মাহবুবুল এ খালিদ । বাংলাদেশী কবি, গীতিকার ও সুরকার

মাহবুবুল এ খালিদ একজন বাংলাদেশী কবি, গীতিকার ও সুরকার।

 

মাহবুবুল এ খালিদ । বাংলাদেশী কবি, গীতিকার ও সুরকার

জন্ম ও পড়াশুনা

তার জন্ম ১৯৬৭ সালে টাঙ্গাইল জেলায়। তিনি ১৯৮২ সালে এসএসসি এবং ১৯৮৪ সালে এইচএসসি পাশ করেন। তিনি ১৯৮৭ সালে দেশের একটি স্বনামধন‌্য সরকারি বিশ্ববিদ‌্যালয় থেকে স্নাতক এবং ১৯৮৮ সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।

গানসমুহ

২০০৯ সালে তার লেখালেখির সূচনা ঘটে। চারপাশের ঘটে যাওয়া নানান ঘটনা ও বিষয় তাকে নাড়া দেয় দারুণভাবে। সেসব বিষয়ই তিনি ফুটিয়ে তোলেন তার লেখনির মাধ‌্যমে। গভীর জীবনবোধের ছবি পাওয়া যায় তার লেখা কবিতা ও গানে। তার লেখা গানে সুরারোপ করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল , ইবরার টিপু, ইমন সাহা  , কিশোর দাশ, আতিকুর রহমান রোমানসহ অনেক স্বনামধন‌্য সুরকার।

 

তার গানে কণ্ঠ দিয়েছেন সুবীর নন্দী  , সামিনা চৌধুরী , দিনাত জাহান মুন্নি , ইমরান মাহমুদুল  , দিলশাদ নাহার কনা  , সালমা আক্তার রাজীব হোসেন  কোনাল সহ জনপ্রিয় সব শিল্পী।মাহবুবুল এ খালিদের লেখা তিন শতাধিক গানের রেকর্ড হয়েছে ।

তার গানের বিষয়বস্তুর মধ্যে রয়েছে জন সচেতনতা , মৈত্রী, বাউল সংগীত, ব্র্যান্ড সংগীত, শিশুতোষ গান, বিদায় সংগীত, উৎসব  , লোকগীতি, গণসংগীত, হামদ-নাত, উদ্দীপনা সংগীত, হাসির গান, কাল্পনিক, প্রকৃতি, স্মৃতিকথা, দেশাত্ববোধক, উপলব্ধি, দার্শনিক, প্রার্থনা সংগীত  , বাস্তবতা, ধর্মীয়  , শ্রদ্ধা সংগীত, রোমান্টিক, আধ্যাত্মিক ভালোবাসা, ক্রীড়া  , অভিমান, রূপক, বিরহ ইত্যাদি । অংসখ্য বিষয়-বৈচিত্রে ভরপুর তার গানের খাতা। তার গানের কথায় একাধারে থাকে কোনো বার্তা।

 

YaifwwriN4BzRFCyqbslL4 মাহবুবুল এ খালিদ । বাংলাদেশী কবি, গীতিকার ও সুরকার
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

সুর ও সংগীত

কবিতা ও গান লেখার পাশাপাশি নিজের লেখা গানে সুরারোপও করেন মাহবুবুল এ খালিদ। এখন পর্যন্ত অর্ধশতাধিক গানে সুর করেছেন।

 

গীতিকার ও সুরকার মাহবুবুল এ খালিদ গান লিখেছেন বিভিন্ন দিবস ও উৎসবকে ঘিরে। যারা মধ‌্যে আছে বাবা দিবস, মা দিবস, ভালোবাসা দিবস ইত‌্যাদি। মানবিকতার আবেদনে ভরপুর তাঁর কবিতা ও গানে পাওয়া যায় মানুষের সমস্যা, কষ্ট, সম্ভাবনা, সমাজসচেতনতা, সব ধর্মের ধর্মীয় ও সামাজিক উৎসব ইত্যাদি অসংখ্য মানবকল্যাণমূলক বিষয়।

এছাড়া, তার জনসচেতনতামূলক গানগুলো ব‌্যাপক প্রশংসিত হচ্ছে। সাম্প্রতিক সময়ে করোনাভাইরাস সচেতনতায় খালিদের লেখা ও সুরে ‘করোনাকে ভয় করো না’ গানটি বেশ জনপ্রিয়তা পেয়েছে।

Leave a Comment