সেজুল হোসেন হলেন একজন বাংলাদেশি সাংবাদিক, গীতিকার, লেখক ও পরিচালক। তিনি শ্রেষ্ঠ গীতিকার বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৭ লাভ করেন। তিনি স্বপ্নসিঁড়ি অডিও ভিজুয়ালের প্রধান নির্বাহী।
Table of Contents
সেজুল হোসেন । বাংলাদেশি সাংবাদিক, গীতিকার, লেখক ও পরিচালক
প্রাথমিক জীবন
সেজুল হোসেন সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার নুরপুর গ্রামে জন্মগ্রহণ করেন।হাওড় এলাকায় বড় হবার কারণে বাড়ির চারপাশে থাকা অনেক বাউলের সঙ্গে মেশার সুযোগ পান তিনি। এমনকি শাহ আবদুল করিমের সাথেও তার বেশকিছু সময় কাটানোর সুযোগ তৈরি হয়েছে। লেখালেখির শুরুটা ছিল চিঠি লেখার মাধ্যমে। এরপর গান, কবিতা ও টিভি নাটকসহ বিভিন্ন মাধ্যমে লেখালেখি করে যাচ্ছেন।
সঙ্গীত জীবন
এরই মধ্যে গীতিকার হিসেবে নিজের অবস্থান তৈরি করে নিতে সক্ষম হয়েছেন। বর্তমানে তিনি ‘স্বপ্নসিঁড়ি অডিও ভিজুয়্যাল’ নামের প্রযোজনা প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী পদে কাজ করছেন। এবারের ভালোবাসা দিবসে তার কথা ও আয়োজনে প্রকাশ হয়েছে মিশ্র অ্যালবাম ‘ইস্কাটনের চিঠি’।
তিনি ২০০৪ সালে সাংবাদিকতা পেশায় যোগ দেন। পত্রিকায় সাংবাদিকতা করার পাশাপাশি ২০০৬ সালের দিকে তিনি গান লেখা শুরু করেন। তিনি শতাধিক গান লিখেছেন।তার লেখা প্রথম প্রকাশিত গান ছিল ‘দিন কাটে না’ শিরোনামের একটি গান। সুমন কল্যাণের সংগীতে বাউল ঘরনার এ গানটিতে কণ্ঠ দেন শাহিন । ‘গানচিল’ থেকে প্রকাশিত এ অ্যালবামের নাম ছিল ‘ধূসর বিকেল’।
এরপরই গান লেখার নেশা পেয়ে বসে তাকে। নিজের মেধা বিকাশের জন্য ২০০৯ সালে ঢাকায় চলে আসেন। উদ্দেশ্য ছিল মফস্বলে থেকে শহরে এসে নিজের যে সাংস্কৃতিক কর্মকাণ্ড বা সৃজনশীলতার পরিপূর্ণ বিকাশ ঘটানো।
এর অনেকখানি পূর্ণও হয়েছে তার। কারণ অল্প সময়ে তার লেখা গান অনেক গুণী শিল্পীরা করেছেন। এরমধ্যে ছিল মমতাজ এর ‘না জানি কোন অপরাধে’, বাপ্পার কণ্ঠে ‘ঢেউয়ের গল্প’, কিশোর এর ‘বিষন্ন প্রেমিক’, ভারতীয় বাঙালি শিল্পী অপরাজিতার কণ্ঠে ‘বিষন্ন কাঁটাতার’, সুমন কল্যাণ এর ‘একটা গানের আশায়’, লুৎফর হাসানের ‘উত্তরী হাওয়া’, সামিনা চৌধুরীর ‘ঝড়ো বাদল’ উল্লেখযোগ্য।
কর্মজীবন
সেজুল হোসেন ২০০০ সালে লেখালেখি শুরু করেন। তার রচিত প্রথম বই ফুলপাখির জন্মমৃত্যু ২০১০ সালে প্রকাশিত হয়েছিল। তার রচিত দ্বিতীয় বই স্মৃতিমেঘ, স্বপ্নজালরেখা প্রকাশিত হয়েছিল ২০১৩ সালে।২০১৪ সালে প্রকাশিত হয়েছিল তার রচিত বই দখিন দুয়ারের হাওয়া। ২০১৬ তার রচিত বই ও জীবন ও মায়া প্রকাশিত হয়েছিল। তিনি ২০১৪ সালে এটিএন নিউজে যোগ দেন।
ছোটপর্দায় সেজুল হোসেন পরিচালিত প্রথম টিভি নাটক ফাঁদ। তিনি নাটকটির গল্পও লিখেছেন।

পুরস্কার
তিনি সত্তা চলচ্চিত্রের “না জানি কোন অপরাধে” গান রচনার জন্য শ্রেষ্ঠ গীতিকার বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৭ লাভ করেন।তিনি সর্বকনিষ্ঠ ব্যক্তি হিসেবে শ্রেষ্ঠ গীতিকার বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।
বাংলা সঙ্গীতের কালজয়ী ব্যক্তিত্ব, গানের পেছনের না-বলা গল্প ও প্রাতিষ্ঠানিক সাংস্কৃতিক প্রেক্ষাপটকে আকর্ষণীয় আখ্যানে উপস্থাপন করতে কাজ করছে ‘ফিচার ডেস্ক’। এখানে স্থান পায় প্রখ্যাত শিল্পী ও সুরকারদের জীবনভিত্তিক বিবরণী, সৃষ্টিশীল কাজের নেপথ্য ইতিহাস এবং সুরের বিবর্তনের তথ্যভিত্তিক রূপলেখ। গভীর পর্যবেক্ষণ ও প্রাসঙ্গিক বিশ্লেষণের সমন্বয়ে সঙ্গীতকে নতুন দৃষ্টিভঙ্গিতে আবিষ্কার করাই আমাদের লক্ষ্য।












![কথা বা বানী ki chhile amar tumi moni kishore কি ছিলে আমার বলোনা তুমি - Ki Chile Amar Bolona Tumi Lyrics | মনি কিশোর [ Moni Kishor ]](https://bn.musicgoln.com/wp-content/uploads/2023/04/ki-chhile-amar-tumi-moni-kishore-1024x576.jpg)


