লোকে বলে লালন লিরিক্স [ Loke Bole Lalon Lyrics ]
KOUSHIK ADHIKARI
লালন গীতি
লোকে বলে লালন লিরিক্স [ Loke Bole Lalon Lyrics ] । কৌশিক অধিকারী । KOUSHIK ADHIKARI
লোকে বলে লালন লিরিক্স
ওরে আমি কারে কী বা বলি আরে দিশে না মেলে
লোকে বলে লালন ফকির কোন জাতের ছেলে
আমি কারে কী বা বলি ওরে
আমি কারে কী বা বলি আরে দিশে না মেলে
লোকে বলে লালন ফকির কোন জাতের ছেলে রে
লোকে বলে লালন ফকির কোন জাতের ছেলে
শ্বেতদণ্ড জরায়ু ধরে
এক একেশ্বর সৃষ্টি করে
শ্বেতদণ্ড জরায়ু ধরে
এক একেশ্বর সৃষ্টি করে
আরে আগম নিগুম চরাচরে
আরে আগম নিগুম চরাচরে
তারে ভিন্ন জাত বলে
লোকে বলে লালন ফকির কোন জাতের ছেলে রে
লোকে বলে লালন ফকির কোন জাতের ছেলে
আরে তেমনই হয় জাতের প্রমাণ
হিন্দু যবন বৌদ্ধ খ্রিস্টান
আরে তেমনই হয় জাতের প্রমাণ
হিন্দু যবন বৌদ্ধ খ্রিস্টান
আরে জাত বলিতে কী হয় বিধান
আরে জাত বলিতে কী হয় বিধান
ঐ শাস্ত্র খুঁজিলে
লোকে বলে লালন ফকির কোন জাতের ছেলে রে
লোকে বলে লালন ফকির কোন জাতের ছেলে
তেমনই হয় জাতের বিচার
এক এক দেশে এক এক আচার
তেমনই হয় জাতের বিচার
আরে এক এক দেশে এক এক আচার
ফকির লালন বলে জাতের ব্যবহার
ফকির লালন বলে জাতের ব্যবহার
তোমরা গিয়াছি ভুলে
লোকে বলে লালন ফকির কোন জাতের ছেলে রে
লোকে বলে লালন ফকির কোন জাতের ছেলে
লোকে বলে লালন লিরিক্স [ Loke Bole Lalon Lyrics ] । কৌশিক অধিকারী । KOUSHIK ADHIKARI