লোকে বলে ও বলেরে লিরিক্স [ Loke Bole o Bole Re Lyrics ]
হাসন রাজা । Hason Raja
অহিদুর রেজা বা দেওয়ান হাসন রাজা চৌধুরী (ছদ্মনাম) (২১ ডিসেম্বর ১৮৫৪ – ৬ ডিসেম্বর ১৯২২; ৭ পৌষ ১২৬১ – ২২ অগ্রহায়ণ ১৩২৯ বঙ্গাব্দ) ছিলেন বাংলাদেশের একজন মরমী কবি এবং বাউল শিল্পী। তার প্রকৃত নাম দেওয়ান হাসন রাজা। মরমী সাধনা বাংলাদেশে দর্শনচেতনার সাথে সঙ্গীতের এক অসামান্য সংযোগ ঘটিয়েছে।
হাছন রাজার জন্ম ১৮৫৪ সালের ২১ ডিসেম্বর (৭ পৌষ ১২৬১) সেকালের সিলেট জেলার সুনামগঞ্জ শহরের নিকটবর্তী সুরমা নদীর তীরে লক্ষণছিরি (লক্ষণশ্রী) পরগণার তেঘরিয়া গ্রামে। হাছন রাজা জমিদার পরিবারের সন্তান।
তার পিতা দেওয়ান আলী রাজা চৌধুরী ছিলেন প্রতাপশালী জমিদার। হাসন রাজা তার তৃতীয় পুত্র। আলী রাজা তার খালাতো ভাই আমির বখ্শ চৌধুরীর নিঃসন্তান বিধবা হুরমত জাহান বিবিকে পরিণত বয়সে বিয়ে করেন।
হুরমত বিবির গর্ভেই হাছন রাজার জন্ম। হাছনের পিতা দেওয়ান আলী রাজা তার অপূর্ব সুন্দর বৈমাত্রেয় ভাই দেওয়ান ওবেদুর রাজার পরামর্শ মত তারই নামের আকারে তার নামকরণ করেন অহিদুর রাজা।
হাছন রাজার পূর্বপুরুষেরা হিন্দু ছিলেন। তাদেরই একজন বীরেন্দ্রচন্দ্র সিংহদেব মতান্তরে বাবু রায় চৌধুরী ইসলাম ধর্ম গ্রহণ করেন। হাছন রাজার পুর্বপুরুষের অধিবাস ছিল অয্যোধ্যায়।
সিলেটে আসার আগে তারা দক্ষিণবঙ্গের যশোর জেলার কাগদি নামক গ্রামের অধিবাসী ছিলেন। ষোড়শ শতাব্দীর শেষের দিকে সিলেট জেলার বিশ্বনাথ থানার কোণাউরা গ্রামে তার পূর্ব পুরুষ বিজয় সিংহ বসতি শুরু করেন, পরে কোন একসময় বিজয় সিংহ কোণাউরা গ্রাম ত্যাগ করে একই এলাকায় নতুন আরেকটি গ্রামের গোড়াপত্তন করেন এবং তার বংশের আদি পুরুষ রামচন্দ্র সিংহদেবের নামের প্রথমাংশ “রাম” যোগ করে নামকরণ করেন রামপাশা।
লোকে বলে ও বলেরে লিরিক্স [ Loke Bole o Bole Re Lyrics ] । হাসন রাজা । Hason Raja
লোকে বলে ও বলেরে লিরিক্স
লোকে বলে বলেরে
ঘর-বাড়ি ভালা নাই আমার
লোকে বলে বলেরে
ঘর-বাড়ি ভালা নাই আমার
কি ঘর বানাইমু আমি
কি ঘর বানাইমু আমি শূণ্যেরও মাঝার।।
লোকে বলে বলেরে
ঘর-বাড়ি ভালা নাই আমার
লোকে বলে বলেরে
ঘর-বাড়ি ভালা নাই আমার
ভালা কইরা ঘর বানাইয়া
কয়দিন থাকমু আর
ভালা কইরা ঘর বানাইয়া
কয়দিন থাকমু আর
আয়না দিয়া চাইয়া দেখি
আয়না দিয়া চাইয়া দেখি
পাকনা চুল আমার।।
লোকে বলে বলেরে
ঘর-বাড়ি ভালা নাই আমার
লোকে বলে বলেরে
ঘর-বাড়ি ভালা নাই আমার
এ ভাবিয়া হাসন রাজা
ঘর-দুয়ার না বান্ধে
এ ভাবিয়া হাসন রাজা
ঘর-দুয়ার না বান্ধে
কোথায় নিয়া রাখব
কোথায় নিয়া রাখব আল্লায়
তাই ভাবিয়া কান্দে।।
লোকে বলে বলেরে
ঘর-বাড়ি ভালা নাই আমার
লোকে বলে বলেরে
ঘর-বাড়ি ভালা নাই আমার
জানত যদি হাসন রাজা
বাঁচব কতদিন
জানত যদি হাসন রাজা
বাঁচব কতদিন
বানাইত দালান-কোঠা
বানাইত দালান-কোঠা
করিয়া রঙিন।।
লোকে বলে বলেরে
ঘর-বাড়ি ভালা নাই আমার
লোকে বলে বলেরে
ঘর-বাড়ি ভালা নাই আমার
লোকে বলে বলেরে
ঘর-বাড়ি ভালা নাই আমার
কি ঘর বানাইমু আমি
কি ঘর বানাইমু আমি শূণ্যেরও মাঝার।।
লোকে বলে বলেরে
ঘর-বাড়ি ভালা নাই আমার
লোকে বলে বলেরে
ঘর-বাড়ি ভালা নাই আমার
ঘর-বাড়ি ভালা নাই আমার
ঘর-বাড়ি ভালা নাই আমার
Loke Bole o Bole Re Lyrics
Loke Bole bole re
Ghor bari vala nai amar
Ki ghor banaibo ami shunner o majhare
Loke Bole bole re
Ghor bari vala nai amar
Bhalo koira ghor banaiya
Koy din thakmu ar
Ayna diya chaiya dekhi
Pakna chul amar
Loke Bole bole re
Ghor bari vala nai amar
E vabiya Hason Rajay
Ghor duar na bandhe
Kothay niya rakhbo Allah
Tai vabiya kande
Loke Bole bole re
Ghor bari vala nai amar
Janto jodi Hason Raja
Bachbo kotodin
Banaito dalan kotha
Koriya rongin
Loke Bole bole re
Ghor bari vala nai amar
লোকে বলে ও বলেরে লিরিক্স [ Loke Bole o Bole Re Lyrics ] । হাসন রাজা । Hason Raja