সাগর কুলের নাইয়া (1991) [Sagor kuler naiya] | রুনা লায়লা
“সাগর কুলের নাইয়া“ গানটি বাংলা চলচিত্র রুপবাণ এর মধ্যে গাওয়া হয়েছে । গানটি গেয়েছেন বাংলাদেশ এর বিখ্যাত সঙ্গীত শিল্পী রুনা লায়লা । রুনা লায়লা একজন বাংলাদেশী গায়িকা যার বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশে সুনাম আছে।
সাগর কুলের নাইয়া (1991) [Sagor kuler naiya] | রুনা লায়লা
প্রথম রেকর্ডের কন্ঠশিল্পীঃ রুনা লায়লা
সাগর কুলের নাইয়া লিরিক্স :
অপর বেলায়
অপর বেলায়
ও মাঝি, কোথায় চলছো বাইয়া রে?
অপর বেলায়
১২ বছর রইলাম আমি পাড় ঘাটায় বসিয়া
বেলা গেল, সন্ধ্যা হইলো
মাঝি তোমার আশায় চাইয়া রে
তুমি কারে যাও হাসাইয়া মাঝি রে
মাঝি আমায় যাও কান্দাইয়া রে
কারে ডেকে বলছো মাঝি, “আমার নায়ে আয়”
আমায় দেখে বলছো মাঝি
“আমার নায়ে তো জায়গা নাই ওরে”
তুমি রঙ-বেরঙের বৈঠা ফেলাও রে
মাঝি কার বা পানে চাইয়া রে
ও মাঝি কোথায় চলছো বাইয়া রে?
সাগর কুলের নাইয়া রে
অপর বেলায়
রুনা লায়লাঃ
রুনা লায়লা একজন খ্যাতনামা বাংলাদেশী কণ্ঠশিল্পী। বাংলাদেশের বাইরে গজল শিল্পী হিসাবে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশে তার সুনাম আছে। বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে থেকেই তিনি চলচ্চিত্রের গায়িকা হিসাবে কাজ শুরু করেন। বাংলাদেশ ছাড়াও ভারতীয় এবং পাকিস্তানি চলচ্চিত্রের অনেক গানে তিনি কণ্ঠ দিয়েছেন। রুনা লায়লা তৎকালীন পূর্ব পাকিস্তানের (বর্তমান বাংলাদেশ) সিলেটে জন্মগ্রহণ করেন। তার বাবা সৈয়দ মোহাম্মদ এমদাদ আলী ছিলেন সরকারি কর্মকর্তা এবং মা আনিতা সেন ওরফে আমেনা লায়লা ছিলেন সংগীত শিল্পী।
রুনা লায়লা (জন্ম: ১৭ নভেম্বর, ১৯৫২) একজন খ্যাতনামা বাংলাদেশী গায়িকা। তিনি বাংলাদেশে চলচ্চিত্র, পপ ও আধুনিক সঙ্গীতের জন্য বিখ্যাত। তবে বাংলাদেশের বাইরে গজল গায়িকা হিসাবে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশে তার সুনাম আছে। বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে থেকেই তিনি চলচ্চিত্রের গায়িকা হিসাবে কাজ শুরু করেন। বাংলাদেশ ছাড়াও ভারতীয় এবং পাকিস্তানি চলচ্চিত্রের অনেক গানে তিনি কণ্ঠ দিয়েছেন। রুনা লায়লা বাংলা, উর্দু, পাঞ্জাবি, হিন্দী, সিন্ধি, গুজরাটি, বেলুচি, পশতু, পারসিয়ান, আরবি, মালয়, নেপালি, জাপানি, স্পেনিশ, ফ্রেঞ্চ, ইতালীয় ও ইংরেজি ভাষাসহ মোট ১৮টি ভাষায় ১০ হাজারেরও বেশি গান করেছেন। পাকিস্তানে তার গান দমাদম মাস্ত কালান্দার অত্যন্ত জনপ্রিয়।
![সাগর কুলের নাইয়া (1991) [Sagor kuler naiya] | রুনা লায়লা 1 YaifwwriN4BzRFCyqbslL4 সাগর কুলের নাইয়া (1991) [Sagor kuler naiya] | রুনা লায়লা](https://bn.musicgoln.com/wp-content/uploads/1965/12/YaifwwriN4BzRFCyqbslL4-300x225.png)
১৯৬৬ সালে লায়লা উর্দু ভাষার হাম দোনো চলচ্চিত্রে “উনকি নাজরোঁ সে মোহাব্বত কা জো পয়গম মিলা” গান দিয়ে সংগীতাঙ্গনে আলোচনায় আসেন। ১৯৬০-এর দশকে তিনি নিয়মিত পাকিস্তান টেলিভিশনে পরিবেশনা করতে থাকেন। ১৯৭২ থেকে ১৯৭৪ সালে তিনি জিয়া মহিউদ্দিন শো-তে গান পরিবেশন করতেন এবং ১৯৭০-এর দশকের মাঝামাঝি সময় থেকে চলচ্চিত্রের গানে কণ্ঠ দেওয়া শুরু করেন ।
দিল্লিতে তার পরিচালক জয়দেবের সাথে পরিচয় হয়, যিনি তাকে বলিউড চলচ্চিত্রে এবং দূরদর্শনের উদ্বোধনী আয়োজনে গান পরিবেশনের সুযোগ করে দেন। এক সে বাড়কার এক চলচ্চিত্রের শীর্ষ গানের মাধ্যমে তিনি সংগীত পরিচালক কল্যাণজি-আনন্দজির সাথে প্রথম কাজ করেন। এই গানের রেকর্ডিংয়ের সময় প্রখ্যাত সংগীতশিল্পী লতা মুঙ্গেশকর তাকে আশীর্বাদ করেন। তিনি “ও মেরা বাবু চেল চাবিলা” ও “দামা দম মাস্ত কালান্দার” গান দিয়ে ভারত জুড়ে জনপ্রিয়তা অর্জন করেন।
সব ধরনের প্রচলিত ও অপ্রচলিত বাংলা গানের কথা সংগ্রহ করে সঙ্গীতপ্রেমীদের জন্য প্রকাশে কাজ করছে ‘লিরিক ডেস্ক’। আপনার কাঙ্ক্ষিত গানটি আমাদের ওয়েবসাইটে না পেলে জানান; আমরা তা সংগ্রহ করে দ্রুত আপলোড করে দেব।








![কথা বা বানী download 97 কি যাদু করেছো বলোনা লিরিক্স [ ki jadu korecho bolona lyrics ] । এন্ড্রু কিশোর এবং কনকচাঁপা । Andrew kishore & Konok Chapa](https://bn.musicgoln.com/wp-content/uploads/2022/06/download-97-1024x536.png)


