যেখানে সে দয়াল আমার [ Jekhane Se Dayal Amar ]

“যেখানে সে দয়াল আমার”  গানটি লিখেছেন প্রখ্যাত কবি, গীতিকার এবং সুরকার রজনীকান্ত সেন এবং গানটির প্রথম রেকর্ডে কন্ঠ দেন ভারতীয় বাঙালি কণ্ঠশিল্পী কৃষ্ণা চট্টোপাধ্যায় । 

যেখানে সে দয়াল আমার [ Jekhane Se Dayal Amar ]

গীতিকারঃ রজনীকান্ত সেন

প্রথম রেকর্ডের কন্ঠশিল্পীঃ কৃষ্ণা চট্টোপাধ্যায়

যেখানে সে দয়াল আমার [ Jekhane Se Dayal Amar ]

যেখানে সে দয়াল আমার
ব’সে আছে সিংহাসনে,
সেখানে তো হয় না যাওয়া
পাপ-কণিকা নিয়ে মনে।
আছে ভাল-মন্দ ছেলে
কারুকে সে দেয় না ফেলে;
শুধু প্রেমের আগুন জ্বেলে,
পুড়িয়ে নেয় সে আপন জনে।

আগুন জ্বেলে, মন পুড়িয়ে,
দেয় গো পাপের খাদ উড়িয়ে,
ঝেড়ে ময়লা-মাটি, ক’রে খাঁটি,
স্থান দেয় অভয়-শ্রীচরণে।
সেই আনন্দ-মন্দির মাঝে,
আনন্দ-সঙ্গীত বাজে,
নাহি ব্যথা, অশ্রু, বিষাদ,
সে সদানন্দ নিকেতনে।
দেখ্ কেমন তার ভালবাসা,
মিটায় আনন্দ-পিপাসা,
আগে, না পোড়ালে খাদ র’য়ে যায়,−
সে আনন্দ পাবে কেমনে?

কৃষ্ণা চট্টোপাধ্যায়ঃ

কৃষ্ণা চট্টোপাধ্যায় একজন বিশিষ্ট ভারতীয় বাঙালি কণ্ঠশিল্পী তথা বাংলা কাব্যগীতির জগতে এক প্রবাদপ্রতিম ব্যক্তিত্ব। অতুলপ্রসাদ এবং দ্বিজেন্দ্রলালের গানে বিশেষ খ্যাতি ও জনপ্রিয়তা অর্জন করা এই শিল্পী রজনীকান্ত সেন, দিলীপকুমার রায়, হিমাংশু দত্তের গান তথা রবীন্দ্রসংগীত ও বাংলা আধুনিক গানেও সমান পারদর্শী ছিলেন।

কৃষ্ণা চট্টোপাধ্যায়ের পিতা হরেন্দ্রনাথ চট্টোপাধ্যায় ছিলেন সেযুগের একজন বিশিষ্ট অতুলপ্রসাদী শিল্পী। কলকাতায় পিতৃগৃহের সাঙ্গীতিক পরিবেশে বেড়ে ওঠা কৃষ্ণার অতুলপ্রসাদের গানে তালিম পেয়েছিলেন পিতার হাতেই। তবে কৃষ্ণা চট্টোপাধ্যায়ের পারিবারিক আদিনিবাস ছিল পশ্চিমবঙ্গের নদিয়া জেলার কৃষ্ণনগরে। তবে তার ছেলেবেলা কাটে কলকাতার পৈত্রিক বাড়িতে। পিতা হরেন্দ্রনাথ চট্টোপাধ্যায় ছিলেন সেযুগের বিশিষ্ট অতুলপ্রসাদী গায়ক।

২০০৯ সালের ২৩ মে ৭৪ বছর বয়সে এই কিংবদন্তি শিল্পীর জীবনাবসান ঘটে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

জনপ্রিয় খবর

জনপ্রিয় বিভাগ

আমাদের সম্পর্কে

সঙ্গীত গুরুকুল, GOLN হলো সংগীতপ্রেমীদের জন্য একটি অনলাইন জ্ঞান ও তথ্যভান্ডার। এখানে থাকছে গানের কথা ও বাণী, শিল্পী ও সংগীত ব্যক্তিত্বের তথ্য, গানের ধরন, সংগীত শিক্ষা, ইতিহাস, রিভিউ এবং সংগীতজগতের সাম্প্রতিক নানা বিষয়। সংগীতকে জানা, শেখা ও ভালোবাসার একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম গড়ে তোলাই আমাদের লক্ষ্য।

ইমেইল করুন:

Press Release: pr@bn.musicgoln.com

Complaint: complaint@bn.musicgoln.com

Contact: +8801775895618

© ২০২৬ সঙ্গীত গুরুকুল, GOLN। সর্বস্বত্ব সংরক্ষিত।