শেষের কবিতা লিরিক্স-রবীন্দ্রনাথ ঠাকুর-[Shesher kobita Lyrics- Rabindranath Tagore]

শেষের কবিতা লিরিক্স-রবীন্দ্রনাথ ঠাকুর-[Shesher kobita Lyrics- Rabindranath Tagore]

রবীন্দ্রনাথ ঠাকুর এফআরএএস (৭ মে ১৮৬১ – ৭ আগস্ট ১৯৪১; ২৫ বৈশাখ ১২৬৮ – ২২ শ্রাবণ ১৩৪৮ বঙ্গাব্দ) ছিলেন অগ্রণী বাঙালি কবি, ঔপন্যাসিক, সংগীতস্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোটগল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক। তাকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক মনে করা হয়। রবীন্দ্রনাথকে “গুরুদেব”, “কবিগুরু” ও “বিশ্বকবি” অভিধায় ভূষিত করা হয়। রবীন্দ্রনাথের ৫২টি কাব্যগ্রন্থ, ৩৮টি নাটক, ১৩টি উপন্যাস ও ৩৬টি প্রবন্ধ ও অন্যান্য গদ্যসংকলন তার জীবদ্দশায় বা মৃত্যুর অব্যবহিত পরে প্রকাশিত হয়। তার সর্বমোট ৯৫টি ছোটগল্প ও ১৯১৫টি গান যথাক্রমেগল্পগুচ্ছ ও গীতবিতান সংকলনের অন্তর্ভুক্ত হয়েছে। রবীন্দ্রনাথের যাবতীয় প্রকাশিত ও গ্রন্থাকারে অপ্রকাশিত রচনা ৩২ খণ্ডে রবীন্দ্র রচনাবলী নামে প্রকাশিত হয়েছে। রবীন্দ্রনাথের যাবতীয় পত্রসাহিত্য উনিশ খণ্ডে চিঠিপত্র ও চারটি পৃথক গ্রন্থে প্রকাশিত। এছাড়া তিনি প্রায় দুই হাজার ছবি এঁকেছিলেন।রবীন্দ্রনাথের রচনা বিশ্বের বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে। ১৯১৩ সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য তিনি এশীয়দের মধ্যে সাহিত্যে প্রথম নোবেল পুরস্কার লাভ করেন।

শেষের কবিতা লিরিক্স

কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও।1
তারি রথ নিত্যই উধাও
জাগাইছে অন্তরীক্ষে হৃদয়স্পন্দন,
চক্রে-পিষ্ট আঁধারের বক্ষফাটা তারার ক্রন্দন।
ওগো বন্ধু,
সেই ধাবমান কাল
জড়ায়ে ধরিল মোরে ফেরি তার জাল-
তুলে নিল দ্রুতরথে
দুঃসাহসী ভ্রমণের পথে
তোমা হতে বহু দূরে।
মনে হয়, অজস্র মৃত্যুরে
পার হয়ে আসিলাম
আজি নবপ্রভাতের শিখরচূড়ায়-
রথের চঞ্চল বেগ হাওয়ায় উড়ায়
আমার পুরানো নাম।
ফিরিবার পথ নাহি;
দূর হতে যদি দেখ চাহি
পারিবে না চিনিতে আমায়।
হে বন্ধু, বিদায়।
কোনোদিন কর্মহীন পূর্ণ অবকাশে
বসন্তবাতাসে
অতীতের তীর হতে যে রাত্রে বহিবে দীর্ঘশ্বাস,
ঝরা বকুলের কান্না ব্যথিবে আকাশ,
সেই ক্ষণে খুঁজে দেখো–কিছু মোর পিছে রহিল সে
তোমার প্রাণের প্রান্তে; বিস্মৃতিপ্রদোষে
হয়তো দিবে সে জ্যোতি,
হয়তো ধরিবে কভু নাম-হারা স্বপ্নের মুরতি।
তবু সে তো স্বপ্ন নয়,
সব-চেয়ে সত্য মোর, সেই মৃত্যুঞ্জয়,
সে আমার প্রেম।
তারে আমি রাখিয়া এলেম
অপরিবর্তন অর্ঘ্য তোমার উদ্দেশে।
পরিবর্তনের স্রোতে আমি যাই ভেসে
কালের যাত্রায়।
হে বন্ধু, বিদায়।
তোমার হয় নি কোনো ক্ষতি
মর্তের মৃত্তিকা মোর, তাই দিয়ে অমৃতমুরতি
যদি সৃষ্টি করে থাক, তাহারি আরতি
হোক তব সন্ধ্যাবেলা,
পূজার সে খেলা
ব্যাঘাত পাবে না মোর প্রত্যহের ম্লান স্পর্শ লেগে;
তৃষার্ত আবেগ-বেগে
ভ্রষ্ট নাহি হবে তার কোনো ফুল নৈবেদ্যের থালে।
তোমার মানস-ভোজে সযত্নে সাজালে
যে ভাবরসের পাত্র বাণীর তৃষায়,
তার সাথে দিব না মিশায়ে
যা মোর ধূলির ধন, যা মোর চক্ষের জলে ভিজে।
আজো তুমি নিজে
হয়তো-বা করিবে রচন
মোর স্মৃতিটুকু দিয়ে স্বপ্নাবিষ্ট তোমার বচন।
ভার তার না রহিবে, না রহিবে দায়।
হে বন্ধু, বিদায়।
মোর লাগি করিয়ো না শোক,
আমার রয়েছে কর্ম, আমার রয়েছে বিশ্বলোক।
মোর পাত্র রিক্ত হয় নাই-
শূন্যেরে করিব পূর্ণ, এই ব্রত বহিব সদাই।
উৎকণ্ঠ আমার লাগি কেহ যদি প্রতীক্ষিয়া থাকে
সেই ধন্য করিবে আমাকে।
শুক্লপক্ষ হতে আনি
রজনীগন্ধার বৃন্তখানি
যে পারে সাজাতে
অর্ঘ্যথালা কৃষ্ণপক্ষ রাতে,
যে আমারে দেখিবারে পায়
অসীম ক্ষমায়
ভালো মন্দ মিলায়ে সকলি,
এবার পূজায় তারি আপনারে দিতে চাই বলি।
তোমারে যা দিয়েছিনু তার
পেয়েছ নিঃশেষ অধিকার।
হেথা মোর তিলে তিলে দান,
করুণ মুহূর্তগুলি গণ্ডূষ ভরিয়া করে পান
হৃদয়-অঞ্জলি হতে মম।
ওগো তুমি নিরুপম,
হে ঐশ্বর্যবান,
তোমারে যা দিয়েছিনু সে তোমারি দান-
গ্রহণ করেছ যত ঋণী তত করেছ আমায়।
হে বন্ধু, বিদায়।

