জিৎ গাঙ্গুলী । ভারতীয় সংগীত পরিচালক এবং গায়ক

জিৎ গাঙ্গুলী একজন বিখ্যাত ভারতীয় সংগীত পরিচালক এবং গায়ক। তিনি শুধু বাংলায়ই নয়, হিন্দিতেও সঙ্গীত পরিচালনা করেছেন। মুম্বইয়ের একটি সংষ্কৃতিমনা পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। মাত্র ৩ বছর বয়সে সংগীতের দুনিয়ায় প্রবেশের ইচ্ছা জাগ্রত হয়েছিল তার মনে। কলকাতার বিখ্যাত সঙ্গীতজ্ঞ ব্যক্তি কলি গাঙ্গুলীর নিকট তিনি উপমহাদেশীয় সংগীত সঙ্গীত শেখেন। কলি গাঙ্গুলীই তার পিতা এবং ‘গুরু’। পক্ষান্তরে তিনি কার্লটন কিটোর নিকট পাশ্চাত্য সংগীত শেখেন। সঙ্গীতের এই দুই ধারায় পারদর্শী হয়ে তিনি বলিউড এবং টলিউডে অনবদ্য কিছু সঙ্গীত পরিচালনা করেন।

 

 

জিৎ গাঙ্গুলী । ভারতীয় সংগীত পরিচালক এবং গায়ক

প্রাথমিক জীবন এবং শিক্ষা

গাঙ্গুলী তিন বছর বয়সে সঙ্গীত বিশ্বের শুরু হয়। তিনি বরানগর রামকৃষ্ণ মিশন আশ্রম উচ্চ বিদ্যালয় তার বিদ্যালয় জীবনের সমাপ্তি করেন। পরে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হন। তার পিতা কালী গাঙ্গুলী এবং তার পিসিমা শিবানী রায়চৌধুরী এর নির্দেশনায় ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীততে তিনি প্রশিক্ষণপ্রাপ্ত। তিনি পাশ্চাত্য শাস্ত্রীয় সঙ্গীত, জ্যাজ এবং জ্যাজ গিটারবাদী কার্লটন কিটো -এর থেকে শিক্ষা গ্রহণ করেন।

পেশা

সঞ্জয় গান্ধী তেরে লিয়ে চলচ্চিত্রের জন্য তাকে এবং প্রিতমকে সঙ্গীত পরিচালনার দায়িত্ব দেন। এরপর যশরাজ ফিল্মস-এর অধীনে মেরে ইয়ার কি শাদি হ্যায় চলচ্চিত্রেও এই জুটি সঙ্গীত পরিচালনার দায়িত্ব পায়। সঞ্জয় গান্ধী এই চলচ্চিত্রের পরিচালক ছিলেন।

এরপর তিনি বহু চলচ্চিত্র, ধারাবাহিক এবং অন্যান্য জায়গায় সঙ্গীত পরিচালনা করেন। বর্তমানে তিনি অন্যতম সেরা সঙ্গীত পরিচালক। হিন্দিতে আশিকি ২ চলচ্চিত্রের গানগুলি অত্যন্ত জনপ্রিয় হয়। এছাড়া বাংলা চলচ্চিত্রে তিনি সেদিন দেখা হয়েছিল, চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ ২, আওয়ারা, রংবাজ সহ বেশকয়েকটি চলচ্চিত্রে দুর্দান্ত জনপ্রিয় কিছু গান নির্মাণ করেন।

 

 

সমালোচনা

বাংলার অন্যতম সেরা সঙ্গীত পরিচালক জিৎ গাঙ্গুলী সম্পর্কে অনেকেই বলে থাকেন, তিনি নিজের সেরা গানগুলো নিজেই গেয়ে থাকেন। তবে তিনি নিজে তা অস্বীকার করেন।

পুরস্কার

সেরা সঙ্গীত পরিচালক হিসেবে বহু পুরস্কার পেয়েছেন।

 

বাংলা চলচ্চিত্রের জন্য

  • লাক্স ইটিভি বেঙ্গলি ফিল্ম অ্যাওয়ার্ড
  • আনন্দলোক অ্যাওয়ার্ড
  • টেলিসিনে অ্যাওয়ার্ড
  • স্টার জলসা এন্টারটেইনমেন্ট অ্যাওয়ার্ড
  • কলাকার অ্যাওয়ার্ড
  • রেডিও মির্চি বেঙ্গলি অ্যাওয়ার্ড
  • জি বাংলার গৌরব সম্মান
  • ফিল্মফেয়ার ইস্ট অ্যাওয়ার্ড

YaifwwriN4BzRFCyqbslL4 জিৎ গাঙ্গুলী । ভারতীয় সংগীত পরিচালক এবং গায়ক

 

হিন্দি চলচ্চিত্রের জন্য

  • রেডিও মির্‌চি মিউজিক অ্যাওয়ার্ড
  • ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড
  • জিআইএমএ অ্যাওয়ার্ড
  • জি সিনে অ্যাওয়ার্ড
  • আইফা অ্যাওয়ার্ড
Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


জনপ্রিয় খবর

জনপ্রিয় বিভাগ

সম্পাদক ও প্রকাশক : সুফি ফারুক ইবনে আবুবকর।

আমাদের সম্পর্কে

সঙ্গীত গুরুকুল, GOLN হলো সংগীতপ্রেমীদের জন্য একটি অনলাইন জ্ঞান ও তথ্যভান্ডার। এখানে থাকছে গানের কথা ও বাণী, শিল্পী ও সংগীত ব্যক্তিত্বের তথ্য, গানের ধরন, সংগীত শিক্ষা, ইতিহাস, রিভিউ এবং সংগীতজগতের সাম্প্রতিক নানা বিষয়। সংগীতকে জানা, শেখা ও ভালোবাসার একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম গড়ে তোলাই আমাদের লক্ষ্য।

ইমেইল করুন:

Press Release: pr@bn.musicgoln.com

Complaint: complaint@bn.musicgoln.com

Contact: +8801775895618

© ২০২৬ সঙ্গীত গুরুকুল, GOLN। সর্বস্বত্ব সংরক্ষিত।