রাগ গান্ধারী উত্তর ভারতীয় সঙ্গীতশাস্ত্রে বর্ণিত আশাবরী ঠাট থেকে উৎপন্ন রাগ বিশেষ। এই রাগে জ্ঞ, দ, ণ এবং দুই ঋষভ ব্যবহৃত হয়। এর আরোহণে শুদ্ধ ঋষভ এবং অবরোহণে কোমল ঋষভ ব্যবহৃত হয়। এর আরোহ অনেকটা জৌনপুরীর মতো এবং অবরোহণে ভৈরবী-এর মতো।
রাগ গান্ধারী
আরোহণ: স র ম প দ ণ র্স।
অবরোহণ : র্স দ প, ণ দ প, দ ম প, জ্ঞ ঋ স।
ঠাট : আশাবরী ।
জাতি : ষাড়ব (গান্ধার বর্জিত)-সম্পূর্ণ (বক্র)।
বাদীস্বর : কোমল ধৈবত।
সমবাদী স্বর : কোমল গান্ধার।
অঙ্গ : উত্তরাঙ্গ।
সময় : দিনের দ্বিতীয় প্রহর।
পকড় : রম, প দপ, জ্ঞঋস।
তথ্যসূত্র:
সঙ্গীত শাস্ত্র। তৃতীয় খণ্ড। শ্রীইন্দু ভূষণ রায়।

সুফি ফারুক ইবনে আবুবকর একজন বাংলাদেশি শিক্ষক, উদ্যোক্তা, সঙ্গীতানুরাগী ও সঙ্গীতের পৃষ্ঠপোষক। ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গীত, বিশেষত শাস্ত্রীয় সঙ্গীত নিয়ে তিনি নিয়মিত লেখালেখি ও গবেষণামূলক চর্চা করেন। সঙ্গীতের ঐতিহ্য, নান্দনিকতা ও জ্ঞানকে বৃহত্তর মানুষের কাছে পৌঁছে দিতে তিনি বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে চলেছেন। সঙ্গীতের প্রচার, প্রসার ও সংরক্ষণে তাঁর আগ্রহ এবং সক্রিয় ভূমিকা তাঁকে একজন নিবেদিতপ্রাণ সঙ্গীতপ্রেমী হিসেবে পরিচিত করেছে।














