হার কালা করলাম রে লিরিক্স | Har kala korlam re lyrics | পল্লীকবি জসীম উদ্দিন | Alamgir

হার কালা করলাম রে  (Har Kala Korlam Re) গানটির কথা রচনা করেছেন পল্লীকবি জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ – ১৩ মার্চ ১৯৭৬), যিনি গ্রামীণ জীবনের চিত্রকল্প, লোকসাহিত্য ও আবহমান বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যকে তাঁর সৃষ্টিতে প্রাণবন্ত করে তুলেছিলেন। সুরারোপ করেছেন কিংবদন্তি শিল্পী আব্বাস উদ্দিন

 

হার কালা করলাম রে লিরিক্স

আমার হাড় কালা করলাম রে
আমার দেহ কালার লাইগা রে
ওরে আমার অন্তর কালা করলাম রে
দুরন্ত পরবাসী

মন রে…
ওরে হাইলা লোকের লাঙ্গল বাঁকা,
জনম বাঁকা চাঁদ রে জনম বাঁকা চাঁদ
তার চাইতে অধিক বাঁকা
যারে দিসি প্রাণ রে
দুরন্ত পরবাসী

মন রে…
ওরে কূল বাঁকা গাঙ বাঁকা
বাঁকা গাঙের পানি রে
বাঁকা গাঙের পানি
সকল বাঁকায় বাইলাম নৌকা
তবু বাঁকা রে না জানি রে
দুরন্ত পরবাসী

মন রে…
ওরে হাড় হইল জর জর
অন্তর হইল গুড়া রে
আমার অন্তর হইল গুড়া
পিরীতি ভাঙ্গিয়া গেলে
নাহি লাগে জোড়া রে
দুরন্ত পরবাসী

Tags :

লিরিক ডেস্ক, সঙ্গীত গুরুকুল, GOLN

সব ধরনের প্রচলিত ও অপ্রচলিত বাংলা গানের কথা সংগ্রহ করে সঙ্গীতপ্রেমীদের জন্য প্রকাশে কাজ করছে ‘লিরিক ডেস্ক’। আপনার কাঙ্ক্ষিত গানটি আমাদের ওয়েবসাইটে না পেলে জানান; আমরা তা সংগ্রহ করে দ্রুত আপলোড করে দেব।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

জনপ্রিয় খবর

জনপ্রিয় বিভাগ

আমাদের সম্পর্কে

সঙ্গীত গুরুকুল, GOLN হলো সংগীতপ্রেমীদের জন্য একটি অনলাইন জ্ঞান ও তথ্যভান্ডার। এখানে থাকছে গানের কথা ও বাণী, শিল্পী ও সংগীত ব্যক্তিত্বের তথ্য, গানের ধরন, সংগীত শিক্ষা, ইতিহাস, রিভিউ এবং সংগীতজগতের সাম্প্রতিক নানা বিষয়। সংগীতকে জানা, শেখা ও ভালোবাসার একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম গড়ে তোলাই আমাদের লক্ষ্য।

ইমেইল করুন:

Press Release: pr@bn.musicgoln.com

Complaint: complaint@bn.musicgoln.com

Contact: +8801775895618

© ২০২৬ সঙ্গীত গুরুকুল, GOLN। সর্বস্বত্ব সংরক্ষিত।