আজ পাশা খেলবো রে লিরিক্স [ AAJ PASHA KHELBO RE LYRICS ]
SELIM CHOWDHURY
আজ পাশা খেলবো রে লিরিক্স [ AAJ PASHA KHELBO RE LYRICS ] । সেলিম চৌধূরী । SELIM CHOWDHURY
আজ পাশা খেলবো রে লিরিক্স
ও শ্যাম রে তোমার সনে
শ্যাম রে তোমার সনে
একেলা পাইয়াছি রে শ্যাম
একেলা পাইয়াছি রে শ্যাম
এই নিথর বনে।
আজ পাশা খেলবো রে শ্যাম
আজ পাশা খেলবো রে শ্যাম ।।
একেলা পাইয়াছি হেথা পলাইয়া যাবে কোথা
একেলা পাইয়াছি হেথা পলাইয়া যাবে কোথা
চৌদিকে ঘিরিয়ারে রাখবো
চৌদিকে ঘিরিয়ারে রাখবো
সব সখী গণে।
আজ পাশা খেলবো রে শ্যাম
আজ পাশা খেলবো রে শ্যাম ।।
আতরো গুলাব ও চন্দন মারো বন্ধের গায়ে
আতরো গুলাব ও চন্দন মারো বন্ধের গায়ে
ছিটাইয়া দাও চুয়া চন্দন
ছিটাইয়া দাও চুয়া চন্দন
ঐ রাঙ্গা চরণে।
আজ পাশা খেলবো রে শ্যাম
আজ পাশা খেলবো রে শ্যাম ।।
দীনহীন আর যাবে কোথায় সাহেবের চরণ বিহনে
রাঙ্গা চরণ মাথায় লৈয়া
রাঙ্গা চরণ মাথায় লৈয়া
কান্দে দীনহীনে।
আজ পাশা খেলবো রে শ্যাম
আজ পাশা খেলবো রে শ্যাম ।।
আজ পাশা খেলবো রে লিরিক্স [ AAJ PASHA KHELBO RE LYRICS ] । সেলিম চৌধূরী । SELIM CHOWDHURY