ফাইরুজ মালিহা । বাংলাদেশী সঙ্গীত শিল্পী

ফাইরুজ মালিহা একজন বাংলাদেশী সঙ্গীত শিল্পী।মেরিডিয়ান-চ্যানেলে আই ক্ষুদে গানরাজের চতুর্থ আসরে চ্যাম্পিয়ন হন মেধাবী গায়িকা ফাইরুজ মালিহা। তার মিষ্টি-সুরেলা কণ্ঠ বিচারকদের পাশাপাশি জয় করে শ্রোতাদের মন।

 

ব্যক্তিগত ও শিক্ষা জীবন

ফাইরুজ মালিহা শিল্পী জন্মগ্রহণ করেন খুলনায়। ২০১৪ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরিক্ষায় টেলেন্টপুলে বৃত্তি পায় এবং ২০২০ সালে খুলনার সরকারি করোনেশন বালিকা উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ ৫ পেয়ে এস. এস. সি. পাশ করেন। মালিহা এখন খুলনার সরকারি পাইওনিয়ার মহিলা কলেজে দ্বাদশ শ্রেণিতে পড়ছেন। তার ছোট বোন ফাইরুজ লাবিবা ২০১৯ সালের ‘গানের রাজা’র চ্যাম্পিয়ন।গানকে আকঁড়ে ধরেই ডাক্তার হওয়া স্বপ্নকে বাস্তবায়ন করতে চেষ্টা করে যাচ্ছেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী মালিহা।

কর্মজীবন

ফাইরুজ মালিহাতিন বছর বয়স থেকে গান শেখা শুরু করে, সে ছোটবেলায় নাচ ও শিখেছে এবং গান ও নাচের উপর অনেক জাতীয় পুরস্কার ও পায় মালিহা।

 

সে ২০১৫ তে তার প্রথম এলবাম প্রকাশ করে করে যা ছিল লোক সংগীতের উপর ভিত্তি করে। খুলনার মেয়ে ফাইরুজ মালিহা ২০১৩ সালে অনুষ্ঠিত হওয়া ক্ষুদে গানরাজে চ্যাম্পিয়ন হন। এরপরপ্রত্যয় খানের সাথে প্রকাশ পেয়েছে মালিহার মৌলিক গান ‘তোমাতে ভাসি’। সামনে আরো কিছু গান নিয়ে আসছেন বলেও জানান এ গায়িকা।

প্রথমবার প্লেব্যাক করলেন ‘চ্যানেল আই ক্ষুদে গানরাজ’র চতুর্থ আসরের চ্যাম্পিয়ন ফাইরুজ মালিহা। প্লেব্যাক গায়িকা হিসেবে তিনি যুক্ত হয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মিত ‘টুঙ্গিপাড়ার দুঃসাহসী খোকা’ সিনেমায়। সিনেমাটি নির্মাণ করছেন মুশফিকুর রহমান গুলজার। ‘টুঙ্গিপাড়ার দুঃসাহসী খোকা’তে বিখ্যাত গান ‘একবার বিদায় দে মা ঘুরে আসি’ নতুন আয়োজনে গেয়েছেন মালিহা। নতুন করে এর সংগীতায়োজন করেছেন আজম বাবু।

 

ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম বিপ্লবী ক্ষুদিরাম বসুর সম্মানে রচিত ‘একবার বিদায় দে মা ঘুরে আসি’ গানটি নতুন আয়োজনে ব্যবহৃত হবে এই সিনেমায়। এটি রচনা ও সুর করেন বাঁকুড়ার লোককবি পীতাম্বর দাস।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

জনপ্রিয় খবর

জনপ্রিয় বিভাগ

সম্পাদক ও প্রকাশক : সুফি ফারুক ইবনে আবুবকর।

আমাদের সম্পর্কে

সঙ্গীত গুরুকুল, GOLN হলো সংগীতপ্রেমীদের জন্য একটি অনলাইন জ্ঞান ও তথ্যভান্ডার। এখানে থাকছে গানের কথা ও বাণী, শিল্পী ও সংগীত ব্যক্তিত্বের তথ্য, গানের ধরন, সংগীত শিক্ষা, ইতিহাস, রিভিউ এবং সংগীতজগতের সাম্প্রতিক নানা বিষয়। সংগীতকে জানা, শেখা ও ভালোবাসার একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম গড়ে তোলাই আমাদের লক্ষ্য।

ইমেইল করুন:

Press Release: pr@bn.musicgoln.com

Complaint: complaint@bn.musicgoln.com

Contact: +8801775895618

© ২০২৬ সঙ্গীত গুরুকুল, GOLN। সর্বস্বত্ব সংরক্ষিত।