সবার দূর্গা মা লিরিক্স- কুমার সানু -পুজোর গান-[Sobar Durga Maa Lyrics]-Kumar Sanu – Puja Song
কুমার শানু (জন্ম নাম কেদারনাথ ভট্টাচার্য, জন্ম গ্রহণ করেন কলকাতা) ভারতের একজন উল্লেখযোগ্য বলিউড গায়ক. তিনি এওয়ার্ড পান ফিল্ম ফেয়ার সেরা পুরুষ গায়ক পর পর পাঁচ বছর. তাকে ভারত সরকার ২০০৯ সালে পদ্মশ্রী তে সম্মানিত করে.
সবার দূর্গা মা লিরিক্স
ঢাকে যেই পড়লো কাঠি
হয়ে যায় জমজমাটি,
আলোরই খুশির রঙে সব।
ধনুচি নাচের তালে
নাচে মন সাতসকালে,
আমাদের এ দুর্গোউৎসব।
হ্যাঁ, বাংলা মাতলো আবার
পোশাকের রঙ্গীন বাহার,
ভুলে যাই আপন বা কে পর।
রমরমা মজাতে ভাই
প্রাণ খুলে নাচো সবাই,
মেতে যায় বাঙালিদের ঘর।
বাজা রে, বাজা রে, বাজা
ঢাক ঢোল কাঁসর বাজা,
পুজোর সাজে এলো রে আজ মা
সে যে সবার দূর্গা মা।
মা গো তোমার আগমনে
ঘরে ঘরে খুশি থাক,
হৃদয় জুড়ে থাকলে আসিস
সব অন্ধকার দূরে যাক।
ছন্দেতে আজ মাতলো সবাই
মাতলো আবার কাশ বন,
শরতেরি মেঘের মতো
গেয়ে উঠুক সবার মন।
বাজা রে, বাজা রে, বাজা
ঢাক ঢোল কাঁসর বাজা,
পুজোর সাজে এলো রে আজ মা
সে যে সবার দূর্গা মা।
Sobar Durga Maa Lyrics
Dhake jei porlo kathi
Hoiye Jaai jomjomati,
Alori khushir ronge sob.
Dhunchi nacher tale
Nache mon saat sokale,
Amadero e durgo utsov.
Haa…, Bangla matlo abar
Poshaker rongin bahar,
Vule jaai apon bake por.
Romroma mojate vai
Pran khule nache sobai,
Mete jaai bangalider ghor…..
Baje re, baje re, baja
Dhak dhol kasor baja,
Baje re, baje re, baja
Dhak dhol kasor baja,
Pujar saje elo re aaj maa….
Seje sobar durga maa.
Mago tomar aagomone
Ghore-ghore khushi thak,
Hridoy jure thakle aasish
Sob ondhokar dure jaak.
Chonde aaj matalo sobai
Matlo abar kash bon,
Shoroteri megher moto
Geye uthuk sobar mon.
Baje re, baje re, baja
Dhak dhol kasor baja,
Baje re, baje re, baja
Dhak dhol kasor baja,
Pujar saje elo re aaj maa
Seje sobar durga maa
কুমার শানুঃকুমার শানুর বাবা পশুপতি ভট্টাচার্য্য ছিলেন একজন গায়ক ও সুরকার। তিনি শানুকে গান ও তবলা শিখান। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্যে ডিগ্রি পাওয়ার পর কুমার শানু ১৯৭৯ সালে প্রকাশ্যে কার্যক্রম করা শুরু করেন, গান গাওয়া শুরু করেন হোটেল ও বিভিন্ন অনুষ্টানে কলকাতায়। কিশোর কুমার এর পরে তিনি বলিউডের গায়কের মডেল হয়েছেন।পরবর্তিতে তিনি নিজের শৈলিতে গান গাওয়া শুরু করেন। তিনি ছিলেন ১৯৯০ সাল থেকে ২০০০ সালের মধ্যেকার সেরা গায়ক।
১৯৮৭ সনে, সঙ্গীত পরিচালক ও গায়ক জগজিত সিং হিন্দি ছবি আন্ধিয়া তে গান গাওয়ার সুযোগের কথা শানুকে প্রস্তাব করেন। শানু তখন মুম্বাই তে চলে আসেন, যেখানে কল্যাণজী-আনান্দজী তাকে গান গাওয়ার সুযোগ দেন হিন্দি ছবি যাদুকর এ। কল্যাণজী-আনান্দজী তাকে তার নাম কেদারনাথ ভট্টাচার্য’ থেকে কুমার শানু করার প্রস্তাব দেন।