মন পোড়া ব্যথা [ Mon Pura Betha ]

“মন পোড়া ব্যথা” গানটি গানটি একটি বাউল গান । গানটি লিখেছেন এবং সুর করেছেন বাউল রশিদ সরকার 

মন পোড়া ব্যথা [ Mon Pura Betha ]

গীতিকারঃ রশিদ সরকার

সুরকারঃ রশিদ সরকার

মন পোড়া ব্যথা [ Mon Pura Betha ]

আমার মন পোড়া ব্যথা
কার কাছে বলিব
কইলজা পুড়া ব্যাথা
ও ব্যাথা কার কাছে বলিব।
আমি কার কাছে কই মনের দুঃখ রে,
ওরে মনের মানুষ কোথায় পাব

আমার মন পুড়ানো ব্যথা
কারে কইবো কহিবো।।
নদীর কাছে কইলেরে দুঃখ
ওরে নদীর জল শুকাইয়া যাইবো
ওরে পাহাড়েরে কইলে দুঃখ রে
আমার দুঃখে পাহাড় ভাইঙ্গা যাইবো।।
মায়ের কাছে কইলে রে দুঃখ,
আমার মায়ের কইলজা ফাইটা যাইবো
বাজানরে কইলে দুঃখ রে
ওরে আমার বাবায় মইরা যাইবো।।
ঐরান্য (অরণ্য) জঙ্গলারো মাঝে,
আমি ব্যাথার মালা গাথি
ব্যাথার মালা গলায় লইয়া রে
অরে ভাবি কার গলায় পড়াবো।
ভুলবো না ভুলবো না গো ব্যাথা
আমার ব্যাথা সামলাইয়া রাখিবো
সোনাচান্দরে কইয়া ব্যাথা রে
ওরে সরকার রশিদ বিদায় লইবো।।

 

Leave a Comment