রাগ নট মল্লার । হিন্দুস্থানি শাস্ত্রীয় সঙ্গীত

রাগ নট মল্লার উত্তর ভারতীয় সঙ্গীত পদ্ধতিতে খাম্বাজ ঠাটের অন্তর্গত রাগ বিশেষ। এই রাগের পূর্বাঙ্গ নট এবং উত্তরাঙ্গ মল্লার। মল্লারের সাথে সমন্বয় করার জন্য কখনো কখনো কোমল গান্ধার ব্যবহার করা হয়। তবে অধিকাংশ ক্ষেত্রে শুদ্ধ গান্ধারের ব্যবহার লক্ষ্য করা যায়। কখনো কখনো অবরোহে গৌড় মল্লারে ছায়া পাওয়া যায়। মল্লার অঙ্গের রাগ হিসেবে একে বর্ষা ঋতুর রাগ বলে মান্য করা হয়।

 

রাগ নট মল্লার

 

আরোহণ: স গর গর গম, ম র প, ণধনর্স
অবরোহণ : র্স ধ, ণপ, মগ মর মরসর ন্‌স
ঠাট : খাম্বাজ (মতান্তর বিলাবল)।
জাতি : সম্পূর্ণ-সম্পূর্ণ।
বাদীস্বর : ম
সমবাদী স্বর : স

 

 

অঙ্গ : পূর্বাঙ্গ।
সময় : রাত্রি কালে গেয়।
পকড় : সগরগরগম, মরপ, ধণপ, মপ।

তথ্যসূত্র:
উচ্চাঙ্গ ক্রিয়াত্মক সঙ্গীত। শক্তিপদ ভট্টাচার্য। নাথ ব্রাদার্স। ২২ সেপ্টেম্বর ১৯৮৭।

 

Tags :

সুফি ফারুক ইবনে আবুবকর

সুফি ফারুক ইবনে আবুবকর একজন বাংলাদেশি শিক্ষক, উদ্যোক্তা, সঙ্গীতানুরাগী ও সঙ্গীতের পৃষ্ঠপোষক। ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গীত, বিশেষত শাস্ত্রীয় সঙ্গীত নিয়ে তিনি নিয়মিত লেখালেখি ও গবেষণামূলক চর্চা করেন। সঙ্গীতের ঐতিহ্য, নান্দনিকতা ও জ্ঞানকে বৃহত্তর মানুষের কাছে পৌঁছে দিতে তিনি বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে চলেছেন। সঙ্গীতের প্রচার, প্রসার ও সংরক্ষণে তাঁর আগ্রহ এবং সক্রিয় ভূমিকা তাঁকে একজন নিবেদিতপ্রাণ সঙ্গীতপ্রেমী হিসেবে পরিচিত করেছে।

https://sufifaruq.com/

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

জনপ্রিয় খবর

জনপ্রিয় বিভাগ

আমাদের সম্পর্কে

সঙ্গীত গুরুকুল, GOLN হলো সংগীতপ্রেমীদের জন্য একটি অনলাইন জ্ঞান ও তথ্যভান্ডার। এখানে থাকছে গানের কথা ও বাণী, শিল্পী ও সংগীত ব্যক্তিত্বের তথ্য, গানের ধরন, সংগীত শিক্ষা, ইতিহাস, রিভিউ এবং সংগীতজগতের সাম্প্রতিক নানা বিষয়। সংগীতকে জানা, শেখা ও ভালোবাসার একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম গড়ে তোলাই আমাদের লক্ষ্য।

ইমেইল করুন:

Press Release: pr@bn.musicgoln.com

Complaint: complaint@bn.musicgoln.com

Contact: +8801775895618

© ২০২৬ সঙ্গীত গুরুকুল, GOLN। সর্বস্বত্ব সংরক্ষিত।