সঙ্গীত গুরুকুল ডেস্ক
প্রকাশ: ২০ই জুন ২০২২, ৮:০ পিএম
চাইতে পারো লিরিক্স [ Chaite Paro Lyrics ] – “চাইতে পারো” গানটি বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড “অর্থহীন ব্যান্ড [ Aurthohin Band ]” এর গান।
চাইতে পারো আবার সেই জোছনা
ঘরের সিলিং এ সন্ধাতারাটা
চাইতে পারো সারা রাত আর সারা দিন
হবে না যে কখনো আর লোডশেডিং।
চাইতেই পারো আমার ঘাড়ে পা রেখে
আকাশটা ছোয়ার স্বপ্ন দেখতে
চাইতেই পারো শুনতে নতুন এক গান
করবো না যেখানে তোমায় আর অপমান।
একমুঠো গোলাপ আর ঐ নীল আকাশ
আকাশের ঐ চাঁদ অথবা এই রাত..
কান্না ভেজা চোখ অথবা মিষ্টি হাসি
যতই দেখাও আমাকে পাবে না কিছুই তুমি।
তোমার জন্য নয় আমার কোন কিছুই
বলেছিলাম অনেক আগেই ভুলে গেছো কি।
চাইতেই পারো তুমি জি সিরিজ থেকে
ফুয়াদ ফিচারিং অ্যালবাম ছাড়তে
চাইতেই পারো চেষ্টা করে দেখতে
কে আছে আমার ফেসবুক ফ্রেন্ড লিস্টে।
চাইতেই পারো তুমি হয়ে যেতে
আজকে এফ এম চ্যানেলের হিট কোন আরজে..
চাইতেই পারো নতুন এক ডিও স্প্রে
মনের দূর্গন্ধটা দূর করতে।
একমুঠো গোলাপ আর ঐ নীল আকাশ
আকাশের ঐ চাদ অথবা এই রাত
কান্না ভেজা চোখ অথবা মিষ্টি হাসি
যতই দেখাও আমাকে পাবে না কিছুই তুমি।
তোমার জন্য নয় আমার কোন কিছুই
বলেছিলাম অনেক আগেই ভুলে গেছো কি।
একমুঠো গোলাপ আর ঐ নীল আকাশ
আকাশের ঐ চাঁদ অথবা এই রাত..
কান্না ভেজা চোখ অথবা মিষ্টি হাসি
যতই দেখাও আমাকে পাবে না কিছুই তুমি।
তোমার জন্য নয় আমার কোন কিছুই
বলেছিলাম অনেক আগেই ভুলে গেছো কি।
Chaite Paro Abar Sei Jochona
অর্থহীন বাংলাদেশের অন্যতম একটি ব্যান্ড। এই ব্যান্ডের প্রতিষ্ঠাতা এবং দলনেতা সুমন। ১৯৯৯ সালে শুরু হওয়া এই ব্যান্ডের এখন পর্যন্ত ৭টি অ্যালবাম প্রকাশিত হয়েছে। তাদের প্রথম অ্যালবাম ত্রিমাত্রিক প্রকাশিত হয় ২০০০ সালের এপ্রিল মাসে। শুরু থেকেই অত্যন্ত জনপ্রিয় এই ব্যান্ডের সবগুলো অ্যালবামই বেস্ট সেলিং হয়েছে। এখন পর্যন্ত তাদের শেষ অ্যালবাম ক্যানসারের নিশিকাব্য প্রকাশিত হয় ২০১৬ সালে মূলত রক ব্যান্ড হলেও তারা এখন হেভি মেটাল গানও করছে।
মন্তব্য