প্রায় দশ বছর পর অর্ণবের নতুন অ্যালবাম ‘ভাল্লাগে না’

দীর্ঘ প্রায় দশ বছর পর দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী, সুরকার, সংগীত পরিচালক ও চিত্রশিল্পী শায়ান চৌধুরী অর্ণব নতুন মৌলিক অ্যালবাম নিয়ে আসছেন। অ্যালবামের নাম ‘ভাল্লাগে না’।

অর্ণব জানিয়েছেন, অ্যালবামটি ৩০ অক্টোবর প্রকাশ পাবে। এটি প্রকাশ করছে আধখানা মিউজিক, এবং সার্বিক সহযোগিতায় আছে ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল)।

অর্ণবের মুখপাত্র ত্রয়ী জানান, অ্যালবামে মোট আটটি গান থাকবে। এর মধ্যে কিছু গান লেখা হয়েছে বিভিন্ন কবির কবিতা থেকে অনুপ্রাণিত হয়ে, এবং বাকি গানগুলো লিখেছেন অর্ণব ও তার বন্ধুরা। প্রতিটি গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন অর্ণব নিজেই।

অর্ণব বলেন, ‘প্রায় ১০ বছর পর মৌলিক গানের পূর্ণাঙ্গ অ্যালবাম প্রকাশ করছি। এই কাজটি নিয়ে আমি ভীষণ উচ্ছ্বসিত। কবিতা নিয়ে কাজ করার ইচ্ছা ছিল অনেক দিনের। অ্যালবামে আছে আমার বন্ধু তৌফিক ও রাজীবের লেখা গানও। মিউজিক্যালি আশা করছি সবার ভালো লাগবে। ইবিএলকে ধন্যবাদ জানাই আমাদের পাশে থাকার জন্য।’

‘ভাল্লাগে না’ অ্যালবামের গানগুলো প্রথমে প্রকাশিত হবে অর্ণবের অফিসিয়াল স্পটিফাই চ্যানেলে। পরে সেগুলো ভিডিও আকারেও প্রকাশের পরিকল্পনা রয়েছে।

Tags :

নিউজ ডেস্ক, সঙ্গীত গুরুকুল, GOLN

দেশ-বিদেশের সঙ্গীতজগৎ ও সাংস্কৃতিক অঙ্গনের বস্তুনিষ্ঠ খবর, সাম্প্রতিক ঘটনা এবং তাৎপর্যপূর্ণ প্রতিবেদন পরিবেশনে কাজ করছে ‘নিউজ ডেস্ক’। নতুন প্রকাশনা, আর্কাইভাল আবিষ্কার, প্রখ্যাত শিল্পীদের জীবন-কর্ম এবং প্রাতিষ্ঠানিক খবরাখবর সততা ও নির্ভরযোগ্যতার সঙ্গে তুলে ধরাই আমাদের মূল উদ্দেশ্য।

জনপ্রিয় খবর

জনপ্রিয় বিভাগ

আমাদের সম্পর্কে

সঙ্গীত গুরুকুল, GOLN হলো সংগীতপ্রেমীদের জন্য একটি অনলাইন জ্ঞান ও তথ্যভান্ডার। এখানে থাকছে গানের কথা ও বাণী, শিল্পী ও সংগীত ব্যক্তিত্বের তথ্য, গানের ধরন, সংগীত শিক্ষা, ইতিহাস, রিভিউ এবং সংগীতজগতের সাম্প্রতিক নানা বিষয়। সংগীতকে জানা, শেখা ও ভালোবাসার একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম গড়ে তোলাই আমাদের লক্ষ্য।

ইমেইল করুন:

Press Release: pr@bn.musicgoln.com

Complaint: complaint@bn.musicgoln.com

Contact: +8801775895618

© ২০২৬ সঙ্গীত গুরুকুল, GOLN। সর্বস্বত্ব সংরক্ষিত।