রাগ মালগুঞ্জী । হিন্দুস্থানি শাস্ত্রীয় সঙ্গীত

রাগ মালগুঞ্জী উত্তর ভারতীয় সঙ্গীত পদ্ধতিতে কাফি ঠাটের অন্তর্গত রাগ বিশেষ। যেহেতু আরোহণে শুদ্ধ নিষাদ এবং অবরোহণে কোমল নিষাদ ব্যবহৃত হয়, সে কারণে এই রাগকে কেউ কেউ খাম্বাজ ঠাটের অন্তর্গত রাগ হিসাবে বিবেচনা করে থাকেন।

রাগ মালগুঞ্জী

 

 

রাগেশ্রী, বাগেশ্রী ও জয়জয়ন্তী বা গারা রাগের সংমিশ্রণে এই রাগের সৃষ্টি হয়েছে। এর আরোহণে পঞ্চম বর্জিত। তবে দুই গান্ধার অবরোহণ ও অবরোহণে ব্যবহৃত হয়। দুই নিষাদের ভিতরে আরোহণে শুদ্ধ নিষাদ এবং অবরোহণে কোমল নিষাদ ব্যবহৃত হয়।

আরোহণ: ধ্ ণ্ স র গ, ম, ধ, ন র্স
অবরোহণ : র্স ণ ধ, প ম, গ ম, জ্ঞ র স
ঠাট : কাফি।
জাতি : ষাড়ব-সম্পূর্ণ।

 

YaifwwriN4BzRFCyqbslL4 রাগ মালগুঞ্জী । হিন্দুস্থানি শাস্ত্রীয় সঙ্গীত
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

 

 

বাদীস্বর : মধ্যম
সমবাদী স্বর : ষড়্‌জ
অঙ্গ : পূর্বাঙ্গ।

 

 

সময় : মধ্যরাত্রি থেকে দ্বিতীয় প্রহরের শেষ ভাগ।
পকড় : গ ম জ্ঞ র স ণ্ ধ্ ণ্ স গ ম।

তথ্যসূত্র:

সঙ্গীত পরিচিতি (উত্তরভাগ)। শ্রীনীলরতন বন্দ্যোপাধ্যায়। ৫ই ভাদ্র’ ‘৮০। ২১ আগষ্ট ‘৭৩

সঙ্গীত শাস্ত্র। তৃতীয় খণ্ড। শ্রীইন্দু ভূষণ রায়।

 

Leave a Comment