আগা নাওয়ে ডুবু ডুবু [ Aga naoa dubu dubu ]

“আগা নাওয়ে ডূবু ডুবু” গানটি একটি ভাওয়াইয়া গান । ভাওয়াইয়া  উত্তরবঙ্গে প্রচলিত এক প্রকার  লোকগীতি। রংপুর ও ভারতের কুচবিহার জেলা এ গানের জন্মস্থান। ভাওয়াইয়া গান সুরলালিত্যে ভরপুর এবং এর একটি নিজস্ব গীতরীতি আছে।

আগা নাওয়ে ডুবু ডুবু [ Aga naoa dubu dubu ] 

গানের জনরাঃ ভাওয়াইয়া গান 

আগা নাওয়ে ডুবু ডুবু [ Aga naoa dubu dubu ]

ওরে আগা নাও যে ডুবু ডুবু
পাছা নাওয়ে বইসো
ঢোঙায় ঢোঙায় ছ্যাকঙ জল রে
ও কইন্যা পাছা নাওয়ে বইসো
ঢোঙায় ঢোঙায় ছ্যাকঙ জল রে
ওরে জল ছেঁকিতে জল ছেঁকিতে
সেউতির ছিড়িল দড়ি
গলার হার খসেয়া কইন্যা হে
ও কইন্যা সেউতির লাগাইম দড়ি
গলার হার খসেয়া কইন্যা হে
ওরে তোক সে বলঙ ছাওয়াল কানাই
তোর সে ভাঙা নাও
ভাঙা নাওয়ের খেওয়া দিয়া হে

ও তুমি কেমন মজা পাও
ভাঙা নাওয়ের খেওয়া দিয়া হে
ওরে ভাঙাও নোয়ায় ছেঁড়াও নোয়ায়
সোনা রূপায় গড়া
রাজার হস্তীক পার করিছঙ রে
ও কইন্যা তোর বা কত ভাড়া
রাজার হস্তীক পার করিছঙ রে
ওরে এক সুন্দরীক্ পার করিতে
নিছঙ আনা আনা
তোক সুন্দরীক পার করিয়া রে
ও কইন্যা খসাইম কানের সোনা
তোক সুন্দরীক পার করিয়া রে

ভাওয়াইয়া গানঃ

আগা নাওয়ে ডুবু ডুবু একটি ভাওয়াইয়া গান ।  ভাওয়াইয়া  উত্তরবঙ্গে প্রচলিত এক প্রকার  লোকগীতি। রংপুর ও ভারতের কুচবিহার জেলা এ গানের জন্মস্থান। ভাওয়াইয়া গান সুরলালিত্যে ভরপুর এবং এর একটি নিজস্ব গীতরীতি আছে। ভাওয়াইয়া গান ভাবসমৃদ্ধ বিধায় ‘ভাব’ থেকে ‘ভাওয়াইয়া’ কথাটির উৎপত্তি বলে অনুমিত হয়। এ গানের মূল সুর নর-নারীর প্রণয়। প্রণয়ের বিচ্ছেদ জ্বালাই এতে অধিক রূপায়িত হয়। মৈশাল, গাড়োয়ান, মাহুত প্রমুখ এই প্রণয়গীতির নায়ক। আধ্যাত্মিক চেতনাসমৃদ্ধ ভাওয়াইয়া গানও পরিলক্ষিত হয়, যেমন: ‘ফান্দে পড়িয়া বগা কান্দে রে’, ‘ছাড় রে মন ভবের খ্যালা’ ইত্যাদি। বাউদিয়া নামক উদাসী সম্প্রদায় এ গানের রূপকার।

ভাওয়াইয়া গান দুই প্রকার- দীর্ঘ সুরবিশিষ্ট ও চটকা সুরবিশিষ্ট। প্রথম শ্রেণীর গানে নর-নারীর, বিশেষত নবযৌবনাদের অনুরাগ, প্রেমপ্রীতি ও ভালোবাসার আবেদন ব্যক্ত হয়। অপরপক্ষে চটকা এক প্রকার রঙ্গগীতি। এ গান চটুল ও দ্রুত তালের। শিল্পী  আববাসউদ্দীন আহমদ ভাওয়াইয়া গান জনপ্রিয় করে তোলেন। তাঁর কন্যা ফেরদৌসী রহমান এবং পুত্র মোস্তফা জামান আববাসীও এ গানের জনপ্রিয় শিল্পী।

Leave a Comment