রাগ দেশী । হিন্দুস্থানি শাস্ত্রীয় সঙ্গীত

রাগ দেশী উত্তর ভারতীয় সঙ্গীত পদ্ধতিতে রাগ বিশেষ। এই রাগের চলন বক্র এবং নিষাদ দুর্বল। প্রকৃতি শান্ত।

রাগ দেশী

আরোহণ: স র ম প ন র্স
অবরোহণ : র্স প দ, ম প, র জ্ঞ, স র, ণ্ স।
ঠাট : আশাবরী
জাতি : ঔড়ব- সম্পূর্ণ।

 

বাদীস্বর : পঞ্চম
সমবাদী স্বর : ঋষভ
অঙ্গ : উত্তরাঙ্গ।

সময় : দিবা দ্বিতীয় প্রহর।
পকড় : ম প জ্ঞ, স র ণ্ স।

বিভিন্ন গ্রন্থে এই রাগের প্রায় পাঁচ-ছয়টি প্রকার পাওয়া যায়। বিষ্ণুনারায়ণ ভাতখণ্ডে-এর প্রণীত ক্রমিকপুস্তকমালিকা (ষষ্ঠ খণ্ড) অনুসারে‒ এই রাগ টোড়ির একটি প্রকরণ হিসেবে অনেকে এই রাগকে ‘দেশী টোড়ি’ বলে থাকেন। এতে কখনো কখনো শুদ্ধ ধৈবত ব্যবহার করা হয়। পূর্বাঙ্গে সারং এবং উত্তরাঙ্গে আশাবরী যুক্ত করে এই রাগের সৃষ্টি হয়েছে।

 

 

ভাতখণ্ডেজির প্রদর্শিত উঠাও হলো-
উঠাও : সণ্ স, র প মজ্ঞ, র, সণ্ স, র ম প র ম প, ণদ প, ম প, জ্ঞ, র, প জ্ঞ র, ণ স।

কোনো কোনো মতে এই রাগটি আশাবরী ঠাটের ঔড়ব-ষাড়ব জাতীয় রাগ । এই মতে আরোহে গান্ধার ও নিষাদ বর্জিত এবং অবরোহে মধ্যম বর্জিত। যেমন‒

আরোহণ: স র ম প ধ ম প ন র্স
অবরোহণ : র্স প দ, ম প, র জ্ঞ, স র, ণ্ স।
বাদীস্বর : পঞ্চম
সমবাদী স্বর : ঋষভ

 

 

অন্য মতে এই রাগটি আশাবরী ঠাটের ঔড়ব-সম্পূর্ণ জাতীয় রাগ । এই মতে আরোহে গান্ধার ও ধৈবত বর্জিত । যেমন‒

আরোহণ: স র ম প ন র্স
অবরোহণ : র্স ণ দ প ম জ্ঞ স।
বাদীস্বর : পঞ্চম
সমবাদী স্বর : ষড়্‌জ।

এই রাগে আগে কোমল ঋষভ লাগানোর চল ছিল। সে সময় আশাবরী ঠাটেও কোমল ঋষভ ব্যবহার করা হতো। দেশীর এই রূপকে বলা হয়ে থাকে কোমল আশাবরী বা কোমল দেশী।

এই রাগের উৎপত্তির বিচারে মতভেদ আছে। এর একটি মত হলো- সারং ও আশাবরী রাগের সংমিশ্রণে এই রাগের উৎপত্তি হয়েছে। অন্য মতে আশাবরী ও আড়ানা রাগের সংমিশ্রণে তৈরি হয়েছে।

তথ্যসূত্র:
উচ্চাঙ্গ ক্রিয়াত্মক সঙ্গীত। শক্তিপদ ভট্টাচার্য। ২২ সেপ্টেম্বর ১৯৮৭।
সংগীত পরিচিতি (উত্তরভাগ)। শ্রীনীলরতন বন্দ্যোপাধ্যায়। ৪ঠা এপ্রিল, ১৯৭৯।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

জনপ্রিয় খবর

জনপ্রিয় বিভাগ

সম্পাদক ও প্রকাশক : সুফি ফারুক ইবনে আবুবকর।

আমাদের সম্পর্কে

সঙ্গীত গুরুকুল, GOLN হলো সংগীতপ্রেমীদের জন্য একটি অনলাইন জ্ঞান ও তথ্যভান্ডার। এখানে থাকছে গানের কথা ও বাণী, শিল্পী ও সংগীত ব্যক্তিত্বের তথ্য, গানের ধরন, সংগীত শিক্ষা, ইতিহাস, রিভিউ এবং সংগীতজগতের সাম্প্রতিক নানা বিষয়। সংগীতকে জানা, শেখা ও ভালোবাসার একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম গড়ে তোলাই আমাদের লক্ষ্য।

ইমেইল করুন:

Press Release: pr@bn.musicgoln.com

Complaint: complaint@bn.musicgoln.com

Contact: +8801775895618

© ২০২৬ সঙ্গীত গুরুকুল, GOLN। সর্বস্বত্ব সংরক্ষিত।