“হরি দিন গেল সন্ধ্যা হল” গানটি লিখেছেন অমর পাল । অমর পাল ভারতের একজন বাঙালী লোকসংগীত শিল্পী ও লেখক ।
হরি দিন তো গেল সন্ধ্যা হল [ Hori Din to Gelo Sondhya Holo ]
গীতিকারঃ অমর পাল
হরি দিন তো গেল সন্ধ্যা হল [ Hori Din to Gelo Sondhya Holo ]
হরি দিন তো গেলো সন্ধ্যা হল
পার করো আমারে (২)
তুমি পারের কর্তা জেনে বার্তা
তাই ডাকি তোমারে
হরি দিন তো গেলো সন্ধ্যা হল
পার করো আমারে
আমি আগে এসে
ঘটে রইলাম বসে (২)
যারা পাছে এলো আগে গেলো
আমি রইলাম পড়ে
হরি দিন তো গেলো সন্ধ্যা হল
পার করো আমারে (২)
তাদের পাড়ের সম্বল
তোমার নামটি কেবল (২)
তারা নিজ মনে গেল চলে অকুল পারাবারে
হরি দিন তো গেলো সন্ধ্যা হল
পার করো আমারে (২)
শুনি কড়ি নাই যার
তারে তুমি করো পার (২)
আমি দিন ভিখারি নাইকো কড়ি দেখো ঝুলি ঝেড়ে
হরি দিন তো গেলো সন্ধ্যা হল
পার করো আমারে (২)
আমার পাড়ের সম্বল
তোমার নামটি কেবল (২)
কাঙাল ফিকিরচাঁদ কেঁদে আকুল পাথারে সাঁতারে
হরি দিন তো গেলো সন্ধ্যা হল
পার করো আমারে (২)
তুমি পারের কর্তা জেনে বার্তা
তাই ডাকি তোমারে
হরি দিন তো গেলো সন্ধ্যা হল
পার করো আমারে (২)
অমর পালঃ
হরি দিন তো গেল সন্ধ্যা হল গানের গীতিকার অমর পাল ভারতের একজন বাঙালী লোকসংগীত শিল্পী ও লেখক । ১৯২২ সালের ১৯ মে ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সীর অন্তর্গত ব্রাহ্মণবাড়িয়াতে অমর পাল জন্ম গ্রহণ করেন। ১০ বছর বয়সে বাবা মহেশ চন্দ্র পালকে হারান। ছোটবেলা থেকেই অমর পাল ছিলেন গানপাগল। উচ্চাঙ্গসংগীতের তালিম নেন ওস্তাদ আয়াত আলী খানের কাছে। মা দুর্গাসুন্দরী দেবীর কাছে লোকসংগীত শিখেছেন। ১৯৪৮ সালে আকাশবাণীর গীতিকার শচীন্দ্র নাথ ভট্টাচার্যের সঙ্গে কলকাতায় যান অমর পাল। সেখানে বেঙ্গল মিউজিক কলেজের অধ্যাপক মণি চক্রবর্তী, সুরেন চক্রবর্তী, ননীগোপাল বন্দ্যোপাধ্যায়ের কাছে নতুন করে লোকসংগীত শেখেন। তার গাওয়া অসংখ্য গানের রেকর্ড প্রকাশিত হয়েছে। পাশাপাশি তিনি চলচ্চিত্রে গানেও কণ্ঠ দেন। তিনি দেবকী কুমার বসু, সত্যজিৎ রায়, ঋতুপর্ণ ঘোষের ছবিতে গান গেয়ে দারুণ প্রশংসিত হন।
অমর পাল ২০১৯ সালের ২০ এপ্রিল মারা যান