Shesher kobita Lyrics

kaaler jatrar dhwani shunite I pao?
Tari rath nityoi udhao,
Jagayichhe antarikshe hridoyspandan,
Charke pishte andharer bokhyophata tarar krondon.
ogo bondhu
Sei dhabomaan kaal
Joraye dhorilo more pheli taar jaal
Tule nilo druto raathe
Dushshahoshi bhromoner pathe
Toma hote bohu dure
mone hoy
Ajoshro mrityure paar hoye ashilam
Aji noboprobhater shokhorchhuray
Rather chanchal beg haoay uray
Amar purano naam -.
Phiribaar path nahi
Dur hote dekho Jodi chahi
Paribe na chinite amay-
Hey bondhu biday
konodin kormoheen purno abokaashe
Basanto batashe
Atiter teer hote je ratre bohibe dirghoshaash
Jhhora bokuler kaanna byathhibe akash
sei khone khuje dekho – kichu mor piche rohilo se
Tomar praner prante: bismriti prodoshe
Hoyto dibe se jyoti
Hoyto dhoribe kobhu naam hara swapner muroti
tobu toh se swapno noy
Sobchheye sotyo mor
Sei mrityunjoy
Se amar prem.
tari ami rakhiya elem
Aparibartan arghya tomar e uddeshhe
Poribortoner shrote ami jai bheshe
Kaaler jatray.
Hey bondhu biday.
tomar hoyni kono khoti
Morter mrityika mor, tai diye Jodi amritomurati
Shrishti kore thako
Tahari aroti hok tobo sondhyabela
Pujar sey khela
Byaghat pabe na mor protyoher mlaan sporsho lege
Trishnarto abeg bege
Brhoshto nahi hobe taar kono phul noibedyer thale
tomar manos bhoje sajatne sajale
Je bhab rasher patro banir trishay
Tar sathe dibo na mishaye jam or dhulir dhon
Ja mor chokher jole bhije
ajo tumi nije
Hoyto koribe rochon
Mor smritituku diye swapnabishto tomar bochon
bhar
tar na rohibe, na rohibe day
Hey bondhu biday
mor lagi koriyo na shok
Amar royechhe kormo, amar royechhe bishyolok.
Mor patro rikto hoy nai
Shunyere koribo purno, ei broto bohibo sodai
utkanthiya amar lagi Jodi keu protikhiya thake
Sei dhonyo koribe amake
shuklapakshya hote ani
Rajani gandhar brintokhani
Je pare sajate
Arghyathala krishnapakshya ratey
se amare dekhibare pay
Ashim dokhyotay…
Bhalo mondo milaye shokoli.
Ebar pujay tare aponay dite chai boli.
tomare ja diyechhinu peyechho tar nisshesh adikaar,
Ogo nirupamo
Tomare ja diyechhinu
Se tomar e daan
Grohon korechho joto rini toto korechho amay
Hey bondhu biday

Leave a Comment