রাগ মারু উত্তর ভারতীয় সঙ্গীত পদ্ধতিতে পূরবী ঠাটের অন্তর্গত রাগ বিশেষ।
রাগ মারু
আরোহণ: স ঋ গ ম হ্ম প ধ্ ন র্স
অবরোহণ: র্স ন দ প হ্ম ম গ ঋ স।
ঠাট: পূরবী ।
জাতি: সম্পূর্ণ-সম্পূর্ণ।
বাদীস্বর: কোমল ঋষভ
সমবাদী স্বর: কোমল ধৈবত
অঙ্গ: পূর্বাঙ্গ।
সময় : দিবা চতুর্থ প্রহর।
তথ্যসূত্র:
রাগ বিজ্ঞান অভিধান। নিত্যানন্দ কর্মকার। প্রগ্রেসিভ পাবলিশার্স। ফেব্রুয়ারি ২০০৭। পৃষ্ঠা: ৬

সুফি ফারুক ইবনে আবুবকর একজন বাংলাদেশি শিক্ষক, উদ্যোক্তা, সঙ্গীতানুরাগী ও সঙ্গীতের পৃষ্ঠপোষক। ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গীত, বিশেষত শাস্ত্রীয় সঙ্গীত নিয়ে তিনি নিয়মিত লেখালেখি ও গবেষণামূলক চর্চা করেন। সঙ্গীতের ঐতিহ্য, নান্দনিকতা ও জ্ঞানকে বৃহত্তর মানুষের কাছে পৌঁছে দিতে তিনি বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে চলেছেন। সঙ্গীতের প্রচার, প্রসার ও সংরক্ষণে তাঁর আগ্রহ এবং সক্রিয় ভূমিকা তাঁকে একজন নিবেদিতপ্রাণ সঙ্গীতপ্রেমী হিসেবে পরিচিত করেছে।













