন মানবতাবাদী সাধক। যিনি ধর্ম, বর্ণ, গোত্রসহ সকল প্রকার জাতিগত বিভেদ থেকে সরে এসে মানবতাকে সর্বোচ্চ স্থান দিয়েছিলেন। অসাম্প্রদায়িক এই মনোভাব থেকেই তিনি তার গান রচনা করেছেন। তার গান ও দর্শন যুগে যুগে প্রভাবিত করেছে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ও অ্যালেন গিন্সবার্গের মতো বহু খ্যাতনামা কবি, সাহিত্যিক, দার্শনিক, বুদ্ধিজীবীসহ অসংখ্য মানুষকে। তার গানগুলো যুগে যুগে বহু সঙ্গীতশিল্পীর কণ্ঠে লালনের এই গানসমূহ উচ্চারিত হয়েছে। গান্ধীরও ২৫ বছর আগে, ভারত উপমহাদেশে সর্বপ্রথম, তাকে ‘মহাত্মা’ উপাধি দেয়া হয়েছিল।

 

 

আজ আমার কৌপিন দে গো [ Aj Amay Kopni De Go ] নিয়ে কভার ঃ

Leave a Comment