ব্রাহহ্মনবাড়িয়ার মেয়েলী গীত

ব্রাহহ্মনবাড়িয়ার মেয়েলী গীত

 লেখক: শাহনাজ মুন্নী  Category: অনুবাদ, অন্যভাষার সাহিত্য  Publisher: বাংলা একাডেমি  প্রকাশিত: 02/01/2003  ISBN: 9840743201  পাতাসমূহ: 64  ট্যাগগুলি: বাংলা একাডেমি | সঙ্গীত বিষয়ক বই More Details
 বিবরণ:

ব্রাহহ্মনবাড়িয়ার মেয়েলী গীত শাহনাজ মুন্নীর লেখা একটি উল্লেখযোগ্য বই। বাংলাদেশের লোকসঙ্গীতের প্রবহমান ধারায় উল্লেখযোগ্য বৈশিষ্ট্যের দাবিদার মেয়েলি গীত। মেয়েলি গীত-এর মধ্যে চমৎকারভাবে রূপায়িত হয়েছে সমাজ বাস্তবতা। ব্রাহ্মণবাড়িয়ার মেয়েলি গীত গ্রন্থে শাহনাজ মুন্নী সংবেদনশীল অধ্যবসায় ও সৃজনশীল গবেষণা-পদ্ধতির সাহায্যে উদঘাটন করেছেন সমাজের গভীরতর অংশে লুকায়িত বোধ ও ভাবসমূহকে। এই গ্রন্থটিতে লেখকের মাঠপর্যায়ের গবেষণা-অভিজ্ঞতা বিধৃত হয়েছে।

বিশ্বসংস্কৃতির অন্যতম উপাদান সঙ্গীত। সামাজিক মানুষের বিচিত্র চিন্তাধারা ও বহুমুখী জীবনাচরণের মধ্যেই সভ্যতা ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হিসেবে সেই সুপ্রাচীনকাল থেকে এই উপমহাদেশেও সঙ্গীত জন্ম ও পরিপুষ্টি লাভ করেছে। ভারতীয় উপমহাদেশের একদিকে যেমন ক্রমান্বয়ে বিকশিত হয়েছে মার্গ বা রাগ সঙ্গীত তেমনি তারই পাশাপাশি জনসমাজের সমমর্যাদায় বিকশিত হয়েছে বিভিন্ন ধরনের অসংখ্য লোকসঙ্গীত। এই সমস্ত লোকসঙ্গীতের ঐতিহ্য প্রাচীন ও সুগভীর। যুগ যুগ ধরে বাংলার লোকসঙ্গীতের ভাণ্ডার সমৃদ্ধ হয়েছে নারী-পুরুষ, হিন্দু-মুসলিম, কৃষিজীবী-শ্রমজীবী নির্বিশেষে বিচিত্র ও ব্যাপক জনগোষ্ঠীর আন্তরিক ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে। বাঙালির এই সাঙ্গীতিক সংস্কার নিজের মধ্যে ধারণ করে লোকসঙ্গীতের একটি বৃহদংশে বিশেষভাবে নারীদের সাগ্রহ অংশগ্রহণ বিভিন্ন বিবেচনায় অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

 পিছনে

আমাদের সম্পর্কে

সঙ্গীত গুরুকুল, GOLN হলো সংগীতপ্রেমীদের জন্য একটি অনলাইন জ্ঞান ও তথ্যভান্ডার। এখানে থাকছে গানের কথা ও বাণী, শিল্পী ও সংগীত ব্যক্তিত্বের তথ্য, গানের ধরন, সংগীত শিক্ষা, ইতিহাস, রিভিউ এবং সংগীতজগতের সাম্প্রতিক নানা বিষয়। সংগীতকে জানা, শেখা ও ভালোবাসার একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম গড়ে তোলাই আমাদের লক্ষ্য।

ইমেইল করুন:

Press Release: pr@bn.musicgoln.com

Complaint: complaint@bn.musicgoln.com

Contact: +8801775895618

© ২০২৬ সঙ্গীত গুরুকুল, GOLN। সর্বস্বত্ব সংরক্ষিত।