রঙ্গিনি কত মন মন দিতে চায় [Rongini koto mon mon dite]

রঙ্গিনি কত মন মন দিতে গানটি লিখেছেন ভারতীয় বাঙালী সুরকার ও গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায় । এবং গানটি গেয়েছেন মান্না দে । মান্না দে ছিলেন ভারতীয় উপমহাদেশের অন্যতম সেরা সংগীত শিল্পী এবং সুরকারদের একজন।

রঙ্গিনি কত মন মন দিতে চায় [Rongini koto mon mon dite]

গীতিকারঃ পুলক বন্দ্যোপাধ্যায়

প্রথম রেকর্ডের কন্ঠশিল্পীঃ মান্না দে 

রঙ্গিনি কত মন মন দিতে চায় [Rongini koto mon mon dite]

রঙ্গিনি কত মন মন দিতে চায়

কি করে বোঝাই কিছু চাইনা চাইনা চাইনা

সন্দেহে ভরা হোক তোমার দুচোখ

আর কারো চোখে আমি চাইনা চাইনা চাইনা।

হাতে থাক বেমানান কাকনের ধার

ও হাতেই দেখি তবু ভাগ্য আমার

কাব্যের ভুল থাক তোমার গানের

আর কারো গান আমি গাইনা।

ঝলমল করে ওঠে কত চাঁদমুখ

সুর্যের ধার করা রুপের আলোয়

এক অতি সাধারন মুখ দেখি আমি

যে রয়েছে ভরপুর মন্দ ভালোয়।

হাজার গন্ধ তোলে প্রশ্নের ঝড়

দ্বিধায় কাঁপেনা তবু প্রানের এ ধর

আমি বলি ছোট হোক এযে ভালোবাসা

পৃথিবী ডাকুক তবু যাই না।

কি করে বোঝাই কিছু চাইনা চাইনা চাইনা।

রঙ্গিনি কত মন মন দিতে চায়

কি করে বোঝাই কিছু চাইনা চাইনা চাইনা

সন্দেহে ভরা হোক তোমার দুচোখ

আর কারো চোখে আমি চাইনা চাইনা চাইনা।

পুলক বন্দ্যোপাধ্যায়ঃ

গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়  হাওড়া এলাকায় জন্মগ্রহণকারী প্রথিতযশা ভারতীয় বাঙালী সুরকার ও গীতিকার ছিলেন। পুলক বন্দ্যোপাধ্যায়ের জন্ম হাওড়ার সালকিয়ায়। পিতা নির্বাকযুগের অভিনেতা কান্তিভূষণ বন্দ্যোপাধ্যায়। পুলক বন্দ্যোপাধ্যায়ের শৈশবকাল কাটে হাওড়ায়।বাংলা গানের প্রায় সব প্রতিষ্ঠিত শিল্পীই তার লেখা গান গেয়েছেন । এইচ.এম.ভি. এবং আকাশবাণীর গীতিকারদের নিয়ে বিতর্কের সময় তিনি কিছুদিন প্রিয়ব্রত ছদ্মনামটি ব্যবহার করেন। আধুনিক গানের ক্ষেত্রে একটা সময়ের পর থেকে মান্না দে এবং পুলক বন্দ্যোপাধ্যায় এক সফল জুটি হয়ে ওঠেন। মান্না দের গাওয়া প্রেমের গান অধিকাংশই তার রচনা।

আধুনিক বাংলা গানের কথাও তার রচনাশৈলীর গুণে চিরস্মরণীয় হয়ে আছে। মান্না দের গাওয়া তার লেখা “মা” গানগুলিও বিশেষ উল্লেখযোগ্য । গান লেখার পাশাপাশি তিনি উপন্যাস,চিত্রনাট্য ও ছড়া লিখেছেন ।

৭ সেপ্টেম্বর, ১৯৯৯ তারিখে তার দেহাবসান ঘটে। 

 

YaifwwriN4BzRFCyqbslL4 রঙ্গিনি কত মন মন দিতে চায় [Rongini koto mon mon dite]
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

মান্না দেঃ

রঙ্গিনি কত মন মন দিতে চায় গাওয়া শিল্পী,প্রবোধ চন্দ্র দে ডাক নাম মান্না দে ছিলেন ভারতীয় উপমহাদেশের অন্যতম সেরা সংগীত শিল্পী এবং সুরকারদের একজন।  আলিপুরদুয়ারে তাঁর গুণগ্রাহী দেবপ্রসাদ দাস নিজের বাড়িতে মান্না দে সংগ্রহশালা তৈরি করেছেন। বৈচিত্র্যের বিচারে তাঁকেই ভারতীয় গানের ভুবনে সবর্কালের অন্যতম সেরা গায়ক হিসেবে স্বীকার করে থাকেন অনেক বিশেষজ্ঞ সংগীত বোদ্ধা।

মান্না দে গায়ক হিসেবে ছিলেন আধুনিক বাংলা গানের জগতে সর্বস্তরের শ্রোতাদের কাছে ব্যাপকভাবে জনপ্রিয় ও সফল সংগীত ব্যক্তিত্ব। এছাড়াও, হিন্দি এবং বাংলা সিনেমায় গায়ক হিসেবে অশেষ সুনাম অর্জন করেছেন। ‘তামান্না’ (১৯৪৩) চলচ্চিত্রে গায়ক হিসেবে মান্না দে‘র অভিষেক ঘটে। সুরাইয়া’র সাথে দ্বৈত সঙ্গীতে গান এবং সুরকার ছিলেন কৃষ্ণ চন্দ্র দে। ঐ সময়ে গানটি ভীষণ জনপ্রিয়তা অর্জন করেছিল।

এই কিংবদন্তী শিল্পী ২৪শে অক্টোবর ২০১৩ সালে বেঙ্গালুরুতে মৃত্যুবরণ করেন।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

জনপ্রিয় খবর

জনপ্রিয় বিভাগ

আমাদের সম্পর্কে

সঙ্গীত গুরুকুল, GOLN হলো সংগীতপ্রেমীদের জন্য একটি অনলাইন জ্ঞান ও তথ্যভান্ডার। এখানে থাকছে গানের কথা ও বাণী, শিল্পী ও সংগীত ব্যক্তিত্বের তথ্য, গানের ধরন, সংগীত শিক্ষা, ইতিহাস, রিভিউ এবং সংগীতজগতের সাম্প্রতিক নানা বিষয়। সংগীতকে জানা, শেখা ও ভালোবাসার একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম গড়ে তোলাই আমাদের লক্ষ্য।

ইমেইল করুন:

Press Release: pr@bn.musicgoln.com

Complaint: complaint@bn.musicgoln.com

Contact: +8801775895618

© ২০২৬ সঙ্গীত গুরুকুল, GOLN। সর্বস্বত্ব সংরক্ষিত।