স্কুল খুইলাছে রে মাওলা লিরিক্স [ School Khuilase Re Mawla Lyrics ] – “স্কুল খুইলাসে রে মাওলা” গানটি গেয়েছেন রমেশ শীল [ Ramesh Shil ] । সংগীতায়োজন করেছেন পার্থ বড়ুয়া। গানটির কথা লিখেছেন রমেশ শীল [ Ramesh Shil ] ।
আবাল বৃদ্ধ নর-নারী, করে সব হুড়াহুড়ি
নাম করে রেজিস্টারি, ভর্তি হইতাছে
গাউসুল আজম মাইজভান্ডারী, ইস্কুল খুইলাছে
গাউসুল আজম মাইজভান্ডারী, ইস্কুল খুইলাছে
ইস্কুল খুইলাছে রে মাওলা, ইস্কুল খুইলাছে
ইস্কুল খুইলাছে রে মাওলা, ইস্কুল খুইলাছে
গাউসুল আজম মাইজভান্ডারী, ইস্কুল খুইলাছে
গাউসুল আজম মাইজভান্ডারী, ইস্কুল খুইলাছে
সেই স্কুলের এমনি ধারা, বিচার নাই জোয়ান, বুড়া
শিনায় শিনায় লেখা পড়া শিক্ষা দিতাছে
শিনায় শিনায় লেখা পড়া শিক্ষা দিতাছে
হাইরে মাস্টার, বাহিনা ছাড়া এলমেল ধ্বনি পড়া
মাস্টার, মাহিনা ছাড়া এলমেল ধ্বনি পড়া
কাগজ, কলম, দোয়াত কালির কি দরকার আছে
গাউসুল আজম মাইজভান্ডারী, ইস্কুল খুইলাছে
গাউসুল আজম মাইজভান্ডারী, ইস্কুল খুইলাছে
স্বহস্তে দস্তখদ দিয়াছো গোলামী খদ
আলস্থ তবে রব্বে কোন সরনী আছে
আরে আলস্থ তবে রব্বে কোন সরনী আছে
কালুবালা বলে এলে এখন কেন পাশ করিলে
কালুবালা বলে এলে এখন কেন পাশ করিলে
জবান বন্ধি দিতে গেলে ঠেকবি প্যাঁচে
গাউসুল আজম মাইজভান্ডারী, ইস্কুল খুইলাছে
গাউসুল আজম মাইজভান্ডারী, ইস্কুল খুইলাছে
রমেশ বলে অবোধ মন সময় গেল অকারণ
সিওরে সমন এসে খারা রয়েছে
সিওরে সমন এসে খারা রয়েছে
রমেশ বলে অবোধ মন সময় গেল অকারণ
সিওরে সমন এসে খারা রয়েছে
ভান্ডারির ইস্কুলে যাও কদম খাতায় নাম লেখাও
ভান্ডারির ইস্কুলে যাও কদম খাতায় নাম লেখাও
ভান্ডারির ইস্কুলে যাও কদম খাতায় নাম লেখাও
রেজিস্ট্রারি কবুল হতে তবে প্রাণ বাঁচে
গাউসুল আজম মাইজভান্ডারী, ইস্কুল খুইলাছে
গাউসুল আজম মাইজভান্ডারী, ইস্কুল খুইলাছে
ইস্কুল খুইলাছে রে মাওলা, ইস্কুল খুইলাছে
ইস্কুল খুইলাছে রে মাওলা, ইস্কুল খুইলাছে
গাউসুল আজম মাইজভান্ডারী, ইস্কুল খুইলাছে
গাউসুল আজম মাইজভান্ডারী, ইস্কুল খুইলাছে
গাউসুল আজম মাইজভান্ডারী, ইস্কুল খুইলাছে
গাউসুল আজম মাইজভান্ডারী, ইস্কুল খুইলাছে।।
রমেশ শীল বা কবিয়াল রমেশ শীল বা রমেশ মাইজভান্ডারী (বাং ২৬শে বৈশাখ ১২৮৪ চট্টগ্রাম জেলা – ২৩শে চৈত্র ১৩৭৩, ইং ১৮৭৭ – এপ্রিল ৬, ১৯৬৭) বাংলা কবিগানের অন্যতম রূপকার। কবিগানের লোকায়ত ঐতিহ্যের সাথে আধুনিক সমাজ সচেতনতার সার্থক মেলবন্ধন ঘটিয়ে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন। তিনি ছিলেন মাইজভান্ডারী গানের কিংবদন্তি সাধক। জনপ্রিয় এই গণসঙ্গীত শিল্পী ভারতের স্বাধীনতা সংগ্রাম ও বাংলাদেশের ভাষা আন্দোলনে এবং সেই সাথে ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন পরবর্তী নুরুল আমিন বিরোধী আন্দোলনে তিনি প্রত্যক্ষ ভাবে অংশ নেন।
মন্তব্য