রিপন ভিডিও কবিতা লিরিক্স-রিপন মিয়া-[ Ripon Video Kobita Lyrics-Ripon Mia ]
মোঃ রিপন মিয়া , অনলাইন নামে রিপন ভিডিও নামে পরিচিত , একজন বাংলাদেশী ইন্টারনেট তারকা যিনি মূলত তার কবিতা, ভিডিও, লাইভ ভিডিও এবং ফেসবুকে পোস্ট করার জন্য পরিচিত।রিপন ভিডিওর জন্ম 5 মে, 1990 সালে বাংলাদেশের নেত্রকোনায় একটি দরিদ্র পরিবারে, তিনি তেমন পড়াশোনা করেননি।
রিপন ভিডিও কবিতা লিরিক্স
“আম চুক্কা জাম চুক্কা
চুক্কার নাই শেষ
রিপন মিয়া এগিয়া চলো
রিপন মিয়ার বাংলাদেশ”
“তুমি আমি ফুলের কলি ফুটবো একসাথে
তোমার আমার দেখা হবে ফুলসজ্জার রাতে
তুমি দিবে কিছু, আমি দিব কিছু
সেই থেকে জন্ম নিবে ছোট্ট এক শিশু”
“তুমার মুখের হাশিটুকু লাগে আমার ভালো
তুমায় ছাড়া ক্যামনে আমি থাকি ভালো”
“আম গাছে আম ফলে
কুমড়ো ফলে চালে,
দূর থেকে কিস দিলাম
তুলে নাও গালে”
“লাল, নীল কালো
মনটা আমার ভালো
লাল, নীল টিয়ে
করবে কি আমায় বিয়া”
“বৃষ্টি পড়ে টাপুর টুপুর
উপুস মাথায় দিয়ে,
দরজা খুলে যারে দেহুম
তারে করুম বিয়ে”
“ইয়েস মানে পিয়েজ পাতা
আমি একন কলকাতা
যে না বোঝে তার সাথে কিসের কথা!”
“আম গাছে আম নেই
ঢিল কেন ছুড়ো,
তোমার সাথে প্রেম নাই
চোখ কেন মারো?”
“রাজার যেমন রাজ্য আছে,
আমার আছো তুমি।
তোমায় ছাড়া কেমনে বল
থাকতে পারি আমি?”
“বন্ধু বলো , বান্ধুবি বলো
কেউ তো আপন নয়
ক্ষণিকের মেলামেশা সবটাই অভিনয়”
“আমি কতা কই না ডড়াইয়া
আমার কতা যায়গা ছড়াইয়া
কতা কই না হাতে গুতাইয়া
যে কতা কয় না, সে কয় আরেক কতার জাতে
যে পান খাইয়্যা চুন খায় না হেরে কয় গাবর
যে কতার পৃষ্ঠে কতা কয় না হেরে কয় জাবর”
“আম গাছ জাম গাছ কাঁঠাল গাছ লিচু গাছ।
আজকালকার মেয়েরা বেশিরভাগ চিটিংবাজ, চিটিংবাজ”
“ফুলফুল করোনা
ফুল আমি দেবোনা
ফুল যদি দিতে হয়
ভালোবাসা নিতে হয়
ফুল তুমি নিয়ে যাও
আই লাভ ইউ তো বলে যাও”
“কি করে করো তুমি ফযরের নামাজ কাজ্বা
দুপুরের টাইমে হতেও পারে আমাদের জানাজা”
“কেন তুমি এসেছিলে
আমার এই জীবনে,
সুখটুকু কেড়ে নিয়ে
জল দিলে নয়নে”
“লাগছে ভালো ছাড়বো ঘর
জুমাতে যাবো বারো টার পর
আকাশের রং দিচ্ছে আলো
জুমার নামায পড়তে লাগবে ভালো”
“আমি রিপন মিয়ার উস্তাদ
ভইরা থুইছি বস্তাত
আফনেরা যদি কইন
ছাত্রছাত্রী ভাই বইন
যুদি না যায় ছুইট্যা
ঢেহির মাঝে কুইট্যা
যে দেশের যে ভাউ
আমি রিপনে পাক করবাম দম-পোলাউ”
“আমি ভালবেসেছিলাম
অনেক আশা করে,
বুকটা আমার ভেঙ্গে দিলে
সেটা কেমন করে?”
“জলে যখন নেমেছি
মাছ আমি ধরবই,
প্রেম যখন করেছি
বিয়ে আমি করবই”
“আউলা জাউলা পাকিস্থান
দেশে আছে ইরিধান
ইরিধানের গন্ধ
নয়া ভাবির কান্ড
ভাবিরে ভাবি কান্দ ক্যা
আপনার ভাইয়ে মারছে ক্যা
আমরা দুইজন মিস্ত্রী
চকবাজার কাজ করি”
“বন্ধু তুমি একা হলে আমায় দিয়ো ডাক
তোমার সাথে কথা বলবো আমি সারারাত
বন্ধু তুমি সময় পেলে দিয়ো আমায় কল
তোমার সাথে কথা বলবো আমি সারাক্ষন”
“পাগল ছাগলের লেনেদেনা
অইখ্যান ছাড়া কেউ বোঝে না
আছেন যত জ্ঞ্যানী গুনী
তারা করতাছে কোণাকুনি
আমি রিপন মিয়া কানে শুনি”
“বারণ হয় না চোখের পানি
আছেন যত বদ্দোষ
তার সবার কাছে নুয়াই মাতা
কিসের এত আতা আতা
মইরা গেলেই গু*** হুতা”
“তেসপাতাটা তেস করে
গোলাপ ফুলের বাসনা
কোন কাজে মন দিয়েছো ….?
মোবাইল করো না …!”
“নিষ্পাপ হয়ে এসেছি
পাপী হয়ে যাবো
বুঝিনি এই পৃথিবীতে এত কস্ট পাবো”
“বন্ধু তুমি একা হলে আমায় দিয়ো ডাক
তুমার সাথে কথা বলবো আমি সারারাত”
“থাকতে চাইলে হাই
যেতে চাইলে গুড বাই”