নিম তিতা নিশিন্দা তিতা [Neem tita nishinda tita] | নির্মলেন্দু চৌধুরী

নিম তিতা নিশিন্দা তিতা [Neem tita nishinda tita] | নির্মলেন্দু চৌধুরী

“নিম তিতা নিশিন্দা তিতা” গানটি লিছেছেন বাংলাদেশের লোকসঙ্গীতশিল্পী নির্মলেন্দু চৌধুরী । নির্মলেন্দু ‘চৌধুরী বাঙালি সঙ্গীতজ্ঞ, সুরকার, গীতিকার এবং গায়ক, যিনি পূর্ব ভারতের বিশেষ করে বাংলা ও আসামের লোকসংগীতে উল্লেখযোগ্য অবদান রেখেছিলেন ।

নিম তিতা নিশিন্দা তিতা [Neem tita nishinda tita] | নির্মলেন্দু চৌধুরী

গীতিকারঃ নির্মলেন্দু চৌধুরী

নিম তিতা নিশিন্দা তিতা লিরিক্স :

প্রেমের আগুনে, প্রেমের আগুনে,
প্রেমের আগুনে
জ্বলে গেলাম সজনী গো
সে আগুন চোখে দেখলাম না
পীড়িতি, পীড়িতি পীড়িতি
রীতিনীতি শেখাও সজনী গো
পীড়িতি আজো শিখলাম না
নিম তিতা নিশিন্দা তিতা
আরো তিতা পানের খর
সেই না তিতা লাগে গো মিঠা
নারী যদি পায় প্রানের নাগর
আম মিঠা জাম মিঠা
আরো মিঠা ফুলের মৌ
সেই না মিঠা লাগে গো তিতা
না থাকলে কাছে সুন্দরী বউ
সেই তিতা মিঠার স্বাদ
দেব সজনী গো
পীড়িতি করো সাধনা, সজনী গো।।
বক সাদা পালক সাদা
আরো সাদা কাশের ফুল
সেই না সাদা লাগে গো কালো
পুরুষ না বুঝলে নারীর মন
মেঘ কালো ভ্রমরা কালো
আরো কালো মাথার চুল
সেই না কালো লাগে গো ভাল
নারীর অঙ্গে ফুটলে ফুল
সেই ফুলের মধু
অঙ্গে শুকাই সজনী গো
বয়সের ভার মানে না, সজনী গো
আমাকে করলে দিওয়ানা।।
YaifwwriN4BzRFCyqbslL4 নিম তিতা নিশিন্দা তিতা [Neem tita nishinda tita] | নির্মলেন্দু চৌধুরী
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

Neem tita nishinda tita lyrics :

premer agune, premer agune, premer agune

jole gele sojoni go

se agun chuke dekhlam na

premer agune, premer agune, premer agune

jole gele sojoni go

se agun chuke dekhlam na

piriti,piriti priti

ritiniti shekha sojoni go

piriti ajo sikhlam na

Nim tita nishinda tita

aro tita paner khor

sei na tita lage go mita

Nari zodi pay praner nagor

Am mita jam mita

Aro mita fuler mow

sei na mita lage go tita

na thakle sundori bow

premer agune, premer agune, premer agune

jole gele sojoni go

se agun chuke dekhlam na

premer agune, premer agune, premer agune

jole gele sojoni go

se agun chuke dekhlam na

piriti,piriti priti

ritiniti shekha sojoni go

piriti ajo sikhlam na

 

নির্মলেন্দু ‘চৌধুরীঃ 

নির্মলেন্দু ‘চৌধুরী ১৯২২ সালের ২৭ জুলাই  সিলেট জেলার সুনামগঞ্জের বেহেলী গ্রামে তাঁর জন্ম। তিনি ছাত্রজীবনে খেলাধুলার প্রতি বিশেষ আগ্রহী ছিলেন; ক্রমে মাঝি-মাল্লার কণ্ঠে পল্লীগান শুনে এবং পিতামাতার নিকট থেকে শিক্ষা ও উৎসাহ পেয়ে পল্লীগায়ক হিসেবে খ্যাতি অর্জন করেন।

নির্মলেন্দু ‘চৌধুরী প্রথমজীবনে ময়মনসিংহের আবদুল মজিদ ও আবদুর রহিম-এর নিকট  লোকসঙ্গীত ও লোকবাদ্যে তালিম গ্রহণ করেন; পরে শান্তিনিকেতনে অশোকবিজয় রাহার নিকট  রবীন্দ্রসঙ্গীত শিক্ষালাভ করেন। ১৯৫৫ সালে বঙ্গ সংস্কৃতি সম্মেলনে শ্রীহট্টের লোকগীতি গেয়ে তিনি সুনাম অর্জন করেন।

ভারতে ও বিদেশে বহু সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে তিনি বাংলা পল্লীগীতিকে আন্তর্জাতিক মর্যাদায় প্রতিষ্ঠিত করেন। তাঁর শতাধিক গানের রেকর্ড প্রকাশিত হয়েছে। চলচ্চিত্রে অভিনয় করে এবং নেপথ্যে গান গেয়েও তিনি সুনাম অর্জন করেন।সুরকার হিসেবেও তাঁর পরিচিতি ছিল।

নির্মলেন্দু’ চৌধুরী  প্রগতি লেখক সংঘ ও ভারতীয় গণনাট্যের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তিনি কলকাতায় লোকভারতী নামে একটি লোকসঙ্গীত বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। কিছুকাল তিনি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগে অধ্যাপনা করেন। এপার বাংলা ওপার বাংলার গান নামে তাঁর একটি গুরুত্বপূর্ণ সঙ্গীতগ্রন্থ প্রকাশিত হয়েছে। সঙ্গীতে অসাধারণ অবদানের জন্য তিনি ভারত সরকার কর্তৃক ‘পদ্মভূষণ’ উপাধিতে ভূষিত হন।

১৯৮১ সালের ১৮ এপ্রিল কলকাতায় তাঁর মৃত্যু হয়। 

 

 

Leave a Comment