রাগ জয়ত উত্তর ভারতীয় সঙ্গীত পদ্ধতিতে পূরবী ঠাটের রাগ বিশেষ। এই রাগের চলন পূরবীর মতো। এই কারণে একে মারবা ঠাটের অন্তর্গত করা হয় নাই।
রাগ জয়ত
আরোহণ: স গ প ধ প র্স
অবরোহণ : র্স ধ প গ পগ ঋস
ঠাট : পূরবী
জাতি : ঔড়ব-ষাড়ব।
বাদীস্বর : পঞ্চম
সমবাদী স্বর : ষড়্জ
অঙ্গ : পূর্বাঙ্গ।
সময় : সায়ংকাল।
পকড় : সগপগ ঋস, দ্ প্ স।
তথ্যসূত্র:
উচ্চাঙ্গ ক্রিয়াত্মক সঙ্গীত। শক্তিপদ ভট্টাচার্য। ১৫ এপ্রিল ১৯৮৩।

সুফি ফারুক ইবনে আবুবকর একজন বাংলাদেশি শিক্ষক, উদ্যোক্তা, সঙ্গীতানুরাগী ও সঙ্গীতের পৃষ্ঠপোষক। ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গীত, বিশেষত শাস্ত্রীয় সঙ্গীত নিয়ে তিনি নিয়মিত লেখালেখি ও গবেষণামূলক চর্চা করেন। সঙ্গীতের ঐতিহ্য, নান্দনিকতা ও জ্ঞানকে বৃহত্তর মানুষের কাছে পৌঁছে দিতে তিনি বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে চলেছেন। সঙ্গীতের প্রচার, প্রসার ও সংরক্ষণে তাঁর আগ্রহ এবং সক্রিয় ভূমিকা তাঁকে একজন নিবেদিতপ্রাণ সঙ্গীতপ্রেমী হিসেবে পরিচিত করেছে।














