ভাব আছে যার গায় (2018) [ Vab Ache Jar Gay ] | ফকির সাহেব
ভাব আছে যার গায় গানটি লিখেছেন সাধু ভিক্ষু সাধু ফকির । এবং গানটি গেয়েছেন ফকির সাহেব ।
একজন মানুষ অন্য সকল জীবের প্রতি সেবায় নিজের জীবন উৎসর্গ করার কারণে ভিক্ষু হতে পারেন অথবা ইচ্ছাকৃতভাবে সমাজের মূলস্রোতের জীবনধারা ত্যাগের মাধ্যমে সন্ন্যাস জীবন লাভ করতে পারেন তেমনি একজন ভিক্ষু হলেন সাধু ফকির ।
ভাব আছে যার গায় (2018) [ Vab Ache Jar Gay ] | ফকির সাহেব
গীতিকারঃ ভিক্ষু সাধু ফকির
প্রথম রেকর্ডের কন্ঠশিল্পীঃ ফকির সাহেব ।
ভাব আছে যার গায় লিরিক্স :
ভাব আছে যার গায়
দেখলে তারে চেনা যায়
সর্ব অঙ্গ তার পোড়া রে
ভাবেরি ঘরে আলেক শহরে
আল্লাহ রাসুল বিরাজ করে রে
মক্কা কি মদিনায় খুঁজলেই মিলেনা
খুঁজিয়া দেখো আপন দিলেতে
দেখিলেই ছবি পাগলো হবি
কোন নিষেধ মানবে না রে
ভাবেরই ঘরে আলেক শহরে
আল্লাহ রাসুল বিরাজ করে রে
আমার আমার ছাড়ো দমের জিকির করো
পাইলেও পাইতে পারো খোদারে
গুরু রুপে নয়ন দিয়াছে যে জন
তার মরণের ভয় কি আছে রে
ভাবেরই ঘরে আলেক শহরে
আল্লাহ রাসুল বিরাজ করে রে
পিরিতি পিরিতি ভীষণ পিরিতি
পিরিতি করে যেই জনেরে
পিরিতি করিয়া যে জন গেছে মরিয়া
সার্থক জনম হলো তারো রে
ভাবেরই ঘরে আলেক শহরে
আল্লাহ রাসুল বিরাজ করে রে
Vab Ache Jar Gay lyrics :
Bhab ache jar gay
dekhle tare cena jay
Sorbo ango tar pora re
Bhaberi ghare alek sahare
Allah rasul biraj kore re
Mokka ki modina khujle mele na
Khoj kairo apon dilete
Deekhile chobi pagol hobi
Kono nisedh manbe na re
Amar amar charodomer jikir karo
Paileo paite paro maolare
Mursid rupe nayon diyache je jon
Guru rupe nayon diyache je jon
Tar moroner bhoy ki ache re.
লালন (১৭ অক্টোবর ১৭৭৪ – ১৭ অক্টোবর ১৮৯০)ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী একজন বাঙালি; যিনি ফকির লালন, লালন সাঁই, লালন শাহ, মহাত্মা লালন ইত্যাদি নামেও পরিচিত।তিনি একাধারে একজন আধ্যাত্মিক বাউল সাধক, মানবতাবাদী, সমাজ সংস্কারক এবং দার্শনিক।
তিনি অসংখ্য গানের গীতিকার, সুরকার ও গায়ক ছিলেন। লালনকে বাউল গানের অগ্রদূতদের অন্যতম একজন হিসেবে বিবেচনা করা হয় এবং ‘বাউল-সম্রাট’ হিসেবেও আখ্যায়িত করা হয়ে থাকে।তার গানের মাধ্যমেই উনিশ শতকে বাউল গান বেশ জনপ্রিয়তা অর্জন করে।
![ভাব আছে যার গায় (2018) [ Vab Ache Jar Gay ] | ফকির সাহেব 1 YaifwwriN4BzRFCyqbslL4 ভাব আছে যার গায় (2018) [ Vab Ache Jar Gay ] | ফকির সাহেব](https://bn.musicgoln.com/wp-content/uploads/1965/12/YaifwwriN4BzRFCyqbslL4-300x225.png)
লালন ছিলেন একজন মানবতাবাদী সাধক। যিনি ধর্ম, বর্ণ, গোত্রসহ সকল প্রকার জাতিগত বিভেদ থেকে সরে এসে মানবতাকে সর্বোচ্চ স্থান দিয়েছিলেন। অসাম্প্রদায়িক এই মনোভাব থেকেই তিনি তার গান রচনা করেছেন। তার গান ও দর্শন যুগে যুগে প্রভাবিত করেছে রবীন্দ্রনাথ ঠাকুর,কাজী নজরুল ও অ্যালেন গিন্সবার্গের মতো বহু খ্যাতনামা কবি, সাহিত্যিক, দার্শনিক, বুদ্ধিজীবীসহ অসংখ্য মানুষকে।
তার গানগুলো মূলত বাউল গান হলেও বাউল সম্প্রদায় ছাড়াও যুগে যুগে বহু সঙ্গীতশিল্পীর কণ্ঠে লালনের এই গানসমূহ উচ্চারিত হয়েছে। গান্ধীরও ২৫ বছর আগে, ভারত উপমহাদেশে সর্বপ্রথম, তাকে ‘মহাত্মা’ উপাধি দেয়া হয়েছিল।